চট্টগ্রাম সাহিত্য পাঠচক্রের উদ্যোগে ১৯ম মৃত্যুবার্ষিকী স্মরণ সন্ধ্যা সোমবার( ২৬ ডিসেম্বর) সন্ধ্যায় সংগঠনের অস্হায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে সভাপতি করেন সংগঠনের সভাপতি প্রাবন্ধিক বাবুল কান্তি দাশ।সংগঠনের সাধারণ সম্পাদক আসিফ ইকবালের পরিচালনায় এতে আলোচনায় অংশগ্রহণ করেন কবি অরূপ কুমার বড়ুয়া, ব্যাংকার চন্দন কুমার চৌধুরী, শিক্ষক অজিত কুমার শীল, শিক্ষক সঙ্গীতা চৌধুরী, শিক্ষক বিজয় শংকর চৌধুরী, কবি সজল দাশ, কবি মনজুর আলম, আবৃত্তিশিল্পী সোমা মুৎসুদ্দী, আবছার রশিদ আইয়ুব, মোঃ জাফর আলম প্রমুখ।
সঙ্গীত পরিবেশন করেন সঙ্গীতশিল্পী সঙ্গীতা চৌধুরী। সভায় বক্তারা বলেন অধ্যাপক মোহাম্মদ খালেদ ছিলেন পরিশুদ্ধ সাংবাদিকতার পথিকৃৎ। বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতি ও মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে তিনি সবসময় ভূমিকা রেখে গেছেন। অধ্যাপক মোহাম্মদ খালেদ ছিলেন চট্টগ্রামের সাংবাদিক সমাজের বটবৃক্ষ। তরুণ, যুবক ও বৃদ্ধ সকল শ্রেণী পেশার মানুষের সাথে সহজ সরলভাবে মিশে যেতেন।
বক্তারা বলেন সাংবাদিকতা পেশাকে জনবান্ধব পেশা ও কল্যাণকামী দর্পনে পরিণত করতে অধ্যাপক মোহাম্মদ খালেদ নিরলস কাজ করে গেছেন।একজন সাদা মনের মানুষ হিসেবে অধ্যাপক মোহাম্মদ খালেদ তার সামগ্রিক চিন্তা চেতনা সাধনা জনমানুষের তরে বিলিয়ে দিতে চেষ্ঠা করেছেন। বক্তারা বলেন একজন সফল রাজনীতিবিদ, সফল সাংবাদিক, সফল শিক্ষাবিদ সর্বোপরি সফল সম্পাদক হিসেবে অধ্যাপক মোহাম্মদ খালেদ চট্টগ্রামবাসীর হৃদয়ে যুগ যুগ বেঁচে থাকবে।

