শনিবার, ১১ জুলাই ২০২৬

১৮ মামলার আসামি ‘গিট্টু জাহাঙ্গীর’ গ্রেপ্তার

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম নগরের বায়েজিদ থানার জঙ্গল সলিমপুর এলাকার ত্রাস অস্ত্র, হত্যা ও ডাকাতির ১৮ মামলার আসামী জাহাঙ্গীর আলম ওরফে গিট্টু জাহাঙ্গীরকে (৪০) অস্ত্রসহ গ্রেপ্তার করেছে র‌্যাব-৭।

গত শনিবার সন্ধ্যা ৭টার দিকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

এসময় তার কাছ থেকে ১টি বিদেশি পিস্তল, ১টি এসবিবিএল ও ৪ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। গ্রেপ্তার গিট্টু জাহাঙ্গীর (৪০) চাঁদপুর জেলার হাজীগঞ্জের নোয়াপাড়ার মৃত জনাব আলীর ছেলে।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার বলেন, শনিবার সন্ধ্যায় জঙ্গল সলিমপুর এলাকায় অভিযান চালিয়ে গিট্টু জাহাঙ্গীর নামের এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়।

এসময় তার কাছ থেকে ১টি বিদেশি পিস্তল, ১টি এসবিবিএল ও ৪ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।  তার বিরুদ্ধে অস্ত্র, হত্যা ও ডাকাতির ঘটনায় ১৮টি মামলা রয়েছে। তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি জানায় অবৈধ অস্ত্রটি দিয়ে সে দীর্ঘদিন ধরে ছিন্নমূল জঙ্গল সলিমপুর এলাকায় সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা, হত্যা, ডাকাতি এবং মারামারিসহ বিভিন্ন অবৈধ কাজে ব্যবহার করত।’

এই বিভাগের সব খবর

‘ডিএমসি ডে-২০২৬’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ঢাকা মেডিকেল কলেজের ৮০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত ‘ডিএমসি ডে-২০২৬’-এর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ শনিবার সকাল ১০টায় বেলুন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন...

কর্ণফুলীতে ঝোঁপে মিলল বিদেশি পিস্তল

চট্টগ্রামের কর্ণফুলী থানার চরলক্ষ্যা ইউনিয়নে ঝোঁপের ভেতর থেকে ব্রাজিলের তৈরি একটি বিদেশি ৯ মিলিমিটার পিস্তল উদ্ধার করা হয়েছে। গতকাল শুক্রবার রাত ২টার দিকে ৩ নম্বর...

জুবাইদার স্মৃতিবিজড়িত হোস্টেলে প্রধানমন্ত্রী, শিক্ষার্থীদের উচ্ছ্বাস

প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমানের সঙ্গে আনন্দঘন কিছু সময় কাটিয়েছেন ঢাকা মেডিকেল কলেজের (ডিএমসি) কাজী ফজলুল হক মহিলা হোস্টেলের শিক্ষার্থীরা। আজ...

সর্বশেষ

‘ডিএমসি ডে-২০২৬’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ঢাকা মেডিকেল কলেজের ৮০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত ‘ডিএমসি...

কর্ণফুলীতে ঝোঁপে মিলল বিদেশি পিস্তল

চট্টগ্রামের কর্ণফুলী থানার চরলক্ষ্যা ইউনিয়নে ঝোঁপের ভেতর থেকে ব্রাজিলের...

জুবাইদার স্মৃতিবিজড়িত হোস্টেলে প্রধানমন্ত্রী, শিক্ষার্থীদের উচ্ছ্বাস

প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমানের...

সেতু ধসে পড়ে বিচ্ছিন্ন রাঙামাটি-বান্দরবান সড়ক যোগাযোগ

টানা ভারী বর্ষণ ও বন্যার পানির প্রবল স্রোতে বান্দরবান...

ছনহরায় বন্যার্তদের মাঝে বিএনপি নেতা দিদারের ত্রাণ বিতরণ

পটিয়া উপজেলার ছনহরা ইউনিয়নে বন্যার্তদের মাঝে সংসদ সদস্য আলহাজ্ব...

শাহ আমানতের রানওয়ের জলাবদ্ধতা নিরসনে খাল খনন করছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে ও আশপাশের এলাকায়...