রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬

রামগড়ে চক্ষু চিকিৎসার নামে প্রতারণার দায়ে আটক ২

- Advertisement -
Single page 1st Paragraph

খাগড়াছড়ির রামগড়ে চক্ষু চিকিৎসার নামে প্রতারণার দায়ে দুইজনকে দুই লাখ টাকা জরিমানা ও অনাদায়ে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মানস চন্দ্র দাস।

শনিবার (২৪ ডিসেম্বর) বেলা ১২ টার দিকে রামগড় পৌরসভার সদুকার্বারীপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ভূয়া চক্ষু শিবির চলাকালীন অভিযান পরিচালনা করা হয়।

আটককৃতরা হলেন, গোলাম মহিউদ্দিন চৌধুরী সোহেল (৪২) সে কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার চিওড়া গ্রামের বাসিন্দা মতিউর রহমানের ছেলে এবং তার সহযোগী মো.উজ্জল খান (৪২) সে নেত্রকোনা জেলা সদর এর মালনী গ্রামের বাসিন্দা মো. রমজান খানের ছেলে।

ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, অভিযুক্তরা দীর্ঘদিন যাবৎ চট্টগ্রাম ট্রিটমেন্ট হাসপাতালের নামে বিশেষজ্ঞ ডাক্তারের নাম ব্যবহার করে বিভিন্ন স্কুল মাদ্রাসায় চক্ষু ক্যাম্প পরিচালনা করে আসছিলেন। এর আগে ক্যাম্প এলাকায় ব্যাপক প্রচার প্রচারণা চালানো হয়। প্রচার পত্রে এবং প্রেসক্রিপশন প্যাডে বিশেষজ্ঞ চিকিৎসক না হয়েও ‘বিশেষজ্ঞ’ পদবী ব্যবহার, অনুমতিবিহীন চক্ষু শিবির পরিচালনা, রোগীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় এবং যে হাসপাতালে কর্মরত নয় এমন হাসপাতালের ঠিকানা ব্যবহার করে প্রচারণা চালিয়ে রোগীদের সাথে প্রতারণা করার খবর পেয়ে সেখানে অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট।

উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মানস চন্দ্র দাস জানান, বাংলাদেশ মেডিকেল এবং ডেন্টাল কাউন্সিল আইন ২০১০ এর ২২ (১) ধারায় অপরাধ প্রমাণিত হওয়ায় তাদের দুই জনকে এক লাখ করে দুই লাখ টাকা এবং অনাদায়ে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।

এ সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. তাপস চৌধুরী, থানার এসআই মাজহারুল ইসলাম সহ অন্যান্য পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

এই বিভাগের সব খবর

কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির...

সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধনে পার্বত্য চট্টগ্রাম গড়ে তুলতে হবে: পার্বত্য প্রতিমন্ত্রী

বৈষম্যমুক্ত বাংলাদেশে সবার সমঅধিকার নিশ্চিত করার পাশাপাশি সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধনে পার্বত্য চট্টগ্রাম গড়ে তোলার আহ্বান জানিয়েছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর...

রাঙ্গামাটির ঝুলন্ত সেতুতে পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার

রাঙ্গামাটি জেলায় পর্যটন হলিডে কমপ্লেক্সের ঝুলন্ত সেতুর উপর থেকে পানি নেমে যাওয়ায় সেখানে পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। আজ শনিবার সকাল থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার...

সর্বশেষ

কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান...

সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধনে পার্বত্য চট্টগ্রাম গড়ে তুলতে হবে: পার্বত্য প্রতিমন্ত্রী

বৈষম্যমুক্ত বাংলাদেশে সবার সমঅধিকার নিশ্চিত করার পাশাপাশি সৌহার্দ্য ও...

রাঙ্গামাটির ঝুলন্ত সেতুতে পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার

রাঙ্গামাটি জেলায় পর্যটন হলিডে কমপ্লেক্সের ঝুলন্ত সেতুর উপর থেকে...

ব্যাংক রেজল্যুশন (সংশোধন) বিল, ২০২৬ পাসের সুপারিশ

ব্যাংক রেজল্যুশন (সংশোধন) বিল, ২০২৬ পাসের সুপারিশ করেছে ত্রয়োদশ...

আন্তর্জাতিক চাপ না হলে রোহিঙ্গা সমস্যা সমাধান করা কঠিন হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বছরের পর বছর ধরে চলা রোহিঙ্গা সংকট আরও ঘনীভূত...

ইসরাইলি প্রস্তাবের বিরোধিতা করতে আরব ও মুসলিম দেশগুলোর প্রতি হামাসের আহ্বান

গাজা উপত্যকা থেকে ফিলিস্তিনিদের সরিয়ে বিদেশে পাঠানোর প্রস্তাবের বিরোধিতা...