রবিবার, ১৪ জুন ২০২৬

খাগড়াছড়ির রামগড় প্রধান ডাকঘরে নতুন হিসাব খুলতে নিরুৎসাহিত করার অভিযোগ

- Advertisement -
Single page 1st Paragraph

রামগড় প্রধান ডাকঘরে ইন্টারনেট সমস্যা কিংবা সার্ভার জটিলতার অজুহাতে গ্রাহকদের নতুন করে হিসাব খুলতে নিরুৎসাহিত করার অভিযোগ পাওয়া গেছে সংশ্লিষ্টদের বিরুদ্ধে । পোস্ট মাষ্টার শহীদ কামাল আজাদ জানান, তথ্যপ্রযুক্তি ব্যবহারে সীমাবদ্ধতার কারণে গ্রাহকেরা কাঙ্খিত সেবা লাভে বঞ্চিত হচ্ছেন। চলতি বছর কোন ধরনের নতুন হিসাব না খোলার বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন সমস্যা উত্তরনের চেষ্টা করছেন। এখানে কম্পিউটারে কাজ করতে দক্ষ স্টাফ খুবই জরুরি।
এলাকাবাসীর অভিযোগ, সঞ্চয়পত্র, মেয়াদী ও সঞ্চয়ী হিসাব, বীমাপত্র সহ নতুন একাউন্ট খুলতে পারছেন না গ্রাহকেরা। অনেকেই নতুন হিসাব খুলতে এসে হতাশ হয়ে ফিরে গেছেন। জানতে চাইলে উপ-পোস্টমাষ্টার জেনারেল (রাঙামাটি অঞ্চল) মো.তৈয়ব আলী বলেন, এ বিষয়ে আমি অবগত নই, এমনটিতো হওয়ার কথা নয়। তারপরও খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেব। স্থানীয় বাসিন্দা অধ্যক্ষ ফারুকুর রহমান বলেন, সংশ্লিষ্টরা প্রধান ডাকঘরটি এখান থেকে সরিয়ে স্বল্প পরিসর করার পায়তারা করছে বলা শোনা যায়। নিজেদের সীমাবদ্ধতার বিষয়টি চেপে গিয়ে সংশ্লিষ্ট উর্ধতন কর্তৃপক্ষকে জানানো হচ্ছে এখানে নতুন করে গ্রাহক নেই, অথচ প্রতিনিয়ত একাউন্ট করতে না পেরে ফিরে যাচ্ছেন লোকজন। রামগড় প্রেসক্লাব সেক্রেটারি বেলাল হোসাইন বলেন, এ ধরনের খবর আমিও শুনেছি। সমস্যা সমাধানে ডাকবিভাগের উর্ধতন কর্মকর্তাদের আন্তরিক উদ্যোগ দরকার। পুরোদমে প্রতিষ্ঠানটির কার্যক্রম দেখতে চায় এলাকাবাসী।

এদিকে, রামগড় প্রধান ডাকঘরটি নানা সমস্যায় জর্জড়িত হয়ে পড়েছে । প্রয়োজনীয় জনবল ও আসবাব সামগ্রীর মারাত্বক অভাব এখানে। ভবনের বিভিন্ন অংশে বড় ধরনের ফাটল ও প্রতিনিয়ত পলেস্তরা খসেপড়ার পাশাপাশি ভেতরে বৃষ্টির পানি চুইয়ে ঢোকায় পুরো ভবনটিই এখন ঝুঁকিপূর্ণ। পোষ্ট মাষ্টার শহীদ কামাল আজাদ বলেন, বিপদের আশঙ্কার মধ্যেইএখানে দাপ্তরিক কাজকর্ম সারতে হচ্ছে। এ দুরাবস্থার চিত্র সংশ্লিষ্ট উর্ধতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
এদিকে, দু’তলায় বসবাসের অযোগ্য হয়ে পড়ায় নীচতলার একটি রুমে থাকেন পোষ্ট মাষ্টার শহীদ কামাল আজাদ । ওপর তলায় ছাদের পলেস্তরা খসে পড়ছে। দরজা-জানালা সব ভাঙ্গা। প্রযোজনীয় অর্থবরাদ্ধের অভাবে জেনারেটর অব্যবহৃত অবস্থায় পড়ে রয়েছে।   বিভিন্ন স্থানে বসানো চিঠির বাক্স (লেটার বক্স) পুরোনো জীর্ণশীর্ণ হয়ে গেছে। নতুন চিঠির বাক্স স্থাপন অত্যন্ত জরুরী। অন্যদিকে, প্রচন্ড জনবল সঙ্কটে পড়েছে রামগড় প্রধান ডাকঘরটি। এর অধীনে রয়েছে খাগড়াছড়ির মাটিরাঙ্গা, মানিকছড়ি, গুইমারা, লক্ষ্মীছড়ি ও রামগড় উপজেলা ডাকঘর এবং নাকাপা ও কলাবাড়ি শাখা কার্যালয় (সাবেক মহকুমা রামগড়)। এ ছাড়া ফটিকছড়ির বাগান বাজার, চিকনছড়া, নলুয়া চা বাগান শাখা কার্যালয় গুলোও রামগড় প্রধান ডাকঘরের নিয়ন্ত্রনাধীন। অথচ এখানে আধুনিক প্রযুক্তি নির্ভর দক্ষ জনশক্তি নেই। যে কারণে এই সরকারি প্রতিষ্ঠানটির কার্যক্রম সঠিক দেখভাল করা যাচ্ছে না। পোস্ট মাষ্টার জানান,সটিং অপারেটরের দুটি পদ শূন্য, দুই জন অফিস করণিকের একজনও নেই, শহর পরিদর্শকের একটি পদ খালি, সহকারী পরিদর্শকের দুটি পদই শূন্য এবং পোষ্টম্যান নেই একজন। পোষ্টম্যান মো.দিদার হোসেন লোকবল সঙ্কটের কারণে তাকেই অফিসিয়াল কাজকর্ম দেখতে হয়। তিনি বলেন, একটি সাইকেল হলে চিঠিপত্র বিলি করতে সুবিধা হতো।এ রকম অবস্থায় ধুকে ধুকে চলছে সরকারের এই গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানটি।

সরেজমিন জানা যায়, ডাকঘরের মালিকানাধীন ৫০ শতাংশ জমির পশ্চিমপাশের পুরো সীমানা প্রাচীর (১৫০শ ফুটের মত) ধসে পড়ায় মেরামত করা হয়েছে। নতুন করে সামনের প্রাচীর (উত্তর পাশ) ধসে পড়েছে কিন্তু এটি মেরামতের কোন উদ্যোগ অদ্যাবধি নেওয়া হয়নি। ফলে নিরাপত্তাজনিত সমস্যায় পড়েছে সরকারি এ প্রতিষ্ঠানটি। সহজেই ভেতরে ঢুকে পড়তে পারে বাইরের যে কেউ। অপর দুই পাশের সীমানাপ্রাচীরও নড়বড়ে, ভেঙ্গে পড়ার ঝুঁকিতে রয়েছে। সামনের কাউন্টারের কাঠের আসবাব সামগ্রী অনেক পুরোনো-নষ্ট হয়ে গেছে। নড়বড়ে কর্মচারী ক্লাবটি মেরামত জরুরি।বৃষ্টির পানিতে সয়লাব হয়ে যায়।

এ প্রসঙ্গে উপ-পোষ্ট মাষ্টার জেনারেল (রাঙ্গামাটি অঞ্চল) মো.তৈয়ব আলী জানান, দেশের সবকটি ডাকঘরই মারাত্বক লোকবলের সঙ্কটে ভুগছে, বলা যায় এ সমস্যা দেশব্যাপী। ভবন ও প্রাচীর মেরামতের বিষয়ে খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।

এই বিভাগের সব খবর

আসুন আমাদের সন্তানদের বুক ভরে শ্বাস নিতে একটি করে গাছ লাগাই : প্রধানমন্ত্রী

দেশের প্রত্যেক নাগরিককে একটি করে গাছের চারা রোপনের অনুরোধ জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, ‘আমি দেশের সকলের কাছে আহ্বান জানাব আপনার সন্তানের ভবিষ্যতের কথা...

কক্সবাজারে ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজারের ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন করেছেন । তিনি আজ দুপুরে পিএমখালি ইউনিয়নের পাতলী খালের পুনঃখনন কাজের উদ্বোধন শেষে ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শনে...

রাঙ্গুনিয়ার যুবদল নেতাকে রাউজানে গুলি করে হত্যা

চট্টগ্রামের রাউজানে রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাকসুদুল হক চৌধুরী মাসুদকে (৪৫) দিনদুপুরে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ শনিবার (১৩ জুন) দুপুর...

সর্বশেষ

আসুন আমাদের সন্তানদের বুক ভরে শ্বাস নিতে একটি করে গাছ লাগাই : প্রধানমন্ত্রী

দেশের প্রত্যেক নাগরিককে একটি করে গাছের চারা রোপনের অনুরোধ...

কক্সবাজারে ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজারের ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন করেছেন...

রাঙ্গুনিয়ার যুবদল নেতাকে রাউজানে গুলি করে হত্যা

চট্টগ্রামের রাউজানে রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাকসুদুল...

ক্রিকেটার নাঈমকে হেনস্তাকারী এক অভিযুক্ত আটক : সিএমপি কমিশনার

চট্টগ্রাম নগরে নিজ বাসায় ফেরার পথে বাংলাদেশ জাতীয় ক্রিকেট...

যতক্ষণ প্রাণ থাকবে দেশ ও দেশের মানুষের জন্য কাজ করে যাব : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, জনগণের সমর্থনই আমাদের শক্তি। তাই...

নিজে গাড়ী চালিয়ে খাল খনন কর্মসূচিস্থলে গেলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজার বিমানবন্দরে নেমে নিজেই গাড়ি চালিয়ে...