রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬

রামগড়ে জালনোট প্রতিরোধে সচেতনতা বিষয়ক কর্মশালা

- Advertisement -
Single page 1st Paragraph

খাগড়াছড়ির রামগড়ে বুধবার (২১ ডিসেম্বর) বেলা ১২টায় উপজেলা পরিষদ টাউন হলে জাল নোট প্রচলন প্রতিরোধে জন সচেতনতা বৃদ্ধিমূলক ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ ব্যাংক চট্টগ্রাম এর সার্বিক সহযোগীতায় অগ্রণী ব্যাংক রামগড় শাখার আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অগ্রণী ব্যাংক চট্টগ্রাম সার্কেলের মহা ব্যবস্থাপক মো.আবু হাসনাত তালুকদার।

ওয়ার্কশপে প্রধান অতিথির বক্তব্য রাখেন, রামগড় উপজেলা নির্বাহী অফিসার খোন্দকার মো. ইখতিয়ার উদ্দিন আরাফাত। প্রধান আলোচক হিসেবে জাল নোটের বিষয়ে নির্দেশনা মূলক বক্তব্য দেন, বাংলাদেশ ব্যাংক চট্টগ্রাম এর যুগ্ম ব্যবস্থাপক মিন্টু কুমার বড়ুয়া।

বাংলাদেশ ব্যাংক চট্টগ্রাম শাখার এসপিও মো.মনজুরুল করিম এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন, অগ্রণী ব্যাংক রামগড় শাখা ব্যবস্থাপক হেফাজতুর রহমান ও স্থানীয় ব্যাংকের পক্ষে সোনালী ব্যাংক রামগড় শাখার ব্যবস্থাপক জসিম উদ্দিন বক্তব্য রাখেন। অনুষ্ঠানে বক্তারা জাল টাকা চেনার পদ্ধতি, জাল টাকার কুফল ও প্রভাব এবং জাল টাকা লেনদেনে জরিমানা ও শাস্তি সম্পর্কে জন সাধারণকে অবহতিকরণমুলক আলোচনা করেন।

এসময় উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কাজী নরুল আলম আলমগীর সহ সরকারী-বেসরকারী ব্যাংকের কর্মকর্তা, বিভিন্ন ব্যাংকের গ্রাহক এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

এই বিভাগের সব খবর

কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির...

সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধনে পার্বত্য চট্টগ্রাম গড়ে তুলতে হবে: পার্বত্য প্রতিমন্ত্রী

বৈষম্যমুক্ত বাংলাদেশে সবার সমঅধিকার নিশ্চিত করার পাশাপাশি সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধনে পার্বত্য চট্টগ্রাম গড়ে তোলার আহ্বান জানিয়েছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর...

রাঙ্গামাটির ঝুলন্ত সেতুতে পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার

রাঙ্গামাটি জেলায় পর্যটন হলিডে কমপ্লেক্সের ঝুলন্ত সেতুর উপর থেকে পানি নেমে যাওয়ায় সেখানে পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। আজ শনিবার সকাল থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার...

সর্বশেষ

কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান...

সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধনে পার্বত্য চট্টগ্রাম গড়ে তুলতে হবে: পার্বত্য প্রতিমন্ত্রী

বৈষম্যমুক্ত বাংলাদেশে সবার সমঅধিকার নিশ্চিত করার পাশাপাশি সৌহার্দ্য ও...

রাঙ্গামাটির ঝুলন্ত সেতুতে পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার

রাঙ্গামাটি জেলায় পর্যটন হলিডে কমপ্লেক্সের ঝুলন্ত সেতুর উপর থেকে...

ব্যাংক রেজল্যুশন (সংশোধন) বিল, ২০২৬ পাসের সুপারিশ

ব্যাংক রেজল্যুশন (সংশোধন) বিল, ২০২৬ পাসের সুপারিশ করেছে ত্রয়োদশ...

আন্তর্জাতিক চাপ না হলে রোহিঙ্গা সমস্যা সমাধান করা কঠিন হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বছরের পর বছর ধরে চলা রোহিঙ্গা সংকট আরও ঘনীভূত...

ইসরাইলি প্রস্তাবের বিরোধিতা করতে আরব ও মুসলিম দেশগুলোর প্রতি হামাসের আহ্বান

গাজা উপত্যকা থেকে ফিলিস্তিনিদের সরিয়ে বিদেশে পাঠানোর প্রস্তাবের বিরোধিতা...