রবিবার, ২৮ জুন ২০২৬

সুশিক্ষিত জাতি গঠনে পরিবারের ভূমিকাই বেশি: ইমদাদুল হক মিলন

- Advertisement -
Single page 1st Paragraph

দৈনিক কালের কণ্ঠের প্রধান সম্পাদক ও খ্যাতনামা কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন বলেছেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধ কোনও গল্প নয়, এটা ঘটনা। মুক্তিযুদ্ধের মতো জনযুদ্ধের মাধ্যমে এই দেশ স্বাধীন হয়েছে। বহু ত্যাগের বিনিময়ে অর্জিত এই দেশ সেদিন বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা হয়ে উঠবে যেদিন দেশের সন্তানেরা প্রকৃত শিক্ষিত হয়ে উঠবে। সুশিক্ষিত জাতি গঠনে মা-বাবা ও পরিবারের ভূমিকা অনেক বেশি।

শনিবার (১৭ ডিসেম্বর) দুপুরে চট্টগ্রামের হাটহাজারী শিকারপুরে ইডেন নূর ইংলিশ স্কুলের গুণীজন সংবর্ধনা ও শিক্ষার্থীদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অথিতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ইডেন নূর ইংলিশ স্কুলের চেয়ারম্যান মোহাম্মদ খালেদ মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এম এ সালাম। বক্তব্য রাখেন সংবর্ধিত অতিথি বেগম রোকেয়া পদকপ্রাপ্ত ও মানবাধিকার নেত্রী অ্যাড. কামরুন্নাহার বেগম, প্রথম বাংলাদেশি হিসাবে এভারেস্টের ‘আমা দাব্লাম’ পর্বতারোহী ডা. বাবর আলী ও হাটহাজারী উপজেলা চেয়ারম্যান রাশেদুল ইসলাম।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ইডেন নূর ইংলিশ স্কুলের অধ্যক্ষ মাহনূর তাছনীম।

প্রধান বক্তা এম এ সালাম বলেন, আজকের শিশুদের সুনাগরিক হিসাবে গড়ে তুলতে হলে মুক্তিযুদ্ধ ও সততা সম্পর্কে পরিবার থেকে শিক্ষা দিতে হবে। সন্তানদের নৈতিকতার শিক্ষা দিতে হবে।

চিত্রাংকন ও কুইজ প্রতিযোগিতায় চট্টগ্রামের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের তিন শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার দেওয়া হয়।

এই বিভাগের সব খবর

চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের মাধ্যমে চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। তিনি জানান, চীনের রাষ্ট্রপতি শি জিনপিং অন্য দেশের...

চট্টগ্রামে ১৪ লাখ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আওতায় রোববার চট্টগ্রামে ১৪ লাখের বেশি শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। চট্টগ্রাম জেলা ও চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)...

বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশের মানুষ আমাদের দায়িত্ব দিয়েছে তাদের স্বার্থ দেখার। মালয়েশিয়া ও চীন সফরে আমি দেশের ও দেশের মানুষের স্বার্থ নিয়ে কথা...

সর্বশেষ

চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের মাধ্যমে চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে...

চট্টগ্রামে ১৪ লাখ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আওতায় রোববার চট্টগ্রামে ১৪...

বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশের মানুষ আমাদের দায়িত্ব দিয়েছে...

বিশ্বের সঙ্গে আগামী বাংলাদেশের সম্পর্কের মানদণ্ড স্থাপন করেছে প্রধানমন্ত্রীর সফর

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের...

নক আউটে কেপ ভার্দে, প্রতিপক্ষ আর্জেন্টিনা

নিজেদের প্রথম বিশ্বকাপ খেলতে আসা কেপ ভার্দে শুক্রবার সৌদি...

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ৯২০, নিখোঁজ সহস্রাধিক

ভেনেজুয়েলায় গত বুধবার সন্ধ্যায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে নিহতের...