বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

রামগড় বিজিবির বিনামূল্যে চিকিৎসা সেবা ও শীতবস্ত্র বিতরণ

- Advertisement -
Single page 1st Paragraph

মহান বিজয় দিবসে পাহাড়ের অবহেলিত অসহায় দুস্থদের মাঝে শীত বস্ত্র বিতরণ ও বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান সহ বিভিন্ন কর্মসূচি পালন করেছে খাগড়াছড়ির রামগড়ে সীমান্ত রক্ষায় নিয়োজিত বর্ডার গার্ড ব্যাটালিয়ন (৪৩ বিজিবি)।

শুক্রবার (১৬ ডিসেম্বর) সকালে রামগড় পৌরসভার মহামুনি এলাকায় বিনামূল্যে চিকিৎসা সেবা ও রামগড় ইউনিয়নের দুর্গম লাছারিপাড়ায় শীতবস্ত বিতরণ করেছেন অনুষ্ঠানের প্রধান অতিথি জোন অধিনায়ক লে: কর্ণেল মো: হাফিজুর রহমান।

বিজিবি জানায়, ব্যাটালিয়ন আওতাধীন মহামুনী বিওপি এলাকায় প্রায় দুইশতাদিক দরিদ্র অসহায় রোগীর চিকিৎসা সেবা দেন গুইমারা বর্ডার গার্ড হাসপাতালের ডাক্তার মেজর মাহবুবুল আলম রাসেল। পরে দুর্গম লাচারীপাড়া এলাকায় শতাধিক শীতার্ত দরিদ্র জনগোষ্ঠিদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

জোন অধিনায়ক লে: কর্ণেল মো: হাফিজুর রহমান জানান, মহান বিজয় দিবসে বিনামূল্যে চিকিৎসা সেবা, শীতবস্ত্র বিতরণ সহ বিভিন্ন স্থাপনা সজ্জিতকরণ এবং জাতীয় পতাকা উত্তোলন, জুম্মার নামাজে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি, অগ্রগতি ও সংস্থার উত্তরোত্তর অগ্রগতি কামনা করে বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়।

এসময় জোন স্টাপ অফিসার মোহাম্মদ রাজু আহমেদ , জোন জেসিও শাহজাহান, লক্ষিছড়া বিওপি কমান্ডার হুমায়ুন, লাছারিপাড়া জাহাংগীর হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

এই বিভাগের সব খবর

নগরের সৌন্দর্য বিনষ্টকারী স্থাপনা অপসারণ করলেন চসিক প্রশাসক ডা. শাহাদাত

চট্টগ্রাম নগরের সৌন্দর্য রক্ষা, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং নাগরিকদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে সড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং বিলবোর্ড, ব্যানার ও পোস্টার অপসারণ...

চট্টগ্রামের আনোয়ারায় ২টি অর্থনৈতিক অঞ্চল পরিদর্শনে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী

জেলার আনোয়ারায় কোরিয়ান এক্সপোর্ট প্রসেসিং জোন (কেইপিজেড) ও চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (প্রতিমন্ত্রীর পদমর্যাদা) বিজন কান্তি সরকার। বুধবার বেলা...

২০৩০ বিশ্বকাপের ভেন্যু পরিদর্শনে ফিফার প্রতিনিধি দল

২০৩০ ফুটবল বিশ্বকাপের ভেন্যু নির্বাচনের অংশ হিসেবে আগামী নভেম্বর ও ডিসেম্বরে স্পেন, পর্তুগাল ও মরক্কোর সম্ভাব্য আয়োজক শহরগুলো পরিদর্শন করবে ফিফা। মঙ্গলবার বিশ্ব ফুটবলের...

সর্বশেষ

নগরের সৌন্দর্য বিনষ্টকারী স্থাপনা অপসারণ করলেন চসিক প্রশাসক ডা. শাহাদাত

চট্টগ্রাম নগরের সৌন্দর্য রক্ষা, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং...

চট্টগ্রামের আনোয়ারায় ২টি অর্থনৈতিক অঞ্চল পরিদর্শনে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী

জেলার আনোয়ারায় কোরিয়ান এক্সপোর্ট প্রসেসিং জোন (কেইপিজেড) ও চায়না...

২০৩০ বিশ্বকাপের ভেন্যু পরিদর্শনে ফিফার প্রতিনিধি দল

২০৩০ ফুটবল বিশ্বকাপের ভেন্যু নির্বাচনের অংশ হিসেবে আগামী নভেম্বর...

পার্বত্য চট্টগ্রামের অস্থিরতা নিরসনে রাজনৈতিক ও সামাজিক ঐকমত্য প্রয়োজন: মীর হেলাল

পার্বত্য চট্টগ্রামে চলমান অস্থিরতা ও সংঘাত নিরসনে দলমত নির্বিশেষে...

রমজানে নিত্যপণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে পর্যাপ্ত পণ্য আমদানির পাইপলাইনে রয়েছে : বাণিজ্যমন্ত্রী

আসন্ন পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে...

কর্ণফুলী ওপর দেশের প্রথম ক্যাবল-স্টেইড সেতু নির্মাণের উদ্যোগ

খরস্রোতা কর্ণফুলী নদীর ওপর নির্মিত হতে যাচ্ছে দেশের প্রথম...