শনিবার, ১১ জুলাই ২০২৬

চট্টগ্রামের বধ্যভূমিগুলো চিহ্নিত করে সংরক্ষণের উদ্যোগ নেওয়ার দাবি

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম লেডিস ক্লাবের আয়োজনে গত ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে এক সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ক্লাব সভানেত্রী মিসেস খালেদা আউয়াল। শুরুতেই শহীদ বুদ্ধিজীবীদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়।

বোরহানা কবিরের সঞ্চালনায় শহীদ বুদ্ধিজীবী দিবসের উপর আলোচনায় অংশ নেন প্রাক্তন সভানেত্রী জিনাত আজম, সহ সভানেত্রী পারভিন জালাল, সহ সভানেত্রী পারভিন চৌধুরী, সহ সম্পাদিকা আক্তার বানু ফ্যান্সী, কোষাধ্যক্ষ সৈয়দা শামীম কাদের সুরমা, সাংগঠনিক সম্পাদিকা রোকেয়া আকতার বারী, সদস্যা রওশন আরা ইউসুফ, রোকেয়া চৌধুরী, সাকেরা সাদেক, নাজনীন আরা, মরিয়ম বেগম মিনা, নাছিমা শওকত, লায়লা ইব্রাহিম বানু, অধ্যাপক আলেয়া চৌধুরী, মাইনু নিজাম, মর্জিনা আখতার, ফারাহ সুলতানা শহীদ।

সভার দ্বিতীয় পর্বে বেগম রোকয়া দিবসের উপর সংক্ষিপ্ত আলোচনা করা হয়। সভায় বেগম রোকেয়া পদক ২০২২ প্রাপ্তিতে অধ্যাপক কামরুন নাহার বেগম এডভোকেটকে অভিনন্দন জানানো হয়।

আলোচকরা শহীদ বুদ্ধিজীবীদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, ১৯৭১ সালে ১৪ ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসর আলবদর, রাজাকার, আলশামসরা তাদের পরাজয় নিশ্চিত জেনে দেশের মেধাবী সূর্য সন্তানদের হত্যা করে। তারা বুদ্ধিজীবী হত্যার মাধ্যমে দেশকে মেধাশূন্য করার অপচেষ্টা করে। তারা বলেন, শহীদ বুদ্ধিজীবীদের রেখে যাওয়া আদর্শ অনুসরণ করতে হবে এবং প্রজন্মকে আদর্শ অনুসরণের জন্য উদ্বুদ্ধ করতে হবে।

এ কাজটি করতে পারলেই তাদের আত্মত্যাগ সার্থক হবে। আমাদের মনে রাখতে হবে, বুদ্ধিজীবী হত্যা ও ১৫ আগস্টে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী একই কুচক্রীমহলের কাজ। আলোচকরা জেলা পরিষদের মাধ্যমে চট্টগ্রামের বধ্যভূমিগুলো চিহ্নিত করে সংরক্ষণের উদ্যোগ নেওয়ার দাবি জানান।

এই বিভাগের সব খবর

বান্দরবানে ৪ পর্যটককে উদ্ধার করেছে বিজিবি

টানা ভারী বর্ষণ, পাহাড়ি ঢল ও বৈরী আবহাওয়ার কারণে জেলার থানচি উপজেলার দুর্গম থুইসা খিয়াংপাড়ায় এলাকায় আটদিন ধরে আটকে থাকা চারজন পর্যটক ও একজন...

প্রত্যন্ত এলাকাতেও ত্রাণ পৌঁছাতে সব বাহিনী সমন্বিতভাবে কাজ করছে : জ্বালানি প্রতিমন্ত্রী

চট্টগ্রাম, কক্সবাজার ও তিন পার্বত্য জেলার বন্যা পরিস্থিতি মোকাবিলা এবং ত্রাণ কার্যক্রম তদারকির দায়িত্বপ্রাপ্ত জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, বন্যাকবলিত এলাকায়...

মানবিক দৃষ্টিভঙ্গি ও সঠিক চিকিৎসাই স্বাস্থ্যসেবার ওপর মানুষের আস্থা ফেরাতে পারে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, রোগীদের প্রতি চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের আন্তরিক ও মানবিক দৃষ্টিভঙ্গি এবং সঠিক চিকিৎসা প্রদানের মাধ্যমেই দেশের স্বাস্থ্যসেবার ওপর মানুষের আস্থা ও...

সর্বশেষ

বান্দরবানে ৪ পর্যটককে উদ্ধার করেছে বিজিবি

টানা ভারী বর্ষণ, পাহাড়ি ঢল ও বৈরী আবহাওয়ার কারণে...

প্রত্যন্ত এলাকাতেও ত্রাণ পৌঁছাতে সব বাহিনী সমন্বিতভাবে কাজ করছে : জ্বালানি প্রতিমন্ত্রী

চট্টগ্রাম, কক্সবাজার ও তিন পার্বত্য জেলার বন্যা পরিস্থিতি মোকাবিলা...

মানবিক দৃষ্টিভঙ্গি ও সঠিক চিকিৎসাই স্বাস্থ্যসেবার ওপর মানুষের আস্থা ফেরাতে পারে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, রোগীদের প্রতি চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের...

দুর্যোগের শুরু থেকেই চট্টগ্রামের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী: ত্রাণ প্রতিমন্ত্রী

দুর্যোগের শুরু থেকেই চট্টগ্রামের সার্বিক পরিস্থিতির খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী।...

চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা ১৬ জুলাই পর্যন্ত স্থগিত

বন্যা পরিস্থিতি বিবেচনায় ডিসিদের সঙ্গে আলোচনার পরিপ্রেক্ষিতে আগামী ১৬...

বন্যাকবলিত এলাকায় খাবার ও আর্থিক সহায়তা দিলেন দীপেন দেওয়ান এমপি

জেলার বরকল উপজেলায় বন্যা কবলিত বিভিন্ন ক্ষতিগ্রস্ত  এলাকা পরিদর্শনসহ...