শনিবার, ১১ জুলাই ২০২৬

চুয়েট স্টাফ এসোসিয়েশনের নির্বাচনে জামাল-বিশ্বজিৎ পূর্ণ প্যানেল বিনাপ্রতিদ্বন্ধিতায় বিজয়ী

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর স্টাফ অ্যাসোসিয়েশনের ২০২৩-২০২৪ কার্যকরী পরিষদের নির্বাচনে জামাল-বিশ্বজিৎ পরিষদ পূর্ণ প্যানেলে বিনাপ্রতিদ্বন্ধিতায় বিজয়ী হয়েছে।

১৫ই ডিসেম্বর (বৃহস্পতিবার)  প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. জি.এম. সাদিকুল ইসলাম আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেন। এতে সভাপতি পদে মো. জামাল উদ্দীন এবং সাধারণ সম্পাদক পদে বিশ্বজিৎ ভট্টাচার্য্য জয়ী হয়েছেন। এছাড়া বিজয়ী অন্যান্য প্রার্থীরা হলেন- সিনিয়র সহ-সভাপতি পদে মো. আজিজুর রহমান, সহ-সভাপতি মোহাম্মদ শাহ আলম মিয়া, সিনিয়র যুগ্ম-সম্পাদক আল ফাহাদ খান, যুগ্ম-সম্পাদক কুলছুমা বেগম, সাংগঠনিক সম্পাদক মো. হুমায়ুন কবীর, সহ-সাংগঠনিক সম্পাদক সুব্রত ঘোষ, অর্থ সম্পাদক প্রিয়তোষ চক্রবর্ত্তী, দপ্তর সম্পাদক মোঃ হাসান, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবু মুনছুর, ধর্ম সম্পাদক মোঃ রাশেদুল ইসলাম, সমাজকল্যাণ সম্পাদক মোঃ সাব্বির খান, ক্রীড়া সম্পাদক মো. আরিফ হোসেন, সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ ইসমাইল, মহিলা বিষয়ক সম্পাদিকা শাকিলা সুলতানা এবং নির্বাহী সদস্য পদে মো. জাহাঙ্গীর আলম, মো. শফিকুল ইসলাম, খালেদা বেগম, মো. এরশাদ মিয়া ও মো. জহিরুল ইসলাম।

নির্বাচন কাজ পরিচালনার জন্য প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন পুরকৌশল বিভাগের প্রফেসর ড. জি.এম. সাদিকুল ইলাম। এছাড়া নির্বাচন কমিশনার হিসেবে উপ-পরিচালক (জনসংযোগ) মোহাম্মদ ফজলুর রহমান, একাডেমিক শাখার সেকশন অফিসার  মো. রুবেল মাহমুদ, ইইই বিভাগের সিনিয়র টেকনিশিয়ান জনাব মো. ফজলুল হক এবং নির্বাচন কমিশন সচিব হিসেবে কম্পট্রোলার অফিসের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক জনাব মো. মেহেদী হাসান শাহ্ দায়িত্ব পালন করেন।

এই বিভাগের সব খবর

বান্দরবানে ৪ পর্যটককে উদ্ধার করেছে বিজিবি

টানা ভারী বর্ষণ, পাহাড়ি ঢল ও বৈরী আবহাওয়ার কারণে জেলার থানচি উপজেলার দুর্গম থুইসা খিয়াংপাড়ায় এলাকায় আটদিন ধরে আটকে থাকা চারজন পর্যটক ও একজন...

প্রত্যন্ত এলাকাতেও ত্রাণ পৌঁছাতে সব বাহিনী সমন্বিতভাবে কাজ করছে : জ্বালানি প্রতিমন্ত্রী

চট্টগ্রাম, কক্সবাজার ও তিন পার্বত্য জেলার বন্যা পরিস্থিতি মোকাবিলা এবং ত্রাণ কার্যক্রম তদারকির দায়িত্বপ্রাপ্ত জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, বন্যাকবলিত এলাকায়...

মানবিক দৃষ্টিভঙ্গি ও সঠিক চিকিৎসাই স্বাস্থ্যসেবার ওপর মানুষের আস্থা ফেরাতে পারে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, রোগীদের প্রতি চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের আন্তরিক ও মানবিক দৃষ্টিভঙ্গি এবং সঠিক চিকিৎসা প্রদানের মাধ্যমেই দেশের স্বাস্থ্যসেবার ওপর মানুষের আস্থা ও...

সর্বশেষ

বান্দরবানে ৪ পর্যটককে উদ্ধার করেছে বিজিবি

টানা ভারী বর্ষণ, পাহাড়ি ঢল ও বৈরী আবহাওয়ার কারণে...

প্রত্যন্ত এলাকাতেও ত্রাণ পৌঁছাতে সব বাহিনী সমন্বিতভাবে কাজ করছে : জ্বালানি প্রতিমন্ত্রী

চট্টগ্রাম, কক্সবাজার ও তিন পার্বত্য জেলার বন্যা পরিস্থিতি মোকাবিলা...

মানবিক দৃষ্টিভঙ্গি ও সঠিক চিকিৎসাই স্বাস্থ্যসেবার ওপর মানুষের আস্থা ফেরাতে পারে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, রোগীদের প্রতি চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের...

দুর্যোগের শুরু থেকেই চট্টগ্রামের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী: ত্রাণ প্রতিমন্ত্রী

দুর্যোগের শুরু থেকেই চট্টগ্রামের সার্বিক পরিস্থিতির খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী।...

চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা ১৬ জুলাই পর্যন্ত স্থগিত

বন্যা পরিস্থিতি বিবেচনায় ডিসিদের সঙ্গে আলোচনার পরিপ্রেক্ষিতে আগামী ১৬...

বন্যাকবলিত এলাকায় খাবার ও আর্থিক সহায়তা দিলেন দীপেন দেওয়ান এমপি

জেলার বরকল উপজেলায় বন্যা কবলিত বিভিন্ন ক্ষতিগ্রস্ত  এলাকা পরিদর্শনসহ...