শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬

চিটাগাং চেম্বার সভাপতির সাথে ফরাসী রাষ্ট্রদূতের মতবিনিময়

- Advertisement -
Single page 1st Paragraph

ফরাসী রাষ্ট্রদূত মারি মাসদুপয় বুধবার( ১৪ ডিসেম্বর) সকালে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারস্থ চেম্বার কার্যালয়ে দি চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র সভাপতি মাহবুবুল আলম’র সাথে এক মতবিনিময়ে মিলিত হন।

এ সময় চেম্বার পরিচালকবৃন্দ মোঃ অহীদ সিরাজ চৌধুরী (স্বপন), জহিরুল ইসলাম চৌধুরী (আলমগীর), অঞ্জন শেখর দাশ, মোঃ রকিবুর রহমান (টুটুল), মোঃ ইফতেখার ফয়সাল, মোহাম্মদ আদনানুল ইসলাম, তানভীর মোস্তফা চৌধুরী ও মোহাম্মদ নাসিরুল আলম (ফাহিম), ফ্রান্সের অনারারী কনসাল জেনারেল রাফি নিজাম, এ্যালিয়ঁস ফ্রঁসেজ চট্টগ্রাম’র পরিচালক ব্রুনো ল্যাক্র্যাম্প ও উপ-পরিচালক ড. গুরুপদ চক্রবর্তী উপস্থিত ছিলেন।

চেম্বার সভাপতি মাহবুবুল আলম বলেন-ফ্রান্স বাংলাদেশের পঞ্চম বৃহৎ রপ্তানি গন্তব্য। যদিও বর্তমানে তৈরিপোশাক এবং চামড়া ও চামড়াজাত পণ্য অধিক পরিমাণে রপ্তানি করা হচ্ছে এর পাশাপাশি বাজার সম্প্রসারণের লক্ষ্যে আমাদের এক্সপোর্ট বাস্কেট আরো সমৃদ্ধ করার চেষ্টা করছি। তিনি শিক্ষা, স্বাস্থ্য, কারিগরি, জ্বালানী ও নবায়নযোগ্য জ্বালানী, ব্লু-ইকোনমি, লজিস্টিকস, আইসিটি ইত্যাদি খাতে যথেষ্ট সুযোগ রয়েছে উল্লেখ করে বাংলাদেশে যৌথ উদ্যোগে বিনিয়োগের লক্ষ্যে ফ্রেঞ্চ ব্যবসায়ীদের আহবান জানাতে রাষ্ট্রদূতের উদ্যোগ কামনা করেন। মাহবুবুল আলম পোর্ট টু পোর্ট সরাসরি ফ্রেইট কানেক্টিভিটি এবং বিজনেস টু বিজনেস রিলেশনশীপ এর উপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি শিক্ষা খাত ও প্রশিক্ষিত মানবসম্পদ গড়ে তুলতে সহযোগিতা কামনা করেন।

ফরাসী রাষ্ট্রদূত মারি মাসদুপয় বলেন-বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনের কারণে ঝুঁকিপূর্ণ দেশের তালিকায় আছে বাংলাদেশ। জলবায়ু ঝুঁকি প্রতিরোধ ও প্রতিকারে কাজ করছে ফ্রান্স। এক্ষেত্রে বাংলাদেশকে জলবায়ু মোকাবেলায় সহায়তা দিতে আগ্রহী ফ্রান্স। তিনি আরো বলেন- ফ্রান্স ও বাংলাদেশের মধ্যে সম্পর্কোন্নয়নে আমরা যৌথভাবে কাজ করবো। বাংলাদেশে বিশেষ করে চট্টগ্রামে কিভাবে বিনিয়োগ বাড়ানো যায় সেই বিষয়ে কাজ করতে আগ্রহী আমরা। দু’দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক বাড়াতে বিজনেস কমিউনিটির সাথে যোগাযোগ বৃদ্ধির উপর গুরুত্বারোপ করেন তিনি।

ফ্রান্সের অনারারী কনসাল জেনারেল রাফি নিজাম বলেন- এ্যালিয়ঁস ফ্রঁসেজ চট্টগ্রাম ফরাসি ভাষা শিক্ষা প্রদান করে থাকে। যেখানে সাধারণ শিক্ষার্থীর পাশাপাশি প্রশাসন ও সামরিক সদস্যরা এ ভাষা শিক্ষা গ্রহণ করছে। অনুষ্ঠানে চিটাগাং চেম্বারের ইনিশিয়েটিভ বাংলাদেশ সেন্টার অব এক্সিলেন্স (বিসিই)’র পক্ষ থেকে বিনিয়োগ আকর্ষণের জন্য বিভিন্ন সুযোগ-সুবিধা ও সরকারের পদক্ষেপ তুলে ধরা হয়।

এই বিভাগের সব খবর

চট্টগ্রাম পর্যন্ত বৈদ্যুতিক ট্রেন নেটওয়ার্ক সম্প্রসারণের পরিকল্পনা সরকারের

নারায়ণগঞ্জ-ঢাকা-জয়দেবপুর রেলওয়ে করিডোরে একটি পাইলট প্রকল্প বাস্তবায়নের পর সরকার প্রস্তাবিত বৈদ্যুতিক ট্রেন নেটওয়ার্ক চট্টগ্রাম পর্যন্ত সম্প্রসারণের পরিকল্পনা করছে। দেশের রেল যোগাযোগ আধুনিকায়নে এটি বড় পদক্ষেপ...

চট্টগ্রামে পোশাক শ্রমিকদের জন্য ৩০ টাকা কেজিতে চাল বিক্রি শুরু

তৈরি পোশাকশিল্পে কর্মরত শ্রমিকদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত ও ব্যয় কমাতে বিশেষ ওপেন মার্কেট সেল (ওএমএস) কর্মসূচি চালু করেছে সরকার। এই কর্মসূচির আওতায় একজন পোশাকশ্রমিক...

জনকল্যাণ করা জনবান্ধব এই সরকারের একমাত্র লক্ষ্য : রাঙ্গামাটিতে মীর হেলাল

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন, পার্বত্য চট্টগ্রামের উন্নয়ন মানে শুধু শহরের উন্নতি নয়, প্রত্যন্ত গ্রামের মানুষের কল্যাণ...

সর্বশেষ

চট্টগ্রাম পর্যন্ত বৈদ্যুতিক ট্রেন নেটওয়ার্ক সম্প্রসারণের পরিকল্পনা সরকারের

নারায়ণগঞ্জ-ঢাকা-জয়দেবপুর রেলওয়ে করিডোরে একটি পাইলট প্রকল্প বাস্তবায়নের পর সরকার...

চট্টগ্রামে পোশাক শ্রমিকদের জন্য ৩০ টাকা কেজিতে চাল বিক্রি শুরু

তৈরি পোশাকশিল্পে কর্মরত শ্রমিকদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত ও ব্যয়...

জনকল্যাণ করা জনবান্ধব এই সরকারের একমাত্র লক্ষ্য : রাঙ্গামাটিতে মীর হেলাল

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ...

জলবায়ু কার্যক্রমে নারীর অংশগ্রহণ নিশ্চিতে সমন্বিত উদ্যোগ ও অর্থায়ন জরুরি : শামা ওবায়েদ

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় নারীদের কার্যকর অংশগ্রহণ ও নেতৃত্ব নিশ্চিত...

চট্টগ্রাম ডায়াবেটিক জেনারেল হাসপাতালে চার দিনব্যাপী ডায়াবেটিক মেলা শুরু

‘ডায়াবেটিসে দেরি নয়, ব্যবস্থা নিন এখন’ –এই প্রতিপাদ্যকে সামনে...

জলবায়ু সম্মেলনে অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

তুরস্কে জাতিসংঘ জলবায়ু পরিবর্তন বিষয়ক কপ-৩১ সম্মেলনে অংশগ্রহণ  শেষে...