রবিবার, ১২ জুলাই ২০২৬

শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে চট্টগ্রামে সেক্টর কমান্ডার্স ফোরামের প্রদীপ প্রজ্জ্বলন

- Advertisement -
Single page 1st Paragraph

‘মুক্তিযুদ্ধের চেতনার প্রদীপ্ত শিখায় দূরীভূত হোক সকল অন্ধকার’ প্রত্যয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন উপলক্ষে চট্টগ্রাম জেলা ও মহানগর সেক্টর কমান্ডারস ফোরাম কর্মসূচি পালন করেছে। আজ মঙ্গলবার চট্টগ্রাম মিউনিসিপ্যাল হাইস্কুল মাঠ প্রাঙ্গণে অস্থায়ী কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে প্রদীপ প্রজ্জ্বলন করা হয়।

এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান এম এ সালাম বলেছেন, ৭১-এ যারা আমাদের মুক্তিযুদ্ধের বিরোধীতা করেছিল তারা আজও বাংলাদেশের স্বাধীনতাকে মেনে নেয়নি। বিজয়ের পাঁচ দশক পরে এসেও জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্রকারীদের চক্রান্ত থেমে নেই। তারা বঙ্গবন্ধুর কালজয়ী নেতৃত্বে বাঙালির জাতীয় জীবনের সর্বশ্রেষ্ঠ অর্জন স্বাধীনতাকে বিনষ্ট করার অপচেষ্টা চালিয়ে আসছে অব্যাহতভাবে। এদের বিরুদ্ধে একাত্তরের মতো মুক্তিযুদ্ধের চেতনায় ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে।

সংগঠনের চট্টগ্রাম মহানগর সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডা. সরফরাজ খান চৌধুরীর সভাপতিত্বে এতে আলোচনায় অংশ নেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি তপন চক্রবর্তী, সংগঠনের জেলা সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিকী, সংগঠনের চট্টগ্রাম জেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম মন্টু, কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক বেদারুল আলম চৌধুরী বেদার, বীর মুক্তিযোদ্ধা ফজল আহমদ, ফোরকান উদ্দিন আহমেদ প্রমুখ।

সভায় বক্তারা আইন করে স্বাধীনতা বিরোধীদের সকল রাজনৈতিক কর্মকান্ড নিষিদ্ধের দাবি জানিয়ে বলেন, ৩০ লাখ শহীদের আত্মদানে সশস্ত্র মুক্তিযুদ্ধে অর্জিত বাংলাদেশ ও জাতির জনক বঙ্গবন্ধুর প্রশ্নে কোনো আপস হতে পারে না।

এই বিভাগের সব খবর

চট্টগ্রাম-কক্সবাজার ট্রেন চলাচল স্বাভাবিক

টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত চট্টগ্রাম-কক্সবাজার রেলপথের জানআলীহাট-ষোলশহর সেকশনের মেরামত কাজ সম্পন্ন করেছে বাংলাদেশ রেলওয়ে। ফলে আজ থেকে ঢাকা-কক্সবাজার ও চট্টগ্রাম-কক্সবাজার রুটে...

চট্টগ্রামের সাম্প্রতিক ভয়াবহ বন্যা: কারণ অনুসন্ধান এবং আধুনিক প্রযুক্তি ও AI-এর মাধ্যমে স্থায়ী সমাধান

সম্প্রতি বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ ও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে চট্টগ্রামে স্মরণকালের ভয়াবহতম বন্যা ও জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। গত কয়েকদিনে ৪৩ বছরের মধ্যে সর্বোচ্চ (৪১২...

ফল প্রকাশ, প্রাথমিক বৃত্তি পেল ৭৯২৪৬ শিক্ষার্থী

প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫-এ সারা দেশে মোট ৭৯ হাজার ২৪৬ শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। এর মধ্যে ট্যালেন্টপুল বৃত্তি পেয়েছে ৩২ হাজার ৯৬৫ জন এবং সাধারণ...

সর্বশেষ

চট্টগ্রাম-কক্সবাজার ট্রেন চলাচল স্বাভাবিক

টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত চট্টগ্রাম-কক্সবাজার রেলপথের...

চট্টগ্রামের সাম্প্রতিক ভয়াবহ বন্যা: কারণ অনুসন্ধান এবং আধুনিক প্রযুক্তি ও AI-এর মাধ্যমে স্থায়ী সমাধান

সম্প্রতি বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ ও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে...

ফল প্রকাশ, প্রাথমিক বৃত্তি পেল ৭৯২৪৬ শিক্ষার্থী

প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫-এ সারা দেশে মোট ৭৯ হাজার...

চট্টগ্রামে ভারী বৃষ্টি, সড়কে হাঁটুপানি

চট্টগ্রামে আবারও ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে। টানা বর্ষণে নগরের...

প্রধানমন্ত্রী দুর্যোগের সার্বিক বিষয়ে নিজেই মনিটরিং করছেন : ত্রাণ প্রতিমন্ত্রী

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন বলেছেন,...

কক্সবাজারে পাহাড় ধসে স্ত্রীর মৃত্যু, অল্পের জন্য প্রাণে বাঁচলেন স্বামী

রাতের খাবারের আয়োজন করছিলেন স্বামী-স্ত্রী। সেটাই কাল হলো তাদের...