শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬

আল্লামা নূরীর যৌতুক ও মাদকবিরোধী আন্দোলন দেশব্যাপী সমাদৃত হচ্ছে:এটিএম পিয়ারুল

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ এটিএম পেয়ারুল ইসলাম বলেন, বরেণ্য আলেমেদ্বীন আল্লামা আবুল কাশেম নূরীর দ্বীনি দায়িত্ববোধ ও মানবিক মমত্ববোধ দেখে আমরা অনুপ্রাণিত হই। তাঁর মতো উলামা মাশায়েখরা নিজ নিজ অবস্থান থেকে, নিজ নিজ দরবার ও খানকাহ থেকে এ ধরনের সামাজিক দায়িত্ব পালনে এগিয়ে গেলে যৌতুক-মাদকসহ সব ধরনের অপরাধ প্রবণতা থেকে আমরা রেহাই পেতাম।

তিনি আরো বলেন, আল্লামা নূরীর যৌতুক ও মাদকবিরোধী আন্দোলন আজ দেশব্যাপী সমাদৃত হচ্ছে। তিনি আল্লামা নূরীকে মাদ্রাসা প্রতিষ্ঠার পাশাপাশি কারিগরী শিক্ষা প্রতিষ্ঠান নির্মান করার আহবান জানান এবং সহযোগিতার আশ্বাস দেন।

মঙ্গলবার( ১৩ ডিসেম্বর) বিকেলে চট্টগ্রাম জেলা পরিষদে আন্জুমানে রজভীয়া নূরীয়া ট্রাস্টের প্রেসিডেন্ট ও আহলে সুন্নাত ওয়াল আমা’আত বাংলাদেশের কেন্দ্রীয় মহাসচিব পীরে তরিক্বত হযরতুলহাজ আল্লামা মুহাম্মদ আবুল কাশেম নূরী (মু.জি.আ) এর সাথে সৌজন্য সাক্ষাতে তিনি এসব কথা বলেন।

আগামী ১১ মার্চ শনিবার দুপুর ২টা হতে চট্টগ্রাম জমিয়তুল ফালাহ্ ময়দানে রজভীয়া নুরীয়া কমিটি বাংলাদেশের উদ্যোগে অনুষ্ঠিতব্য যৌতুক ও মাদকবিরোধী মহাসমাবেশের সফলতা কামনা এবং উপস্থিত থাকার সম্মতি জ্ঞাপন করেন।

এসময় উপস্থিত ছিলেন রজভীয়া নুরীয়া কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আবু ছালেহ মুহাম্মদ আঙ্গুর, যুগ্ম মহাসচিব সংগঠক মুহাম্মদ মাছুমুর রশিদ কাদেরী, যুগ্ম সাংগঠনিক সচিব মুহাম্মদ মিনহাজ উদ্দীন সিদ্দিকী, তথ্য ও প্রযুক্তি সচিব ইঞ্জিনিয়ার মুহাম্মদ জাহেদ, নির্বাহী সদস্য আবু ছালেহ মুহাম্মদ সফওয়ান নূরী, চট্টগ্রাম মডেল ফাউন্ডেশনের পরিচালক অর্থ মুহাম্মদ আবদুর রাজ্জাক, জমিদারপাড়া বসুন্ধরা যুব সংগঠনের সাবেক সহ সভাপতি মুহাম্মদ ইরফানুল আবছার সিফাত প্রমুখ।

শেষে রজভীয়া নুরীয়া কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদের পক্ষ থেকে চট্টগ্রাম জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আলহাজ এটিএম পেয়ারুল ইসলামকে ফুলেল শুভেচ্ছা জানান আন্জুমানে রজভীয়া নূরীয়া ট্রাস্টের প্রেসিডেন্ট ও আহলে সুন্নাত ওয়াল আমা’আত বাংলাদেশের কেন্দ্রীয় মহাসচিব পীরে তরিক্বত হযরতুলহাজ আল্লামা মুহাম্মদ আবুল কাশেম নূরী (মু.জি.আ) সহ সংগঠনের নেতৃবৃন্দ।

এই বিভাগের সব খবর

চট্টগ্রাম পর্যন্ত বৈদ্যুতিক ট্রেন নেটওয়ার্ক সম্প্রসারণের পরিকল্পনা সরকারের

নারায়ণগঞ্জ-ঢাকা-জয়দেবপুর রেলওয়ে করিডোরে একটি পাইলট প্রকল্প বাস্তবায়নের পর সরকার প্রস্তাবিত বৈদ্যুতিক ট্রেন নেটওয়ার্ক চট্টগ্রাম পর্যন্ত সম্প্রসারণের পরিকল্পনা করছে। দেশের রেল যোগাযোগ আধুনিকায়নে এটি বড় পদক্ষেপ...

চট্টগ্রামে পোশাক শ্রমিকদের জন্য ৩০ টাকা কেজিতে চাল বিক্রি শুরু

তৈরি পোশাকশিল্পে কর্মরত শ্রমিকদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত ও ব্যয় কমাতে বিশেষ ওপেন মার্কেট সেল (ওএমএস) কর্মসূচি চালু করেছে সরকার। এই কর্মসূচির আওতায় একজন পোশাকশ্রমিক...

জনকল্যাণ করা জনবান্ধব এই সরকারের একমাত্র লক্ষ্য : রাঙ্গামাটিতে মীর হেলাল

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন, পার্বত্য চট্টগ্রামের উন্নয়ন মানে শুধু শহরের উন্নতি নয়, প্রত্যন্ত গ্রামের মানুষের কল্যাণ...

সর্বশেষ

চট্টগ্রাম পর্যন্ত বৈদ্যুতিক ট্রেন নেটওয়ার্ক সম্প্রসারণের পরিকল্পনা সরকারের

নারায়ণগঞ্জ-ঢাকা-জয়দেবপুর রেলওয়ে করিডোরে একটি পাইলট প্রকল্প বাস্তবায়নের পর সরকার...

চট্টগ্রামে পোশাক শ্রমিকদের জন্য ৩০ টাকা কেজিতে চাল বিক্রি শুরু

তৈরি পোশাকশিল্পে কর্মরত শ্রমিকদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত ও ব্যয়...

জনকল্যাণ করা জনবান্ধব এই সরকারের একমাত্র লক্ষ্য : রাঙ্গামাটিতে মীর হেলাল

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ...

জলবায়ু কার্যক্রমে নারীর অংশগ্রহণ নিশ্চিতে সমন্বিত উদ্যোগ ও অর্থায়ন জরুরি : শামা ওবায়েদ

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় নারীদের কার্যকর অংশগ্রহণ ও নেতৃত্ব নিশ্চিত...

চট্টগ্রাম ডায়াবেটিক জেনারেল হাসপাতালে চার দিনব্যাপী ডায়াবেটিক মেলা শুরু

‘ডায়াবেটিসে দেরি নয়, ব্যবস্থা নিন এখন’ –এই প্রতিপাদ্যকে সামনে...

জলবায়ু সম্মেলনে অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

তুরস্কে জাতিসংঘ জলবায়ু পরিবর্তন বিষয়ক কপ-৩১ সম্মেলনে অংশগ্রহণ  শেষে...