শনিবার, ১১ জুলাই ২০২৬

সুবর্ণচরের পাঁচ পরিবার পেলেন পসকো-পিএইচপির স্বপ্নের বাড়ি

- Advertisement -
Single page 1st Paragraph

স্বপ্নের বাড়ি পেলেন নোয়াখালীর সুবর্ণচর থানার হাটের পাঁচ পরিবার। নতুন বাড়ি পেয়ে খুশি তারা। খুশি পুরো গ্রামবাসী। দক্ষিণ কোরিয়ার বিখ্যাত স্টিল নির্মাতা পসকো ইন্টারন্যাশনাল ও শিল্পগ্রুপ পিএইচপি ফ্যামিলি এসব বাড়ি হস্তান্তর করেছে।

জানা যায়, নির্মল সবুজের মাঝে টিনের বেড়া ও রঙিন ঢেউটিনের ছাউনির দুই কক্ষের ৬০০ বর্গফুটের প্রতিটি বাড়ি। রয়েছে সুপরিসর এটাচ বাথরুম, বারান্দা। প্রতিটি বাড়ি তৈরিতে খরচ হয়েছে চার লাখ ৭০ হাজার টাকা। পর্যায়ক্রমে আরও ১১টি বাড়ি হস্তান্তর করা হবে।

বাড়ি হস্তান্তর করেন পসকো ইন্টারন্যাশনালের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট কি আইন লী এবং পিএইচপি ফ্যামিলির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইকবাল হোসেন। পসকো ইন্টারন্যাশনালের সিনিয়র ম্যানেজার মি. ড্যানিয়েল বলেন, বাংলাদেশের কিছু পরিবারকে সহযোগিতা করছি আমরা। শুধু আবাসন নয় জীবনমান উন্নয়ন করতে চাই আমরা। ২৩ বছর ধরে ব্যবসায়িক সম্পর্ক পিএইচপির সঙ্গে। পিএইচপির ইকবাল হোসেনের প্রতি আমাদের আস্থা রয়েছে। আগামীতেও এ ধারা অব্যাহত থাকবে। উপস্থিত ছিলেন পসকো ইন্টারন্যাশনালের বাংলাদেশ প্রধান আহসানুল আলম।

পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যান সুফি মোহাম্মদ মিজানুর রহমানের লিখিত বক্তব্য পড়ে শোনান পিএইচপি ফ্যামিলির ম্যানেজার (মার্কেটিং) সাইফুল আলম। উন্নয়ন সংস্থার এনআরডিএসের নির্বাহী পরিচালক আবদুল আউয়াল বলেন, অনেক কষ্ট করে কোরিয়ান অতিথিরা এখানে এসেছেন। সেজন্য আন্তরিক কৃতজ্ঞতা জানাই। এ ছোট্ট গ্রামে দুইজন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসেছেন, তাদের স্বাগত জানাই।

আমরা একটি মহৎ কাজে শামিল হতে পেরেছি। পিএইচপি ফ্যামিলি ও পসকো সামাজিক দায়বদ্ধতা থেকে মানবতার এ কাজে এগিয়েছেন। এটি বন্ধুত্বপূর্ণ উদ্যোগ। পাঁচটি ঘরের এটা পাইলট প্রকল্প। যদি তাদের ভাগ্য পরিবর্তন হয়, সুদূরপ্রসারী পরিবর্তন এলে এর আওতা বাড়ানো হবে। এ কাজটা সমাজে ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করি।

বক্তব্য দেন ইউপি চেয়ারম্যান আবদুল মান্নান ভূঁইয়া। তিনি বলেন, মানুষ মানুষের জন্য। আমরা যেন অর্থায়নকারী প্রতিষ্ঠান, উপকারকারীদের জন্য দোয়া করি। যাদের মাথা গোঁজার ঠাঁই নেই তাদের যেন বাড়ি হয় সেই প্রচেষ্টা অব্যাহত থাকবে। কোরআন তেলাওয়াত করেন মাওলানা মফিজ উল্লাহ। সঞ্চালনা করেন পিইচপির নাজমুল হাসান।

এই বিভাগের সব খবর

বান্দরবানে সড়ক যোগাযোগ সচল রাখতে সেনাবাহিনীর নিরলস প্রচেষ্টা

একটানা ভারী বর্ষণে জেলার থানচি উপজেলার বান্দরবান-আলীকদম-লাইক্রি সড়কের বিভিন্ন স্থানে ভূমিধসের ঘটনা ঘটেছে। এতে বকলাইপাড়া আর্মি ক্যাম্প-প্রাতা পাড়া সড়ক, বকলাইপাড়া আর্মি ক্যাম্পের প্রবেশপথ এবং...

১৬ বছর পর বিশ্বকাপের সেমিফাইনালে স্পেন

গতরাতে ফাবিয়ান রুইজ ও মিকেল মেরিনোর গোলে বেলজিয়ামকে ২-১ ব্যবধানে হারিয়ে ফুটবল বিশ্বকাপের সেমিফাইনাল নিশ্চিত করে স্পেন। এই নিয়ে দ্বিতীয়বার ফিফা বিশ্বকাপের সেমিফাইনালে উঠল...

বান্দরবানে ৪ পর্যটককে উদ্ধার করেছে বিজিবি

টানা ভারী বর্ষণ, পাহাড়ি ঢল ও বৈরী আবহাওয়ার কারণে জেলার থানচি উপজেলার দুর্গম থুইসা খিয়াংপাড়ায় এলাকায় আটদিন ধরে আটকে থাকা চারজন পর্যটক ও একজন...

সর্বশেষ

বান্দরবানে সড়ক যোগাযোগ সচল রাখতে সেনাবাহিনীর নিরলস প্রচেষ্টা

একটানা ভারী বর্ষণে জেলার থানচি উপজেলার বান্দরবান-আলীকদম-লাইক্রি সড়কের বিভিন্ন...

১৬ বছর পর বিশ্বকাপের সেমিফাইনালে স্পেন

গতরাতে ফাবিয়ান রুইজ ও মিকেল মেরিনোর গোলে বেলজিয়ামকে ২-১...

বান্দরবানে ৪ পর্যটককে উদ্ধার করেছে বিজিবি

টানা ভারী বর্ষণ, পাহাড়ি ঢল ও বৈরী আবহাওয়ার কারণে...

প্রত্যন্ত এলাকাতেও ত্রাণ পৌঁছাতে সব বাহিনী সমন্বিতভাবে কাজ করছে : জ্বালানি প্রতিমন্ত্রী

চট্টগ্রাম, কক্সবাজার ও তিন পার্বত্য জেলার বন্যা পরিস্থিতি মোকাবিলা...

মানবিক দৃষ্টিভঙ্গি ও সঠিক চিকিৎসাই স্বাস্থ্যসেবার ওপর মানুষের আস্থা ফেরাতে পারে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, রোগীদের প্রতি চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের...

দুর্যোগের শুরু থেকেই চট্টগ্রামের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী: ত্রাণ প্রতিমন্ত্রী

দুর্যোগের শুরু থেকেই চট্টগ্রামের সার্বিক পরিস্থিতির খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী।...