শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

মৃতপ্রায় বাংলাদেশ শিপিং কর্পোরেশন লাভজনক প্রতিষ্ঠানে পরিণত হয়েছে : নৌপ্রতিমন্ত্রী

- Advertisement -
Single page 1st Paragraph

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি বলেছেন, গত ১৪ বছরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঠিক পদক্ষেপের কারণে মৃতপ্রায় বাংলাদেশ শিপিং কর্পোরেশন লাভজনক প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। বিএসসি ২০২১-২২ অর্থ বছরে নিট লাভ করেছে ২২৫.৮১ কোটি টাকা। শেয়ার মার্কেটে বিএসসি একটি প্রতিষ্ঠিত কোম্পানি হিসেবে দাঁড়িয়েছে। জাতীয় সংসদে ‘বাংলাদেশ জাতীয় পতাকাবাহী জাহাজ (স্বার্থরক্ষা) আইন ২০১৯’ পাশ হয়েছে। এর ফলে সরকারি তহবিলে আমদানি বা রপ্তানিকৃত পণ্য সমুদ্রপথে পরিবহনের ক্ষেত্রে বিএসসি অগ্রাধিকার পাবে। বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নির্দেশনার আলোকে এবং তাঁর বলিষ্ঠ নেতৃত্বে বর্তমান গণতান্ত্রিক সরকার কর্তৃক সামগ্রিক উন্নয়নের ধারাবাহিকতায় বিএসসি’র উন্নয়নে নানাবিধ পদক্ষেপ নেয়া হয়েছে।

তিনি বলেন, শেখ হাসিনা দায়িত্ব গ্রহণের পর বিএসসি আবার জেগে উঠেছে। ২১টি জাহাজ সংগ্রহের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। বিএসসি’র বহরে ৬টি নতুন জাহাজ যুক্ত হয়েছে। আরো বেশ কয়েকটি নতুন জাহাজ সংগ্রহের কার্যক্রম চলমান রয়েছে। সঠিক দৃষ্টিভঙ্গি ও পদক্ষেপের কারণে বিএসসি শুধু দেশে নয়; আন্তর্জাতিক শিপিং ব্যবসায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

রোববার সকালে চট্টগ্রাম বোট ক্লাবে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের (বিএসসি) ২০২১-২২ অর্থ বছরের ৪৫তম বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মো. মোস্তফা কামাল, বিএসসি’র ব্যবস্থাপনা পরিচালক কমডোর এস এম মনিরুজ্জামান, শেয়ারহোল্ডার কবির আহমেদ চৌধুরী, হীরালাল বণিক, কামাল উদ্দিন আহমেদ, আব্দুল কাদের প্রমুখ।

প্রতিমন্ত্রী বলেন, আন্তর্জাতিক নৌপথে নিরাপদ ও দক্ষ শিপিং সেবা প্রদান করা এবং বাংলাদেশের সিংহভাগ আমদানি ও রপ্তানি পণ্য নিজস্ব জাহাজ বহর দ্বারা পরিবহন করার উদ্দেশ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ব্যক্তিগত উদ্যোগ ও পৃষ্ঠপোষকতায় ১৯৭২ সনের ৫ ফেব্রæয়ারি প্রতিষ্ঠিত হয়েছিল জাতীয় ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান বাংলাদেশ শিপিং কর্পোরেশন। বঙ্গবন্ধুর সুচিন্তিত দিক নির্দেশনায় তাঁর জীবদ্দশায় ১৯৭৪ সালের মধ্যে ২৬টি সমুদ্রগামী জাহাজ বিএসসির জাহাজ বহরে সংযোজনের ব্যবস্থা করেন।

খালিদ মাহমুদ চৌধুরী বলেন, চট্টগ্রাম বন্দরের সক্ষমতার পাশাপাশি মোংলা বন্দরের উন্নয়ন ও নতুন সমুদ্র বন্দর পায়রা বন্দরের উন্নয়নে হাজার কোটি টাকা বিনিয়োগ করা হচ্ছে। দক্ষ নাবিক তৈরির লক্ষ্েয চারটি নতুন মেরিন একাডেমি প্রতিষ্ঠা করা হয়েছে; আরো তিনটি প্রতিষ্ঠা করা হবে। বরিশাল ও মাদারীপুরে ন্যাশনাল মেরিন ইন্সটিটিউট প্রতিষ্ঠা করা হয়েছে। কুড়িগ্রামে একটি ন্যাশনাল মেরিন ইনস্টিটিউট প্রতিষ্ঠা করা হবে। এর ফলে যথেষ্ট পরিমাণ নাবিক তৈরি হবে। তারা বৈদেশিক মুদ্রা অর্জন আরো ভূমিকা রাখবে এবং দেশের অর্থনীতিকে আরো গতিশীল করে তুলবে। সুনীল অর্থনীতি বাস্তবায়নে বিএসসি অন্যতম অংশীদার হিসাবে ভূমিকা রাখবে।

‘বাংলাদেশের অর্থনীতি পরনির্ভরশীল নয়; বাংলাদেশের অর্থনীতি স্বনির্ভর অর্থনীতি। আগে এক কিলোমিটার রাস্তা নির্মাণেও ঋণের জন্য বিদেশীদের কাছে ধর্ণা দিতে হতো। এখন আমরা নিজস্ব অর্থায়নে মেগা প্রকল্প বাস্তবায়ন করছি। পদ্মা সেতু, কর্ণফুলী নদীতে বঙ্গবন্ধু টানেল, ঢাকা শহরের মেট্রোরেলসহ অনেক মেগা প্রকল্প বাস্তবায়ন হয়েছে, হচ্ছে। নৌ, সড়ক ও আকাশ পথে যোগাযোগের ব্যাপ্তি বেড়ে গেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সম্ভাবনার দ্বার খুলে গেছে। গতি তৈরি হয়েছে। তাবৎ দুনিয়ায় বাংলাদেশের গুরুত্ব বেড়ে গেছে। বিশ্ব বাংলাদেশকে এখন করুণা নয়; সমীহের দৃষ্টিতে দেখে।

তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গোপসাগরে অধিকার প্রতিষ্ঠিত হয়েছে। এটাকে কাজে লাগাতে হবে। সঠিকভাবে ব্যবহার করে অর্থনীতিতে অবদান রাখবে নৌপরিবহন মন্ত্রণালয়। প্রধানমন্ত্রী আগামী বছর মাতারবাড়িতে গভীর সমুদ্র বন্দর নির্মাণ কাজের উদ্বোধন করবেন। আমরা সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে নিশ্চিতভাবে বাংলাদেশকে ২০৪১ সালে উন্নত বাংলাদেশে পরিণত করব।

এই বিভাগের সব খবর

প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান তিন প্রতিবন্ধীর হাতে নিয়োগপত্র তুলে দিয়েছেন। বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের নিজ কার্যালয়ে প্রবেশের সময় তাঁদের হাতে তিনি এ নিয়োগপত্র তুলে দেন । এ...

আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছে ফিফা

বিশ্বকাপে রাজনৈতিক বার্তা প্রদর্শন এবং ফাইনাল ম্যাচ শেষে মাঠে সৃষ্ট বিশৃঙ্খলার ঘটনায় আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)-এর বিরুদ্ধে আনুষ্ঠানিক শাস্তিমূলক কার্যক্রম শুরু করেছে ফিফা। ইংল্যান্ডকে ২-১...

সবুজে সাজছে বিমানবন্দর থেকে মোহরার মিড আইল্যান্ড

নগরীর বিমানবন্দর থেকে মোহরা পর্যন্ত সড়কের মিড আইল্যান্ড বিভিন্ন প্রজাতির ফুল গাছ দিয়ে সাজানো হচ্ছে বলে জানিয়েছেন সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন। বুধবার আগ্রাবাদ...

সর্বশেষ

প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান তিন প্রতিবন্ধীর হাতে নিয়োগপত্র তুলে দিয়েছেন। বাংলাদেশ...

আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছে ফিফা

বিশ্বকাপে রাজনৈতিক বার্তা প্রদর্শন এবং ফাইনাল ম্যাচ শেষে মাঠে...

সবুজে সাজছে বিমানবন্দর থেকে মোহরার মিড আইল্যান্ড

নগরীর বিমানবন্দর থেকে মোহরা পর্যন্ত সড়কের মিড আইল্যান্ড বিভিন্ন...

প্রথমবার ঢাকা সফরে আসছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের লক্ষ্যে প্রথমবারের মতো ঢাকা সফরে...

চট্টগ্রামে ৯০ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ, আটক ১

নগরীর সদরঘাট এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৯০ লাখ টাকা...

জাতীয় দলে আর দেখা যাবে না নেইমারকে

ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা নেইমার জুনিয়র আন্তর্জাতিক ফুটবল থেকে...