শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬

চট্টগ্রাম প্রেস ক্লাব নির্বাচনী কমিটিকে নির্বাচন পরিচালনার দায়িত্ব প্রদান

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম প্রেস ক্লাবের নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনার জন্য ব্যবস্থাপনা কমিটি নির্বাচন পরিচালনা কমিটির কাছে দায়িত্ব প্রদান করেছে। ১১ ডিসেম্বর (রোববার) সকালে ক্লাবের পিএইচপি ভিআইপি লাউঞ্জে এ দায়িত্ব প্রদান করা হয়।

চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি আলহাজ্ব আলী আব্বাস ও সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদের নেতৃত্বে ব্যবস্থাপনা কমিটির নেতৃবৃন্দ নির্বাচন পরিচালনা কমিটির কমিশনার কবি ওমর কায়সারের নিকট আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝিয়ে দেন।

এসময় ক্লাবের সভাপতি আলহাজ্ব আলী আব্বাস ক্লাবের অনুষ্ঠেয় নির্বাচন যথাযথ নিয়মে সম্পন্ন করতে সকলের সহযোগিতা কামনা করেন।

দায়িত্ব প্রদান অনুষ্ঠানে নির্বাচন পরিচালনা কমিটির সদস্য মোহাম্মদ নিযাম উদ্দিন, জাকির হোসেন লুলু, জালাল উদ্দিন আহমদ চৌধুরী, শেখর ত্রিপাঠী, চট্টগ্রাম প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি সালাহ উদ্দিন মো. রেজা, সহ-সভাপতি স ম ইব্রাহীম, অর্থ সম্পাদক রাশেদ মাহমুদ, সমাজসেবা ও আপ্যায়ন সম্পাদক মো. আইয়ুব আলী, গ্রন্থাগার সম্পাদক মিন্টু চৌধুরী, কার্যকরী সদস্য মোয়াজ্জেমুল হক, দেবদুলাল ভৌমিক প্রমুখ উপস্থিত ছিলেন।

আগামী ৩১ ডিসেম্বর চট্টগ্রাম প্রেস ক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হবে।

এই বিভাগের সব খবর

চট্টগ্রাম পর্যন্ত বৈদ্যুতিক ট্রেন নেটওয়ার্ক সম্প্রসারণের পরিকল্পনা সরকারের

নারায়ণগঞ্জ-ঢাকা-জয়দেবপুর রেলওয়ে করিডোরে একটি পাইলট প্রকল্প বাস্তবায়নের পর সরকার প্রস্তাবিত বৈদ্যুতিক ট্রেন নেটওয়ার্ক চট্টগ্রাম পর্যন্ত সম্প্রসারণের পরিকল্পনা করছে। দেশের রেল যোগাযোগ আধুনিকায়নে এটি বড় পদক্ষেপ...

চট্টগ্রামে পোশাক শ্রমিকদের জন্য ৩০ টাকা কেজিতে চাল বিক্রি শুরু

তৈরি পোশাকশিল্পে কর্মরত শ্রমিকদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত ও ব্যয় কমাতে বিশেষ ওপেন মার্কেট সেল (ওএমএস) কর্মসূচি চালু করেছে সরকার। এই কর্মসূচির আওতায় একজন পোশাকশ্রমিক...

জনকল্যাণ করা জনবান্ধব এই সরকারের একমাত্র লক্ষ্য : রাঙ্গামাটিতে মীর হেলাল

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন, পার্বত্য চট্টগ্রামের উন্নয়ন মানে শুধু শহরের উন্নতি নয়, প্রত্যন্ত গ্রামের মানুষের কল্যাণ...

সর্বশেষ

চট্টগ্রাম পর্যন্ত বৈদ্যুতিক ট্রেন নেটওয়ার্ক সম্প্রসারণের পরিকল্পনা সরকারের

নারায়ণগঞ্জ-ঢাকা-জয়দেবপুর রেলওয়ে করিডোরে একটি পাইলট প্রকল্প বাস্তবায়নের পর সরকার...

চট্টগ্রামে পোশাক শ্রমিকদের জন্য ৩০ টাকা কেজিতে চাল বিক্রি শুরু

তৈরি পোশাকশিল্পে কর্মরত শ্রমিকদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত ও ব্যয়...

জনকল্যাণ করা জনবান্ধব এই সরকারের একমাত্র লক্ষ্য : রাঙ্গামাটিতে মীর হেলাল

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ...

জলবায়ু কার্যক্রমে নারীর অংশগ্রহণ নিশ্চিতে সমন্বিত উদ্যোগ ও অর্থায়ন জরুরি : শামা ওবায়েদ

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় নারীদের কার্যকর অংশগ্রহণ ও নেতৃত্ব নিশ্চিত...

চট্টগ্রাম ডায়াবেটিক জেনারেল হাসপাতালে চার দিনব্যাপী ডায়াবেটিক মেলা শুরু

‘ডায়াবেটিসে দেরি নয়, ব্যবস্থা নিন এখন’ –এই প্রতিপাদ্যকে সামনে...

জলবায়ু সম্মেলনে অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

তুরস্কে জাতিসংঘ জলবায়ু পরিবর্তন বিষয়ক কপ-৩১ সম্মেলনে অংশগ্রহণ  শেষে...