শনিবার, ১১ জুলাই ২০২৬

চট্টগ্রামে জাপানের অনারারী কনসাল হলেন চিটাগাং চেম্বার সভাপতি মাহবুবুল আলম

- Advertisement -
Single page 1st Paragraph

দি চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি (সিসিসিআই)’র সভাপতি এবং বাংলাদেশ সেন্টার অব এক্সিলেন্স (বিসিই)’র চেয়ারম্যান বিশিষ্ট ব্যবসায়ী মাহবুবুল আলম চট্টগ্রামে জাপানের অনারারী কনসাল নিযুক্ত হয়েছেন। ৭ ডিসেম্বর সন্ধ্যায় ঢাকাস্থ জাপান রাষ্ট্রদূতের বাসভবনে অনুষ্ঠিত ফেয়ারওয়েল রিসিপশনে বক্তব্য প্রদানকালে বাংলাদেশে নিযুক্ত জাপানের অ্যাম্বাসেডর এক্সট্রা অর্ডিনারী এন্ড প্লেনিপটেনশিয়ারী ইতো নাওকি এই নিযুক্তির ঘোষণা দেন। এ সময় উক্ত অনুষ্ঠানে বিভিন্ন মন্ত্রণালয়ের সম্মানিত মন্ত্রী ও সচিববর্গ, বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত এবং ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ব্যবসায়ী নেতা মাহবুবুল আলম দি ফেডারেশন অফ বাংলাদেশ চেম্বার্স অফ কমার্স অ্যান্ড ইন্ডাষ্ট্রি ও সার্ক চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র সহ-সভাপতি এবং বিজনেস ইনিশিয়েটিভ লিডিং ডেভেলপমেন্ট (বিল্ড)’র চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি বর্তমানে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন বাংলাদেশ ইকোনমিক জোন অথরিটি (বেজা) ও বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি (বিডা)’র গভর্নিং বোর্ডের সদস্য, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)’র বোর্ড সদস্য, ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স(আইসিসি) বাংলাদেশ’র পরিচালক, বাংলাদেশ ফরেন ট্রেড ইনস্টিটিউট’র এক্সিকিউটিভ বোর্ড মেম্বার এবং ভারতে কনফেডারেশন অব ইস্টার্ন চেম্বারস্ অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজ (সিইসিসিআই)’র সহ-সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করছেন।

ইমা

এই বিভাগের সব খবর

বান্দরবানে সড়ক যোগাযোগ সচল রাখতে সেনাবাহিনীর নিরলস প্রচেষ্টা

একটানা ভারী বর্ষণে জেলার থানচি উপজেলার বান্দরবান-আলীকদম-লাইক্রি সড়কের বিভিন্ন স্থানে ভূমিধসের ঘটনা ঘটেছে। এতে বকলাইপাড়া আর্মি ক্যাম্প-প্রাতা পাড়া সড়ক, বকলাইপাড়া আর্মি ক্যাম্পের প্রবেশপথ এবং...

১৬ বছর পর বিশ্বকাপের সেমিফাইনালে স্পেন

গতরাতে ফাবিয়ান রুইজ ও মিকেল মেরিনোর গোলে বেলজিয়ামকে ২-১ ব্যবধানে হারিয়ে ফুটবল বিশ্বকাপের সেমিফাইনাল নিশ্চিত করে স্পেন। এই নিয়ে দ্বিতীয়বার ফিফা বিশ্বকাপের সেমিফাইনালে উঠল...

বান্দরবানে ৪ পর্যটককে উদ্ধার করেছে বিজিবি

টানা ভারী বর্ষণ, পাহাড়ি ঢল ও বৈরী আবহাওয়ার কারণে জেলার থানচি উপজেলার দুর্গম থুইসা খিয়াংপাড়ায় এলাকায় আটদিন ধরে আটকে থাকা চারজন পর্যটক ও একজন...

সর্বশেষ

বান্দরবানে সড়ক যোগাযোগ সচল রাখতে সেনাবাহিনীর নিরলস প্রচেষ্টা

একটানা ভারী বর্ষণে জেলার থানচি উপজেলার বান্দরবান-আলীকদম-লাইক্রি সড়কের বিভিন্ন...

১৬ বছর পর বিশ্বকাপের সেমিফাইনালে স্পেন

গতরাতে ফাবিয়ান রুইজ ও মিকেল মেরিনোর গোলে বেলজিয়ামকে ২-১...

বান্দরবানে ৪ পর্যটককে উদ্ধার করেছে বিজিবি

টানা ভারী বর্ষণ, পাহাড়ি ঢল ও বৈরী আবহাওয়ার কারণে...

প্রত্যন্ত এলাকাতেও ত্রাণ পৌঁছাতে সব বাহিনী সমন্বিতভাবে কাজ করছে : জ্বালানি প্রতিমন্ত্রী

চট্টগ্রাম, কক্সবাজার ও তিন পার্বত্য জেলার বন্যা পরিস্থিতি মোকাবিলা...

মানবিক দৃষ্টিভঙ্গি ও সঠিক চিকিৎসাই স্বাস্থ্যসেবার ওপর মানুষের আস্থা ফেরাতে পারে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, রোগীদের প্রতি চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের...

দুর্যোগের শুরু থেকেই চট্টগ্রামের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী: ত্রাণ প্রতিমন্ত্রী

দুর্যোগের শুরু থেকেই চট্টগ্রামের সার্বিক পরিস্থিতির খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী।...