সোমবার, ২ নভেম্বর ২০২৬

পদত্যাগের ঘোষণা বিএনপির সাত এমপির

- Advertisement -
Single page 1st Paragraph

জাতীয় সংসদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন বিএনপির সাত জন সংসদ সদস্য। ইতোম‌ধ্যে ই-মেইলের মাধ্য‌মে স্পিকারকে পদত্যাগপত্র পাঠানো হয়েছে বলে সমাবেশে দেওয়া বক্তব্যে জানিয়েছেন দলটির নেতৃবৃন্দ।

শনিবার (১০ ডিসেম্বর) রাজধানীর গোলাপবাগ মা‌ঠে বিএনপির ঢাকা বিভাগীয় গণসমাবেশ থেকে এ ঘোষণা দেওয়া হয়।
সম্পর্কিত খবর

একাদশ জাতীয় সংসদে বিএনপির নির্বা‌চিত সাত সংসদ সদস্য হলেন- চাঁপাইনবাবগঞ্জ ২ এর মো. আমিনুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ-৩ এর মো. হারুনুর রশীদ, ব্রাহ্মণবাড়িয়া-২ এর আবদুস সাত্তার, বগুড়া-৪ এর মো. মোশাররফ হোসেন, বগুড়া–৬ এর গোলাম মোহাম্মদ সিরাজ এবং ঠাকুরগাঁও-৩ আসনের জাহিদুর রহমান। এছাড়াও বিএনপির সংরক্ষিত সংসদ সদস্য ব্যা‌রিস্টার রুমিন ফারহানা।

রুমিন ফারহানা বলেন, আজকে এমপি পদ থেকে পদত্যাগ করে পদত্যাগপত্র ই-মেইলে পাঠিয়ে দিয়েছি। আজ থেকে শেখ হাসিনার অবৈধ সংসদে আমরা বিএন‌পি সংসদ সদস্যরা আর নেই।

শুক্রবার রাতেই গোলাপবাগ মাঠ নেতাকর্মীদের উপস্থিতিতে ভরে যায়। শনিবার ভোর হতেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশে যোগ দেন কর্মীরা। ইতোমধ্যে বিএনপি কর্মীদের উপস্থিতি মাঠ ছাড়িয়ে নেমেছে সড়কে। মিছিল আর স্লোগানে মুখর হয়ে উঠেছে পুরো এলাকা।

সমাবেশের মূল মঞ্চে ২টি চেয়ার ফাঁকা রাখা হয়েছে। যার একটিতে খালেদা জিয়া ও অপরটিতে তারেক রহমানের নেমপ্লেট রাখা হয়েছে।

ইমা

এই বিভাগের সব খবর

২২৩ টাকা বাড়িয়ে ১২ কেজি এলপিজির দাম ২০৬০

বাজারে অস্থিরতার মধ্যেই আরও বাড়ল তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলপি) দাম। ভোক্তা পর্যায়ে ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ২২৩ টাকা বাড়িয়ে ২ হাজার ৬০ টাকা...

চট্টগ্রামে ৩৮ ফুটওভারব্রিজ নির্মাণের উদ্যোগ, কাজ চলছে ২১টির : চসিক প্রশাসক

চট্টগ্রাম নগরীতে পথচারীদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে ৩৮টি ফুটওভারব্রিজ নির্মাণের উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। এরমধ্যে ২১টির নির্মাণকাজ চলমান রয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম...

বায়েজীদে দেশীয় তৈরি এলজিসহ আটক ১

চট্টগ্রাম নগরীর বায়েজীদ বোস্তামী থানাধীন টেক্সটাইল এলাকা থেকে একটি দেশীয় তৈরি এলজি ও এক রাউন্ড কার্তুজসহ মো. মিজানুর রহমান (৪৮) নামে এক ব্যক্তিকে আটক...

সর্বশেষ

২২৩ টাকা বাড়িয়ে ১২ কেজি এলপিজির দাম ২০৬০

বাজারে অস্থিরতার মধ্যেই আরও বাড়ল তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলপি)...

চট্টগ্রামে ৩৮ ফুটওভারব্রিজ নির্মাণের উদ্যোগ, কাজ চলছে ২১টির : চসিক প্রশাসক

চট্টগ্রাম নগরীতে পথচারীদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে ৩৮টি ফুটওভারব্রিজ...

বায়েজীদে দেশীয় তৈরি এলজিসহ আটক ১

চট্টগ্রাম নগরীর বায়েজীদ বোস্তামী থানাধীন টেক্সটাইল এলাকা থেকে একটি...

চীনের সঙ্গে ড্র করে প্রথম পয়েন্ট পেল বাংলাদেশ

অবশেষে চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে পয়েন্টের দেখা পেয়েছে বাংলাদেশ। আজ...

গাজীপুরে ১০ প্লাটুন বিজিবি ও ২১ নির্বাহী ম্যাজিস্ট্রেট

গাজীপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ১০ প্লাটুন বর্ডার গার্ড...

চার মাসে যুক্তরাষ্ট্রের বাজারে রপ্তানি আয় বেড়েছে ১১.৫১ শতাংশ

বাংলাদেশের রপ্তানি আয়ের সবচেয়ে বড় একক গন্তব্য হিসেবে নিজেদের...