রবিবার, ২৮ জুন ২০২৬

সোহেলসহ বিএনপির ১৩ জনের নামে গ্রেফতারি পরোয়ানা

- Advertisement -
Single page 1st Paragraph

হেফাজতের কর্মসূচিতে নাশকতার ঘটনায় পল্টন থানার এক মামলায় বিএনপি নেতা হাবিবুন নবী খান সোহেলসহ ১৩ জনের নামে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরী এ আদেশ জানান।

বিষয়টি নিশ্চিত করেছেন পল্টন থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখার উপ-পরিদর্শক শাহ আলম।
তিনি জানান, মামলাটির আজ ধার্য তারিখ ছিল। হাবিবুন নবী খান সোহেলের পক্ষে তার আইনজীবী সময় আবেদন করেন। আদালত সময় আবেদন নাকচ করে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। অপর ১২ আসামি গরহাজির থাকায় তাদের বিরুদ্ধেও আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।

জানা যায়, ২০১৩ সালের ৫ মে হেফাজতে ইসলাম বাংলাদেশের ১৩ দফা দাবি আদায়ের লক্ষ্যে ঢাকা মহানগর অবরোধ কর্মসূচি ছিল। বিকেল ৩টার দিকে হেফাজাতে ইসলামের ব্যানারে হেফাজতে ইসলাম ও জামায়াত-শিবির মতিঝিলের শাপলা চত্বরের দিকে যেতে থাকে। তারা সরকারবিরোধী স্লোগানসহ নাশকতামূলক কর্মকা- ঘটায়। পুলিশের ওপর চড়াও হয়ে হত্যার উদ্দেশ্যে ইট-পাটকেলসহ ককটেলের বিস্ফোরষ ঘটায়।

এ ঘটনায় পল্টন মডেল থানার উপ-পরিদর্শক সঞ্জয় কুমার দাস ৬৯ জনের নামোল্লেখ করে মামলাটি দায়ের করেন।

ইমা

এই বিভাগের সব খবর

চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের মাধ্যমে চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। তিনি জানান, চীনের রাষ্ট্রপতি শি জিনপিং অন্য দেশের...

চট্টগ্রামে ১৪ লাখ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আওতায় রোববার চট্টগ্রামে ১৪ লাখের বেশি শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। চট্টগ্রাম জেলা ও চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)...

বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশের মানুষ আমাদের দায়িত্ব দিয়েছে তাদের স্বার্থ দেখার। মালয়েশিয়া ও চীন সফরে আমি দেশের ও দেশের মানুষের স্বার্থ নিয়ে কথা...

সর্বশেষ

চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের মাধ্যমে চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে...

চট্টগ্রামে ১৪ লাখ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আওতায় রোববার চট্টগ্রামে ১৪...

বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশের মানুষ আমাদের দায়িত্ব দিয়েছে...

বিশ্বের সঙ্গে আগামী বাংলাদেশের সম্পর্কের মানদণ্ড স্থাপন করেছে প্রধানমন্ত্রীর সফর

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের...

নক আউটে কেপ ভার্দে, প্রতিপক্ষ আর্জেন্টিনা

নিজেদের প্রথম বিশ্বকাপ খেলতে আসা কেপ ভার্দে শুক্রবার সৌদি...

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ৯২০, নিখোঁজ সহস্রাধিক

ভেনেজুয়েলায় গত বুধবার সন্ধ্যায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে নিহতের...