বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

খাগড়াছড়িতে খুলশীর যুবকের গলাকাটা লাশ উদ্ধার

- Advertisement -
Single page 1st Paragraph

খাগড়াছড়ি গুইমারা উপজেলার সিন্দুকছড়িতে রমজান আলী (৩০) নামে এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে গুইমারা থানা পুলিশ।

শুক্রবার (২ ডিসেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে গুইমারা উপজেলার সিন্দুকছড়ি-মহালছড়ি সড়কের পঙ্খীমুড়া এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে।

এ সময় প্রায় এক কিলোমিটার দূর থেকে ওই যুবকের ব্যবহৃত মোটরসাইকেলটি (চট্টমেট্রো-ল-১৩-৩৩৩৫) উদ্ধার করে পুলিশ। তার সাথে পাওয়া জাতীয় পরিচয়পত্রের তথ্যমতে, নিহত রমজান আলী চট্টগ্রামে খুলশীর আমবাগান এলাকার ইউনুস সিকদারের ছেলে।

নিহত রমজান আলী ভাড়ায়চালিত মোটরসাইকেলের চালক ছিলেন বলে জানা গেছে।

গুইমারা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ রশীদ বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে শুক্রবার ভোর সাড়ে ৪টার দিকে গুইমারা থানা পুলিশের একটি দল ওই যুবকের গলাকাটা লাশ উদ্ধার করে। তবে কে বা কী কারণে এ হত্যাকাণ্ড তা বলতে পারেননি তিনি। লাশ ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

এই বিভাগের সব খবর

নগরের সৌন্দর্য বিনষ্টকারী স্থাপনা অপসারণ করলেন চসিক প্রশাসক ডা. শাহাদাত

চট্টগ্রাম নগরের সৌন্দর্য রক্ষা, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং নাগরিকদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে সড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং বিলবোর্ড, ব্যানার ও পোস্টার অপসারণ...

চট্টগ্রামের আনোয়ারায় ২টি অর্থনৈতিক অঞ্চল পরিদর্শনে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী

জেলার আনোয়ারায় কোরিয়ান এক্সপোর্ট প্রসেসিং জোন (কেইপিজেড) ও চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (প্রতিমন্ত্রীর পদমর্যাদা) বিজন কান্তি সরকার। বুধবার বেলা...

২০৩০ বিশ্বকাপের ভেন্যু পরিদর্শনে ফিফার প্রতিনিধি দল

২০৩০ ফুটবল বিশ্বকাপের ভেন্যু নির্বাচনের অংশ হিসেবে আগামী নভেম্বর ও ডিসেম্বরে স্পেন, পর্তুগাল ও মরক্কোর সম্ভাব্য আয়োজক শহরগুলো পরিদর্শন করবে ফিফা। মঙ্গলবার বিশ্ব ফুটবলের...

সর্বশেষ

নগরের সৌন্দর্য বিনষ্টকারী স্থাপনা অপসারণ করলেন চসিক প্রশাসক ডা. শাহাদাত

চট্টগ্রাম নগরের সৌন্দর্য রক্ষা, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং...

চট্টগ্রামের আনোয়ারায় ২টি অর্থনৈতিক অঞ্চল পরিদর্শনে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী

জেলার আনোয়ারায় কোরিয়ান এক্সপোর্ট প্রসেসিং জোন (কেইপিজেড) ও চায়না...

২০৩০ বিশ্বকাপের ভেন্যু পরিদর্শনে ফিফার প্রতিনিধি দল

২০৩০ ফুটবল বিশ্বকাপের ভেন্যু নির্বাচনের অংশ হিসেবে আগামী নভেম্বর...

পার্বত্য চট্টগ্রামের অস্থিরতা নিরসনে রাজনৈতিক ও সামাজিক ঐকমত্য প্রয়োজন: মীর হেলাল

পার্বত্য চট্টগ্রামে চলমান অস্থিরতা ও সংঘাত নিরসনে দলমত নির্বিশেষে...

রমজানে নিত্যপণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে পর্যাপ্ত পণ্য আমদানির পাইপলাইনে রয়েছে : বাণিজ্যমন্ত্রী

আসন্ন পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে...

কর্ণফুলী ওপর দেশের প্রথম ক্যাবল-স্টেইড সেতু নির্মাণের উদ্যোগ

খরস্রোতা কর্ণফুলী নদীর ওপর নির্মিত হতে যাচ্ছে দেশের প্রথম...