রবিবার, ২৮ জুন ২০২৬

ঐতিহাসিক পার্বত্য শান্তি চুক্তির ২৫ বছর আজ

- Advertisement -
Single page 1st Paragraph

পার্বত্য শান্তিচুক্তির ২৫ বছর পূর্তি আজ (২ ডিসেম্বর)। ১৯৯৭ সালের এই দিনে তৎকালীন আওয়ামী লীগ সরকার পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সঙ্গে ঐতিহাসিক পার্বত্য চুক্তি করে। এই চুক্তির মাধ্যমে দীর্ঘ দুই দশকেরও বেশি সময় ধরে বিরাজমান রক্তক্ষয়ী সংঘাতের অবসান ঘটাতে সক্ষম হয়। সরকারের পক্ষে জাতীয় সংসদের তৎকালীন চিফ হুইপ আবুল হাসনাত আব্দুল্লাহ ও উপজাতীয়দের পক্ষে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় ওরফে সন্তু লারমা এ চুক্তিতে সই করেন। শান্তিচুক্তির মাধ্যমে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের আর্থ-সামাজিক ও অবকাঠামোগত উন্নয়ন ত্বরান্বিত হয়েছে।

পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির ২ যুগ কেটে ২৫বছরে পা দিলেও পাহাড়ে এখনো বন্ধ হয়নি হত্যা, গুম, চাদাবাজিসহ অপহরণ। অন্যদিকে সরকার চুক্তির বেশীরভাগ ধারা বাস্তবায়িত করার কথা বললেও জনসংহতি সমিতি বলছে, চুক্তির মুল বিষয়গুলি এখনো বাস্তবায়ন হয়নি।

পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির ২৫বছরে পার্বত্য চট্টগ্রামে আওয়ামীলীগ, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি, স্থানীয় বাঙ্গালী সংগঠনসহ বিভিন্ন সামাজিক সংগঠন পাহাড়ে আজ বিভিন্ন কর্মসূচী পালন করছেন।

পার্বত্য শান্তি চুক্তি মোতাবেক ১৯৯৮সালে জনসংহতি সমিতির তৎকালীন শান্তি বাহিনীর প্রায় দুই হাজার সদস্য সরকারের কাছে অস্ত্র জমা দিয়ে স্বাভাবিক জীবনে ফিরে এসেছিল।

পার্বত্য চুক্তির বেশীরভাগ ধারা বাস্তবায়িত হলেও স্থানীয় ভোটার তালিকা সংক্রান্ত সমস্যা ও বিভিন্ন জটিলতার কারণে মৌলিক বিষয়ের মধ্যে ভুমি সমস্যার নিরসন না হওয়া, আঞ্চলিক পরিষদ ও তিন পার্বত্য জেলা পরিষদের নির্বাচন না হওয়া, আঞ্চলিক পরিষদ ও জেলা পরিষদের নিকট বিভাগ হস্তান্তর না হওয়া, পার্বত্য অঞ্চলে আভ্যন্তরীন উদ্বাস্তু পুনর্বাসনসহ গুরুত্বপূর্ণ বেশ কিছু বিষয় এখনো অবাস্তবায়িত রয়েছে। সাধারন মানুষ চায় পার্বত্য শান্তি চুক্তি নিয়ে সব ধরনের জটিলতা কেটে যাক।

পার্বত্য চুক্তি নিয়ে এখানকার সুশীল সমাজের নেতৃবৃন্দরা বলছেন,শান্তি চুক্তি বাস্তবায়ন না হওয়াতে এখানকার মানুষ এখনও কোন সুফল পাচ্ছেন না।

পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি সম্পাদনকালীন সময়ে পাহাড়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা আওয়ামীলীগ নেতা দীপংকর তালুকদার এমপি বলছেন, শান্তি চুক্তি বাস্তবায়নে প্রধানমন্ত্রী অত্যন্ত আন্তরিক। এ অবস্থায় চুক্তির উভয় পক্ষকে সমঝোতার মাধ্যমে এগুনোর আহবান জানান পাহাড়ের এই নেতা।

পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সিনিয়র সহ-সভাপতি ও সাবেক সংসদ সদস্য ঊষাতন তালুকদার জানান, চুক্তি বাস্তবায়নে মুল সমস্যা হলো সরকার ও জনসংহতি সমিতির মধ্যে বোঝাপড়ার অভাব। চুক্তি নিয়ে সরকারের কি ভাবনা তা পরিস্কার করতে বললেন জনসংহতি সমিতির এই প্রভাবশালী নেতা।

পার্বত্য শান্তি চুক্তি সম্পাদনের পর থেকে পাহাড়ের অবস্থা আগের চেয়ে অনেক উন্নতি হলে ও এখানকার অব্যাহত সন্ত্রাসী কার্যক্রম ও অবৈধ অস্ত্র উদ্ধারের মাধ্যমে সবসময় অশান্তই থাকছে পার্বত্য চট্টগ্রাম। বিগত কয়েকবছরে জেলার বিভিন্ন উপজেলায় হত্যা করা হয়েছে আওয়ামীলীগের অসংখ্য নেতাসহ সাধারন মানুষ।

পার্বত্য চুক্তি স্বাক্ষরের মধ্য দিয়ে ১৯৯৭ সালে যে প্রত্যাশা সৃষ্টি হয়েছে তা পূরণে সরকার ও জনসংহতি সমিতির দু’পক্ষকে সহযোগিতার হাত বাড়িয়ে ঐক্যবদ্ধভাবে পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নেয়ার আহবান জানিয়েছেন পাহাড়ের শান্তিপ্রিয় মানুষের।

এই বিভাগের সব খবর

চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের মাধ্যমে চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। তিনি জানান, চীনের রাষ্ট্রপতি শি জিনপিং অন্য দেশের...

চট্টগ্রামে ১৪ লাখ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আওতায় রোববার চট্টগ্রামে ১৪ লাখের বেশি শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। চট্টগ্রাম জেলা ও চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)...

বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশের মানুষ আমাদের দায়িত্ব দিয়েছে তাদের স্বার্থ দেখার। মালয়েশিয়া ও চীন সফরে আমি দেশের ও দেশের মানুষের স্বার্থ নিয়ে কথা...

সর্বশেষ

চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের মাধ্যমে চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে...

চট্টগ্রামে ১৪ লাখ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আওতায় রোববার চট্টগ্রামে ১৪...

বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশের মানুষ আমাদের দায়িত্ব দিয়েছে...

বিশ্বের সঙ্গে আগামী বাংলাদেশের সম্পর্কের মানদণ্ড স্থাপন করেছে প্রধানমন্ত্রীর সফর

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের...

নক আউটে কেপ ভার্দে, প্রতিপক্ষ আর্জেন্টিনা

নিজেদের প্রথম বিশ্বকাপ খেলতে আসা কেপ ভার্দে শুক্রবার সৌদি...

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ৯২০, নিখোঁজ সহস্রাধিক

ভেনেজুয়েলায় গত বুধবার সন্ধ্যায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে নিহতের...