সোমবার, ২৭ জুলাই ২০২৬

পুরুষ দিবসে রাজধানীতে সাইকেল র‌্যালি 

- Advertisement -
Single page 1st Paragraph

আন্তর্জাতিক পুরুষ দিবস আজ শনিবরা(১৯জুলাই)। এ উপলক্ষে রাজধানীতে বাইসাইকেল র‌্যালির আয়োজন করা হয়েছে। নারী নির্যাতন ও যৌতুকের মামলায় তদন্ত ছাড়া গ্রেপ্তার বন্ধের দাবিতে এইড ফর মেন ফাউন্ডেশন এ র‌্যালির আয়োজন করে।

শনিবার (১৯ নভেম্বর) সকালে র‌্যালিটি শিল্পকলা একাডেমি থেকে শুরু হয়ে রাজধানীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার শিল্পকলায় এসে শেষ হয়।

সাইকেল শোভাযাত্রার উদ্বোধন করেন জাতীয় দলের সাবেক ফুটবলার কায়সার হামিদ।

‘হেল্পিং ম্যান অ্যান্ড বয়েজ’ স্লোগান সামনে রেখে এবারের ‘বিশ্ব পুরুষ দিবস’ পালিত হচ্ছে। দিবসটি উপলক্ষে রাজধানীসহ সারা দেশে নানান রকম কর্মসূচি পালন করছে ফাউন্ডেশনটি।

এইড ফর মেন ফাউন্ডেশন আয়োজিত সাইকেল শোভাযাত্রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অতিরিক্ত সচিব ও চলচ্চিত্র ব্যক্তিত্ব পীরজাদা শহীদুল হারুন বলেন, আমাদের সংবিধানে কিন্তু নারী ও পুরুষের সমান অধিকারের কথা বলা আছে। কিন্তু বর্তমানে আইনের অপব্যবহার হচ্ছে। তদন্ত ছাড়া পুরুষকে অযাচিত গ্রেপ্তার বন্ধ করার পাশাপাশি আইনের সংস্কার করা জরুরি।

শোভাযাত্রায় আরও অংশ নেন ক্যাম্পাস পত্রিকার সম্পাদক ড. এম হেলাল, জাতীয় দাবা খেলোয়াড় এনায়েত হোসেন, ব্যারিস্টার আশরাফুল, এইড ফর মেন ফাউন্ডেশনের সভাপতি ড. আব্দুর রাজ্জাক ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম নাদিমসহ সংগঠনের নেতারা।

ইমা

এই বিভাগের সব খবর

রাঙ্গামাটিতে হেডম্যান-কারবারী সম্মেলন

জেলার রাজস্থলী উপজেলায় আজ সেনাবাহিনীর কাপ্তাই জোনের উদ্যোগে হেডম্যান-কারবারী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার বেলা সাড়ে ১১টায় রাজস্থলী আর্মি ক্যাম্পে অনুষ্ঠিত হেডম্যান-কারবারী সম্মেলনে সভাপতিত্ব করেন...

জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী

দুর্নীতির বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থানের কথা জানিয়ে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান বলেছেন, আইনের শাসন প্রতিষ্ঠা এবং জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলতে...

পারিবারিক কলহ ও মানসিক ক্ষোভ থেকেই বাবা-মাকে হত্যা করে রিমন

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় পারিবারিক বিরোধের জেরে নিজ মা-বাবাকে নির্মমভাবে হত্যার ঘটনায় জড়িত একমাত্র ছেলে রমিরাজ দাশ গুপ্ত (৩১)-কে গ্রেপ্তার করেছে আনোয়ারা থানা পুলিশ। এ...

সর্বশেষ

রাঙ্গামাটিতে হেডম্যান-কারবারী সম্মেলন

জেলার রাজস্থলী উপজেলায় আজ সেনাবাহিনীর কাপ্তাই জোনের উদ্যোগে হেডম্যান-কারবারী...

জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী

দুর্নীতির বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থানের কথা জানিয়ে আইন, বিচার...

পারিবারিক কলহ ও মানসিক ক্ষোভ থেকেই বাবা-মাকে হত্যা করে রিমন

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় পারিবারিক বিরোধের জেরে নিজ মা-বাবাকে নির্মমভাবে...

বান্দরবানে বন্যা দুর্গতদের মধ্যে সহায়তা বিতরণ

জেলার সদর উপজেলায় আজ বন্যা দুর্গত ১৩৫টি পরিবারের মধ্যে...

১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে সরকার কাজ করছে : শামা ওবায়েদ

সরকারের লক্ষ্য অনুযায়ী বাংলাদেশকে ১ ট্রিলিয়ন মার্কিন ডলারের অর্থনীতিতে...

মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে ২০০ কোটি বিনিয়োগ করছে এমইপি হাই-টেক

চট্টগ্রামের মিরসরাইয়ে জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে ২০০ কোটি টাকা...