সোমবার, ১৩ জুলাই ২০২৬

কিশোর গ্যাংয়ের কবলে বোয়ালখালীর পল্লী চিকিৎসক আরাফাত

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামের বোয়ালখালীতে কাজী মো. ইয়াছিন আরাফাত নামের এক পল্লী চিকিৎসককে ফোন করে ডেকে নিয়ে মারধর করেছে কিশোর গ্যাং সদস্যরা। এ সময় ছুরি দেখিয়ে কেড়ে নিয়েছে পকেটে থাকা সাড়ে ৬ হাজার টাকা। আরো ১০ হাজার টাকা দাবি করেছে।

বুধবার (১৬ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে পৌরসভার কধুরখীল হংস পুকুর পাড় এলাকায় এ ঘটনা ঘটেছে।

পল্লী চিকিৎসক আরাফাত কধুরখীল কাজী আবুল বশরের ছেলে। তিনি জানান, সন্ধ্যায় একটি নাম্বার (০১৮৬৮৩২১৫৩৫) থেকে ফোন করে এক ব্যক্তি তার মা খুবই অসুস্থ জানান। উনাকে দ্রুত দেখতে হবে জানালে মোটর সাইকেল চালিয়ে হংস পুকুর পাড়ে পৌঁছলে চারজন কিশোর নির্জন স্থানের দিকে নিয়ে গিয়ে মারধর শুরু করে। এসময় তারা ছুরি বের করে বলে ‘যে তোকে মেরে ফেলব, চিৎকার করবি না। তোকে মেরে দুই বছর জেলে থাকবো।’

আরাফাত বলেন, এর একপর্যায়ে তারা পকেটে থাকা সাড়ে ৬ হাজার টাকা ও মোবাইল নিয়ে নেয়। তাদের হাতে পায়ে ধরলে তারা মোবাইলটি দিয়ে দেয়। তবে একটি সিএনজিতে তুলে কধুরখীলের অন্য একটি স্থানে নিয়ে যায় এবং ভিডিও ধারণ করে। ভিডিওতে তারা আমি অপরাধ করেছি মর্মে স্বীকারোক্তি আদায় করেন। এরপর আবারো হংস পুকুর পাড়ে সিএনজিতে করে নিয়ে গিয়ে নামিয়ে দেন।

কিশোর গ্যাংয়ের সদস্যরা হলেন, কধুরখীল সাচী গোমস্তা বাড়ীর ফাহিম (১৬), মো.রানা(১৫), রোমান (১৬) ও সুমন (১৭)।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক বলেন, অভিযোগ পেলে বিষয়টি দেখবো।

ইমা

এই বিভাগের সব খবর

চট্টগ্রাম-কক্সবাজার ট্রেন চলাচল স্বাভাবিক

টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত চট্টগ্রাম-কক্সবাজার রেলপথের জানআলীহাট-ষোলশহর সেকশনের মেরামত কাজ সম্পন্ন করেছে বাংলাদেশ রেলওয়ে। ফলে আজ থেকে ঢাকা-কক্সবাজার ও চট্টগ্রাম-কক্সবাজার রুটে...

চট্টগ্রামের সাম্প্রতিক ভয়াবহ বন্যা: কারণ অনুসন্ধান এবং আধুনিক প্রযুক্তি ও AI-এর মাধ্যমে স্থায়ী সমাধান

সম্প্রতি বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ ও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে চট্টগ্রামে স্মরণকালের ভয়াবহতম বন্যা ও জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। গত কয়েকদিনে ৪৩ বছরের মধ্যে সর্বোচ্চ (৪১২...

ফল প্রকাশ, প্রাথমিক বৃত্তি পেল ৭৯২৪৬ শিক্ষার্থী

প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫-এ সারা দেশে মোট ৭৯ হাজার ২৪৬ শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। এর মধ্যে ট্যালেন্টপুল বৃত্তি পেয়েছে ৩২ হাজার ৯৬৫ জন এবং সাধারণ...

সর্বশেষ

চট্টগ্রাম-কক্সবাজার ট্রেন চলাচল স্বাভাবিক

টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত চট্টগ্রাম-কক্সবাজার রেলপথের...

চট্টগ্রামের সাম্প্রতিক ভয়াবহ বন্যা: কারণ অনুসন্ধান এবং আধুনিক প্রযুক্তি ও AI-এর মাধ্যমে স্থায়ী সমাধান

সম্প্রতি বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ ও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে...

ফল প্রকাশ, প্রাথমিক বৃত্তি পেল ৭৯২৪৬ শিক্ষার্থী

প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫-এ সারা দেশে মোট ৭৯ হাজার...

চট্টগ্রামে ভারী বৃষ্টি, সড়কে হাঁটুপানি

চট্টগ্রামে আবারও ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে। টানা বর্ষণে নগরের...

প্রধানমন্ত্রী দুর্যোগের সার্বিক বিষয়ে নিজেই মনিটরিং করছেন : ত্রাণ প্রতিমন্ত্রী

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন বলেছেন,...

কক্সবাজারে পাহাড় ধসে স্ত্রীর মৃত্যু, অল্পের জন্য প্রাণে বাঁচলেন স্বামী

রাতের খাবারের আয়োজন করছিলেন স্বামী-স্ত্রী। সেটাই কাল হলো তাদের...