মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬

লায়ন্স ক্লাব ও স্বপ্নযাত্রা’র যৌথ উদ্যোগে বিনামূল্যে পাঁচশত রোগির চিকিৎসাসেবা প্রদান

- Advertisement -
Single page 1st Paragraph

বোয়ালখালীস্থ গোমদন্ডী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে গত ৫ নভেম্বর শনিবার সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত দিনব্যাপী চিকিৎসা ক্যাম্পে সুবিধাবঞ্চিত, গরীবদের স্বাস্থ্যসেবা কার্যক্রম কর্মসূচিতে চক্ষু, রক্ত, ডায়াবেটিস পরীক্ষা ও বিনামূল্যে ওষুধ বিতরল করা হয়। বোয়ালখালী পৌরসভার সার্বিক সহযোগীতায়, লায়ন্স ক্লাব চিটাগং বাতিঘর, লায়ন্স ক্লাব অব চিটাগং মিরশ্বরাই ও স্বপ্নযাত্রা সংগঠনের উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্যসেবা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন বোয়ালখালী পৌরসভার মেয়র মোঃ জহুরুল ইসলাম জহুর।

স্বপ্নযাত্রা সংগঠনের সভাপতি সাজমিন কণিকা’র সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক মাহমুদা জামাল নিশির সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ আবদুর রাজ্জাক, পৌরসভার ৯নং ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ জাহাঙ্গির আলম, গোমদন্ডী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মঈনুল আবেদীন নাজিম, আশরাফ উদ্দিন কাজল, নেজাম উদ্দিন, আবদুল মোনাফ মহিন, এতে আরো উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি আরফিন রকি, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মঞ্জুর আলম, মহিলা সম্পাদক তাহমিনা চৌধুরী, নির্বাহী সদস্য শ্রাবন্তী শুক্লা, ইকবাল হুসাইন, লায়ন প্রদীপ রঞ্জন চক্রবর্তী, লায়ন কাজী মনিরুল ইসলাম, লায়ন এম এ মুসা বাবলু, লায়ন জালাল উদ্দিন, মোহাম্মদ সেলিম, মোঃ হাসান, দিতি আক্তার, ডাক্তার সৌমেন তালুকদার, মিসেস মালা আক্তার, মোহাম্মদ সেলিম রেজা, মোহাম্মদ জসিম উদ্দিন, একরামুল হক মুন্না, মাহমুদুল ইসলাম সাকিব, আবদুল আলী, সহ সংগঠনের নেতৃবৃন্দ।

এসময় মেয়র বলেন, সরকার স্বাস্থ্যসেবা মানুষের দৌঁড়গোড়ায় পৌঁছে দিতে কাজ করছে। এ ধরনের সেবামূলক কার্যক্রম সরকারের উদ্যোগকে এগিয়ে নিতে সহায়তা করবে। ভবিষ্যতে যেকোনো ধরনের মানবিক কাজে সহায়তারও আশ্বাস দেন তিনি। অনুষ্ঠানে প্রায় ৫শ হতদরিদ্র মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হয়।

এই বিভাগের সব খবর

২২৩ টাকা বাড়িয়ে ১২ কেজি এলপিজির দাম ২০৬০

বাজারে অস্থিরতার মধ্যেই আরও বাড়ল তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলপি) দাম। ভোক্তা পর্যায়ে ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ২২৩ টাকা বাড়িয়ে ২ হাজার ৬০ টাকা...

চট্টগ্রামে ৩৮ ফুটওভারব্রিজ নির্মাণের উদ্যোগ, কাজ চলছে ২১টির : চসিক প্রশাসক

চট্টগ্রাম নগরীতে পথচারীদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে ৩৮টি ফুটওভারব্রিজ নির্মাণের উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। এরমধ্যে ২১টির নির্মাণকাজ চলমান রয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম...

বায়েজীদে দেশীয় তৈরি এলজিসহ আটক ১

চট্টগ্রাম নগরীর বায়েজীদ বোস্তামী থানাধীন টেক্সটাইল এলাকা থেকে একটি দেশীয় তৈরি এলজি ও এক রাউন্ড কার্তুজসহ মো. মিজানুর রহমান (৪৮) নামে এক ব্যক্তিকে আটক...

সর্বশেষ

২২৩ টাকা বাড়িয়ে ১২ কেজি এলপিজির দাম ২০৬০

বাজারে অস্থিরতার মধ্যেই আরও বাড়ল তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলপি)...

চট্টগ্রামে ৩৮ ফুটওভারব্রিজ নির্মাণের উদ্যোগ, কাজ চলছে ২১টির : চসিক প্রশাসক

চট্টগ্রাম নগরীতে পথচারীদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে ৩৮টি ফুটওভারব্রিজ...

বায়েজীদে দেশীয় তৈরি এলজিসহ আটক ১

চট্টগ্রাম নগরীর বায়েজীদ বোস্তামী থানাধীন টেক্সটাইল এলাকা থেকে একটি...

চীনের সঙ্গে ড্র করে প্রথম পয়েন্ট পেল বাংলাদেশ

অবশেষে চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে পয়েন্টের দেখা পেয়েছে বাংলাদেশ। আজ...

গাজীপুরে ১০ প্লাটুন বিজিবি ও ২১ নির্বাহী ম্যাজিস্ট্রেট

গাজীপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ১০ প্লাটুন বর্ডার গার্ড...

চার মাসে যুক্তরাষ্ট্রের বাজারে রপ্তানি আয় বেড়েছে ১১.৫১ শতাংশ

বাংলাদেশের রপ্তানি আয়ের সবচেয়ে বড় একক গন্তব্য হিসেবে নিজেদের...