রবিবার, ৩ মে ২০২৬

চট্টগ্রামে ডেঙ্গুতে শিশুর মৃত্যু

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বর্ণ চৌধুরী নামে ১১ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।  সর্বশেষ গত ২৪ ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ৫২ জন।

রোববার (৬ নভেম্বর) বিকেলে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে এই তথ্য প্রকাশ করা হয়।

ডেঙ্গু প্রতিবেদনের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৫২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে বেসরকারি হাসপাতালে ২১ এবং সরকারি হাসপাতালে ৩১ জন চিকিৎসা নিচ্ছেন।

সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, চলতি বছর চট্টগ্রামে ডেঙ্গুতে আক্রান্ত হয় মোট ৩ হাজার ৬৫ জন। তাদের মধ্যে শুধু অক্টোবর মাসেই ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১ হাজার ৮৬১ জন। এ পর্যন্ত মৃত্যু হয়েছে ১৮ জনের। আর আক্রান্তদের মধ্যে ২ হাজার ২৬০ জন নগরের এবং ৮০৫ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। তাদের মধ্যে পুরুষ ১ হাজার ৫৩৮ জন, নারী ৭৮৬ জন ও শিশু ৭৪১ জন।

চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. ইলিয়াছ চৌধুরী বলেন, ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি পাওয়ায় জনসচেতনতা বাড়াতেই হবে। ডেঙ্গু প্রতিরোধের একমাত্র কার্যকর উপায় সচেতনতা। শুধু চিকিৎসা ব্যবস্থার প্রস্তুতি রাখলে হবে না। ডেঙ্গু প্রতিরোধে চসিকসহ অন্যান্য সংস্থাগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিত।

ইউডি

এই বিভাগের সব খবর

চট্টগ্রাম বিমানবন্দরে ২৭ লাখ টাকার সিগারেট জব্দ

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অভিযান চালিয়ে ১ হাজার ৩৪৫ কার্টন সিগারেট জব্দ করা হয়েছে। যার আনুমানিক মূল্য প্রায় ২৭ লাখ টাকা। আজ বিমানবন্দরের জনসংযোগ...

ঢাকায় ডিসি সম্মেলন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকায় চার দিনব্যাপী জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের উদ্বোধন করেছেন। তিনি আজ সকাল সাড়ে ১০টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এ সম্মেলনের উদ্বোধন করেন...

সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.) ট্রাস্টের সৃষ্টিশীল এবং মানবিক কর্মকাণ্ডসমূহ অত্যন্ত প্রশংসনীয় -প্রতিমন্ত্রী মীর হেলাল এম.পি

উপমহাদেশের প্রখ্যাত আধ্যাত্মিক কেন্দ্র, বিশ্বসমাদৃত ‘ত্বরিকা-ই- মাইজভাণ্ডারীয়া’র প্রবর্তক আওলাদে রাসুল (দ.) গাউসুল আযম হযরত মাওলানা শাহ্ সুফি সৈয়দ আহমদ উল্লাহ্ মাইজভাণ্ডারী (ক.)-এর দ্বিশততম জন্মবার্ষিকী...

সর্বশেষ

চট্টগ্রাম বিমানবন্দরে ২৭ লাখ টাকার সিগারেট জব্দ

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অভিযান চালিয়ে ১ হাজার...

ঢাকায় ডিসি সম্মেলন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকায় চার দিনব্যাপী জেলা প্রশাসক (ডিসি)...

সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.) ট্রাস্টের সৃষ্টিশীল এবং মানবিক কর্মকাণ্ডসমূহ অত্যন্ত প্রশংসনীয় -প্রতিমন্ত্রী মীর হেলাল এম.পি

উপমহাদেশের প্রখ্যাত আধ্যাত্মিক কেন্দ্র, বিশ্বসমাদৃত ‘ত্বরিকা-ই- মাইজভাণ্ডারীয়া’র প্রবর্তক আওলাদে...

দেড় ঘণ্টার বৃষ্টিতে আবারও ডুবল চট্টগ্রাম

শেষ বিকেলে দেড় ঘণ্টার বৃষ্টিতে বন্দর নগরীর প্রবর্তক মোড়,...

সীতাকুন্ডে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত ১, আহত ৩

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বড় কুমিরা এলাকায় একটি স্ক্র্যাপের দোকানে...

ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সিলেট সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ শনিবার...