রবিবার, ২৮ জুন ২০২৬

মহিষ লুকিয়ে রাখায় ৫০ হাজার টাকা জরিমানা

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি ইউনিয়নে শুক্রবার (৪ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে মোহাম্মদ আলী নামে এক ব্যক্তির ঘরে অভিযান চালিয়ে ৩টি মহিষ উদ্ধার করেছে ভ্রাম্যমাণ আদালত।

সিত্রাংয়ের জোয়ারে ভেসে আসা মহিষ উদ্ধারে সীতাকুন্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.শাহাদাত হোসেনের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।

এসময় মহিষগুলো লুকিয়ে রাখার অপরাধে মোহাম্মদ আলীকে ৫০ হাজার টাকা জরিমানা করেন তিনি।

মোহাম্মদ আলী উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের আব্দুল মজিদের বাড়ির মো. মোস্তফার পুত্র।

সীতাকুন্ড উপজেলার নির্বাহি ম্যাজিস্ট্রেট মো. শাহাদাত হোসেন  জানান, গোপন সূত্রে খবর পেয়ে সোনাইছড়ি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের আব্দুল মজিদের বাড়ির মো. মোস্তফার পুত্র মোহাম্মদ আলীর ঘরে অভিযান চালিয়ে তিনটি মহিষ উদ্ধার করা হয়। এ সময় মোহাম্মদ আলী মহিষগুলো তার নয় দাবি করে জানান পার্শ্ববর্তী দুলাল নামের এক ব্যক্তি তাকে মহিষগুলো রাখতে দিয়েছিলেন।

তিনি আরও জানান, দুলাল জোয়ারের পানিতে ভেসে আসা তিনটি মহিষ স্থানীয় কয়েক ব্যক্তির কাছ থেকে এক লক্ষ ৬০ হাজার টাকা দিয়ে কিনে নিয়েছিলেন। কিন্তু দুলালের বাড়িতে জায়গা না থাকায় তিনি মোহাম্মদ আলীকে লুকিয়ে রাখার দায়িত্ব দিয়েছিলেন। মোহাম্মদ আলীর দেওয়া তথ্য অনুযায়ী দুলালের বাড়িতে অভিযানে গেলে টের পেয়ে দুলাল আগেই পালিয়ে যায়। এ সময় মহিষ তিনটি চুরি করে রাখার অপরাধে মোহাম্মদ আলীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

প্রসঙ্গত, এই নিয়ে গত ৩০ অক্টোবর ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে ভাসানচর ও উড়িরচর থেকে জোয়ারের পানিতে ভেসে আসা ২০০ টি মহিষ প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করা হয়েছে। এর আগে উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশনা অনুযায়ী ১৯১ টি মহিষ স্থানীয়রা থানার হেফাজতে জমা দেন। কিন্তু কয়েকজন ব্যক্তি কয়েকটি মহিষ লুকিয়ে রাখেন। গত তিন দিনে অভিযান চালিয়ে মোট নয়টি মহিষ উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করা হয়।

ইউডি

এই বিভাগের সব খবর

চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের মাধ্যমে চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। তিনি জানান, চীনের রাষ্ট্রপতি শি জিনপিং অন্য দেশের...

চট্টগ্রামে ১৪ লাখ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আওতায় রোববার চট্টগ্রামে ১৪ লাখের বেশি শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। চট্টগ্রাম জেলা ও চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)...

বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশের মানুষ আমাদের দায়িত্ব দিয়েছে তাদের স্বার্থ দেখার। মালয়েশিয়া ও চীন সফরে আমি দেশের ও দেশের মানুষের স্বার্থ নিয়ে কথা...

সর্বশেষ

চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের মাধ্যমে চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে...

চট্টগ্রামে ১৪ লাখ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আওতায় রোববার চট্টগ্রামে ১৪...

বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশের মানুষ আমাদের দায়িত্ব দিয়েছে...

বিশ্বের সঙ্গে আগামী বাংলাদেশের সম্পর্কের মানদণ্ড স্থাপন করেছে প্রধানমন্ত্রীর সফর

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের...

নক আউটে কেপ ভার্দে, প্রতিপক্ষ আর্জেন্টিনা

নিজেদের প্রথম বিশ্বকাপ খেলতে আসা কেপ ভার্দে শুক্রবার সৌদি...

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ৯২০, নিখোঁজ সহস্রাধিক

ভেনেজুয়েলায় গত বুধবার সন্ধ্যায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে নিহতের...