মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬

দলীয় ঐক্য শক্তিশালী করলেই জাতির অস্তিত্ব রক্ষা পাবে : নাছির 

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, সকল সংকীর্ণতা পরিহার করে আমরা যারা বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করি তাদের ঐক্যবদ্ধ শক্তিই আমাদেরকে সামনের পথ দেখাবে। এই দৃঢ় প্রত্যয়ে বলীয়ান হয়ে তৃণমূল স্তর থেকেই দলীয় আদর্শে যারা বিশ্বাসী এবং ব্যক্তি সংকীর্ণতার উর্ধ্বে আছেন তাদেরকে নিয়েই দলকে সংগঠিত করতে হবে। এটাই হবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শেখ হাসিনার নেতৃত্বে সরকার প্রতিষ্ঠায় আমাদের দৃঢ় অঙ্গীকার।
আজ বৃহস্পতিবার জেল হত্যা দিবস পালনোপলক্ষে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ আয়োজিত থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রামে অনুষ্ঠিত আলোচনা সভায় তিনি একথা বলেন।
সভাপতির বক্তব্যে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দীন চৌধুরী বলেছেন, ১৫ আগস্ট এবং ৩ নভেম্বর জেল হত্যা দিবস এবং ২১ আগস্ট শেখ হাসিনাকে হত্যাকারী অপচেষ্টাকারীরা একই সূত্রে বাঁধা। এরা এখনো সক্রিয়। এদের আমরা নিমূর্ল করতে পারি নাই বলেই আমরা কেউ নিরাপদ নই। এদের নির্মূল করতে পারলেই আমাদের স্বাধীনতার সার্বভৌমত্ব এবং শান্তি ও সাম্য নিশ্চিত হবে।
আ জ ম নাছির বলেন, জাতীয় চার নেতা বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধে নেতৃত্ব দিয়েছিলেন। তাদেরকে আমরা যথার্থভাবে স্মরণ করছি না। আমি চাই এদেরকে যথার্থভাবে স্মরণ করার মাধ্যমে আমাদের অস্তিত্বের শিকড়কে খুঁজে পাবো। অনেকেই দাবি করেছেন, এই দিন থেকে রাষ্ট্রীয় দিবস পালন করা হোক। আমি মনে করি এই দিনটি প্রতিদিন আমাদের অন্তরে থাকবে। কারণ তারাই বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে জাতিকে নেতৃত্ব দিয়েছেন এবং স্বাধীনতাকে ছিনিয়ে এনেছেন। তিনি আরো বলেন, আমরা ব্যর্থ হয়েছি। বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার ভূমিকা, মূল্যায়ন এবং অবদানকে মানুষের ঘরে ঘরে যদি পৌঁছে দিতে পারতাম আজ জিয়াউর রহমানের মত একজন কুখ্যাত স্বাধীনতা বিরোধীকে সামনে রেখে বিএনপি ও জামাত যেভাবে স্বাধীনতাবিরোধী অপকর্ম চালিয়ে যাচ্ছে তাকে প্রতিহত করতে পারতাম।
চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আলহাজ শফিকুল ইসলাম ফারুকের সঞ্চালনায় বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি আলহাজ নঈম উদ্দিন চৌধুরী, এড. ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, আলহাজ খোরশেদ আলম সুজন, আলহাজ আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু, সাংগঠনিক সম্পাদক শফিক আদনান, সম্পাদকম-লীর সদস্য এড. ইফতেখার সাইমুল চৌধুরী, মশিউর রহমান চৌধুরী, হাজী মো. হোসেন, আবু তাহের, মো. শহিদুল আলম, নির্বাহী সদস্য রোটারিয়ান মো. ইলিয়াছ, থানা আওয়ামী লীগের মোমিনুল হক, রেজাউল করিম কায়সার প্রমুখ।
সভার শুরুতে জাতীয় চার নেতার প্রতি শ্রদ্ধা নিবেদন করে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

এই বিভাগের সব খবর

২২৩ টাকা বাড়িয়ে ১২ কেজি এলপিজির দাম ২০৬০

বাজারে অস্থিরতার মধ্যেই আরও বাড়ল তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলপি) দাম। ভোক্তা পর্যায়ে ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ২২৩ টাকা বাড়িয়ে ২ হাজার ৬০ টাকা...

চট্টগ্রামে ৩৮ ফুটওভারব্রিজ নির্মাণের উদ্যোগ, কাজ চলছে ২১টির : চসিক প্রশাসক

চট্টগ্রাম নগরীতে পথচারীদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে ৩৮টি ফুটওভারব্রিজ নির্মাণের উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। এরমধ্যে ২১টির নির্মাণকাজ চলমান রয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম...

বায়েজীদে দেশীয় তৈরি এলজিসহ আটক ১

চট্টগ্রাম নগরীর বায়েজীদ বোস্তামী থানাধীন টেক্সটাইল এলাকা থেকে একটি দেশীয় তৈরি এলজি ও এক রাউন্ড কার্তুজসহ মো. মিজানুর রহমান (৪৮) নামে এক ব্যক্তিকে আটক...

সর্বশেষ

২২৩ টাকা বাড়িয়ে ১২ কেজি এলপিজির দাম ২০৬০

বাজারে অস্থিরতার মধ্যেই আরও বাড়ল তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলপি)...

চট্টগ্রামে ৩৮ ফুটওভারব্রিজ নির্মাণের উদ্যোগ, কাজ চলছে ২১টির : চসিক প্রশাসক

চট্টগ্রাম নগরীতে পথচারীদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে ৩৮টি ফুটওভারব্রিজ...

বায়েজীদে দেশীয় তৈরি এলজিসহ আটক ১

চট্টগ্রাম নগরীর বায়েজীদ বোস্তামী থানাধীন টেক্সটাইল এলাকা থেকে একটি...

চীনের সঙ্গে ড্র করে প্রথম পয়েন্ট পেল বাংলাদেশ

অবশেষে চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে পয়েন্টের দেখা পেয়েছে বাংলাদেশ। আজ...

গাজীপুরে ১০ প্লাটুন বিজিবি ও ২১ নির্বাহী ম্যাজিস্ট্রেট

গাজীপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ১০ প্লাটুন বর্ডার গার্ড...

চার মাসে যুক্তরাষ্ট্রের বাজারে রপ্তানি আয় বেড়েছে ১১.৫১ শতাংশ

বাংলাদেশের রপ্তানি আয়ের সবচেয়ে বড় একক গন্তব্য হিসেবে নিজেদের...