রবিবার, ২৮ জুন ২০২৬

ফটিকছড়ি পৌর মেয়রের চেয়ার ধরে রাখলেন আ’লীগের ইসমাইল

- Advertisement -
Single page 1st Paragraph

ফটিকছড়ি পৌরসভা নির্বাচনে মেয়র পদে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোহাম্মদ ইসমাইল হোসেন।

বুধবার (২ নভেম্বর) অনুষ্ঠিত নির্বাচনে বেসরকারি ফলাফলে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ইসমাইল হোসেন পেয়েছেন ১১ হাজার ৮১৫ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামীলীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী এএসএম মিনহাজুল ইসলাম পেয়েছেন ৬৬৭৯ ভোট পেয়েছেন।

নির্বাচিত হয়ে মোহাম্মদ ইসমাইল হোসেন সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এলাকার উন্নয়ন অব্যাহত রাখতে সকলের সহযোগিতা কামনা করেন।

ফটিকছড়ি পৌরসভায় বুধবার সকাল ৮ থেকে বিকেল ৪ পর্যন্ত ভোট গ্রহণ চলে।

নির্বাচনে ৪০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। মেয়র পদে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী নৌকা প্রতীকের বর্তমান মেয়র মোহাম্মদ ইসমাইল হোসেন ও আওয়ামীলীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী এএসএম মিনহাজুল ইসলাম মোবাইল প্রতীক ,স্বতন্ত্র প্রার্থী কামাল পাশা চৌধুরী নারকেল গাছ নিয়ে লড়েছেন। এছাড়া সংরক্ষিত কাউন্সিলর পদে ৭ জন, সাধারণ কাউন্সিলর পদে ৩০ জন প্রার্থী লড়েছেন।

১,২,৩ নম্বর ওয়ার্ডে সংরক্ষিত পদে বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হলেও বাকী দুই সংরক্ষিত পদসহ সবকটি সাধারণ ওয়ার্ডে কাউন্সিলর পদে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

ইউডি

এই বিভাগের সব খবর

চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের মাধ্যমে চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। তিনি জানান, চীনের রাষ্ট্রপতি শি জিনপিং অন্য দেশের...

চট্টগ্রামে ১৪ লাখ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আওতায় রোববার চট্টগ্রামে ১৪ লাখের বেশি শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। চট্টগ্রাম জেলা ও চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)...

বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশের মানুষ আমাদের দায়িত্ব দিয়েছে তাদের স্বার্থ দেখার। মালয়েশিয়া ও চীন সফরে আমি দেশের ও দেশের মানুষের স্বার্থ নিয়ে কথা...

সর্বশেষ

চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের মাধ্যমে চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে...

চট্টগ্রামে ১৪ লাখ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আওতায় রোববার চট্টগ্রামে ১৪...

বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশের মানুষ আমাদের দায়িত্ব দিয়েছে...

বিশ্বের সঙ্গে আগামী বাংলাদেশের সম্পর্কের মানদণ্ড স্থাপন করেছে প্রধানমন্ত্রীর সফর

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের...

নক আউটে কেপ ভার্দে, প্রতিপক্ষ আর্জেন্টিনা

নিজেদের প্রথম বিশ্বকাপ খেলতে আসা কেপ ভার্দে শুক্রবার সৌদি...

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ৯২০, নিখোঁজ সহস্রাধিক

ভেনেজুয়েলায় গত বুধবার সন্ধ্যায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে নিহতের...