শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

চট্টগ্রামে মাসব্যাপী আয়কর রিটার্ন গ্রহণ শুরু

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামে শুরু হয়েছে মাসব্যাপী আয়কর রিটার্ন ও তথ্য সেবা। এ কার্যক্রম চলবে ৩০ নভেম্বর পর্যন্ত। চট্টগ্রামের ৪টি কর অঞ্চলে কর জমা দিতে পারবেন কর দাতারা।

আজ মঙ্গলবার পায়রা উড়িয়ে সেবা মাসের সূচনা করেন চট্টগ্রাম কর আপীল কমিশনার সফিনা জাহান। এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম কর অঞ্চল-১ এর কর কমিশনার মো. ইকবাল বাহার, কর অঞ্চল-২ এর কর কমিশনার সামিয়া আখতার, কর অঞ্চল-৩ এর কর কমিশনার মো. শাহাদাৎ হোসেন শিকদার এবং কর অঞ্চল-৪ এর কর কমিশনার ছাবিনা ইয়াসমিন।

সেবা মাস উপলক্ষে নগরীর আগ্রাবাদের সিডিএ আবাসিক এলাকার কর অঞ্চলগুলোর কার্যালয়ে বসেছে কর কর্মকর্তা ও করদাতাদের প্রাণের মেলা। আয়কর রিটার্ন ফরম, চালান ও সিটিজেন চার্টার সংগ্রহে ভিড় করছেন আয়কর দাতারা।

নির্দিষ্ট স্টলে নবীন করদাতাদের নানা কৌতূহল, প্রশ্ন, দ্বিধা দূর করছেন কর কর্মকর্তা ও কর আইনজীবীরা। মাসব্যাপী এ আয়োজনে চট্টগ্রাম আয়কর বিভাগের ৪টি জোনের ৮৮টি সার্কেলের আয়কর রিটার্ন গ্রহণ, প্রাপ্তি স্বীকার প্রদান, রিটার্ন ও চালান ফরম সরবরাহসহ আয়কর এবং রিটার্ন সংক্রান্ত তথ্য ও পরামর্শ দেয়া হবে।

উল্লেখ্য, চট্টগ্রামের চারটি কর অঞ্চলে করদাতাদের জন্য ই-টিআইএন রেজিস্ট্রেশন ও রি-রেজিস্ট্রেশনের ব্যবস্থা রয়েছে। প্রতিটি কর অঞ্চলের নিজস্ব ওয়েবসাইট তথ্যসহ হালনাগাদ করা হচ্ছে। ওয়েবসাইটে আয়কর-সংক্রান্ত বিভিন্ন ফর্ম, পরিপত্র, রিটার্ন পূরণের নির্দেশিকা, ভিডিও টিউটোরিয়ালসহ অন্যান্য প্রয়োজনীয় তথ্য সন্নিবেশ করা হয়েছে।

এই বিভাগের সব খবর

প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান তিন প্রতিবন্ধীর হাতে নিয়োগপত্র তুলে দিয়েছেন। বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের নিজ কার্যালয়ে প্রবেশের সময় তাঁদের হাতে তিনি এ নিয়োগপত্র তুলে দেন । এ...

আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছে ফিফা

বিশ্বকাপে রাজনৈতিক বার্তা প্রদর্শন এবং ফাইনাল ম্যাচ শেষে মাঠে সৃষ্ট বিশৃঙ্খলার ঘটনায় আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)-এর বিরুদ্ধে আনুষ্ঠানিক শাস্তিমূলক কার্যক্রম শুরু করেছে ফিফা। ইংল্যান্ডকে ২-১...

সবুজে সাজছে বিমানবন্দর থেকে মোহরার মিড আইল্যান্ড

নগরীর বিমানবন্দর থেকে মোহরা পর্যন্ত সড়কের মিড আইল্যান্ড বিভিন্ন প্রজাতির ফুল গাছ দিয়ে সাজানো হচ্ছে বলে জানিয়েছেন সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন। বুধবার আগ্রাবাদ...

সর্বশেষ

প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান তিন প্রতিবন্ধীর হাতে নিয়োগপত্র তুলে দিয়েছেন। বাংলাদেশ...

আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছে ফিফা

বিশ্বকাপে রাজনৈতিক বার্তা প্রদর্শন এবং ফাইনাল ম্যাচ শেষে মাঠে...

সবুজে সাজছে বিমানবন্দর থেকে মোহরার মিড আইল্যান্ড

নগরীর বিমানবন্দর থেকে মোহরা পর্যন্ত সড়কের মিড আইল্যান্ড বিভিন্ন...

প্রথমবার ঢাকা সফরে আসছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের লক্ষ্যে প্রথমবারের মতো ঢাকা সফরে...

চট্টগ্রামে ৯০ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ, আটক ১

নগরীর সদরঘাট এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৯০ লাখ টাকা...

জাতীয় দলে আর দেখা যাবে না নেইমারকে

ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা নেইমার জুনিয়র আন্তর্জাতিক ফুটবল থেকে...