রবিবার, ২৮ জুন ২০২৬

হালদায় অভিযান চালিয়ে ঘেরাজাল ও নৌকা জব্দ

- Advertisement -
Single page 1st Paragraph

হালদা নদীর বিভিন্ন স্পটে অভিযান চালিয়ে ৫ হাজার মিটার ঘেরাজাল ও একটি মাছ ধরার নৌকা জব্দ করা হয়েছে।

সোমবার (৩১ অক্টোবর) রাত ৯টা থেকে ১টা পর্যন্ত এ অভিযান চালানো হয়।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে হালদা নদীর গড়দুয়ারা ইউনিয়নের নয়াহাট থেকে শুরু করে নাঙ্গলমোড়া বাজার পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ৯টি ঘেরাজাল জব্দ করা হয়। যার পরিমাণ প্রায় ৫ হাজার মিটার। এছাড়া একটি জাল বসানোর নৌকা জব্দ করা হয়। গড়দুয়ারার ইউপি সদস্য ইস্কান্দারের কাছে ১টি জাল ও ১টি নৌকা, ছিপাতলী ইউপি সদস্য বেলাল আহমেদের কাছে ৭টি জাল ও নাঙ্গলমোড়া ইউপি চেয়ারম্যানের কাছে ১টি জাল রয়েছে।

অভিযানে স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও সদস্যরা সহযোগিতা করেন। এ ছাড়া আইডিএফ মৎস্য কর্মকর্তা রাব্বানী ও স্বেচ্ছাসেবকরা অভিযানে অংশ নেন।

হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহিদুল আলম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে হালদা নদীতে অভিযান চালিয়ে ৫ হাজার মিটার ঘেরাজাল ও একটি নৌকা জব্দ করা হয়েছে। হালদা নদীর মা-মাছ, ডলফিন ও জীববৈচিত্র্য রক্ষায় আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

ইউডি

এই বিভাগের সব খবর

চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের মাধ্যমে চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। তিনি জানান, চীনের রাষ্ট্রপতি শি জিনপিং অন্য দেশের...

চট্টগ্রামে ১৪ লাখ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আওতায় রোববার চট্টগ্রামে ১৪ লাখের বেশি শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। চট্টগ্রাম জেলা ও চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)...

বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশের মানুষ আমাদের দায়িত্ব দিয়েছে তাদের স্বার্থ দেখার। মালয়েশিয়া ও চীন সফরে আমি দেশের ও দেশের মানুষের স্বার্থ নিয়ে কথা...

সর্বশেষ

চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের মাধ্যমে চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে...

চট্টগ্রামে ১৪ লাখ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আওতায় রোববার চট্টগ্রামে ১৪...

বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশের মানুষ আমাদের দায়িত্ব দিয়েছে...

বিশ্বের সঙ্গে আগামী বাংলাদেশের সম্পর্কের মানদণ্ড স্থাপন করেছে প্রধানমন্ত্রীর সফর

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের...

নক আউটে কেপ ভার্দে, প্রতিপক্ষ আর্জেন্টিনা

নিজেদের প্রথম বিশ্বকাপ খেলতে আসা কেপ ভার্দে শুক্রবার সৌদি...

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ৯২০, নিখোঁজ সহস্রাধিক

ভেনেজুয়েলায় গত বুধবার সন্ধ্যায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে নিহতের...