শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

 আজ থেকে জাটকা’ ধরার উপর নিষেধাজ্ঞা

- Advertisement -
Single page 1st Paragraph

ইলিশ রক্ষায় জাটকা সংরক্ষণ কার্যক্রম শুরু হচ্ছে পহেলা নভেম্বর থেকে। যা চলবে আগামী বছর ৩০জুন পর্যন্ত। এসময়ে সারাদেশে বাচ্চা ইলিশ অর্থাৎ ‘জাটকা’ ধরার উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। আদেশ অমান্য করলে রয়েছে শাস্তির ব্যবস্থাও। এ কার্যক্রমকে সফল করার লক্ষ্যে প্রশাসনের পক্ষ থেকে উপকূলীয় এলাকায় নেয়া হয়েছে বাড়তি নজরদারীর ব্যবস্থা।

ইলিশ সাধারণত সারাবছরই কমবেশি ডিম ছাড়ে। কিন্তু আশ্বিন মাসের ভরা পূর্ণিমাকে ইলিশের প্রধান প্রজনন মৌসুম ধরা হয়ে থাকে। যেকারণে ওই সময়ের প্রজননকৃত ইলিশ মাছের ছোট পোনা নভেম্বর থেকে জানুয়ারি মাস পর্যন্ত উপকূলীয় এলাকায় বিচারণ করে। সেখান থেকে বিস্তার লাভ করে জাটকা ধীরে ধীরে বিভিন্ন মোহনা ও নদ-নদীতে প্রবেশ করে অবাধ বিচরনের জন্য।

এ লক্ষ্যেই সরকার নভেম্বর থেকে জুন পর্যন্ত সারাদেশে ১০ইঞ্চি বা ২৫ সেন্টিমিটারের চেয়ে ছোট ইলিশ (যাকে জাটকা বলা হয়) ধরার উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। এরফলে পরবর্তীতে ইলিশের উৎপাদন অনেকাংশে বৃদ্ধি পাবে বলে মৎস্য বিশেষজ্ঞদের অভিমত।

এ কার্যক্রম চলাকালীন পুনর্বাসনের কোন ব্যবস্থা না থাকায় জেলেরা হতাশ। মাঝে মধ্যে সামান্য সাহায্য সহযোগিতা আসলেও তা বণ্টনে নানা অভিযোগ করেন ক্ষুব্ধ জেলেরা।

আলীপুর-কুয়াকাটা মৎস্য ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃ আনছার উদ্দিন মোল্লা জানান, ইলিশ রক্ষার্থে সরকার কাজ করছেন, সচেতন জেলে হিসেবে আলিপুর কুয়াকাটা মৎস্য সমিতির সকল জেলেরা সচেষ্ট আছে অবরোধ সঠিকভাবে মেনে চলছেন, (জাটকা মারবো না জাটকা ধরবো না) এই স্লোগানে তারা একমত কিন্তু কিছু অসাধু ব্যবসায়ীরা যারা কারেন্ট জাল, ছোট ফাসের জাল জাটকা নিধন হচ্ছে যারা করছেন কোস্ট গার্ড, মৎস্য কর্মকর্তা সহ বিভিন্ন নদী-খাল মোহনায় বেহুন্দী জাল, বের জাল যেগুলো দিয়ে, ছোট ছোট জাটকা নিধন হয় এগুলোর উপরে কঠিন করা উচিত আর যে জাল গুলো গভীর সমুদ্রে লাল জাল জেলেরা ব্যাবহার করেন এগুলো আসলে জাটকা নিধন হচ্ছে না, আর জেলেরা জাটকা নিধন না করার পক্ষে এখন সচেতন হচ্ছেন। কারণ আজকের জাটকা পরবর্তী দিনে বড় ইলিশ এই স্লোগান তারা বিশ্বাস করেন এবং এর সুফল তারা ভোগ করেছেন, তাই এখন ও যারা এই কারেন্ট জাল ছোট ছোট জাল দিয়ে যারা জাটকা নিধন করছেন কোস্ট গার্ড এবং আইনশৃঙ্খলা বাহিনী এদেরকে ধরে উপযুক্ত শাস্তির বিধানে আনায়ন করলে জাটকা নিধন বন্ধ হবে।

ইমা

 

 

 

এই বিভাগের সব খবর

রিয়াদে নিহত বাংলাদেশি শ্রমিকের মরদেহ গ্রহণ করলেন শামা

সৌদি আরবের রিয়াদে কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে গত ১০ অক্টোবরের হামলায় নিহত বাংলাদেশি শ্রমিক মো. শাহেদ আহমেদের মরদেহ গ্রহণ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ...

চট্টগ্রাম রেঞ্জ পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৭৮৬

কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী কার্যক্রম, মাদকসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় ৭৮৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। আজ চট্টগ্রাম রেঞ্জ পুলিশ কার্যালয়ের প্রতিবেদনে...

চকরিয়ায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়েছে মালবাহী ট্রাকের। দুর্ঘটনার ভয়াবহতায় ট্রাকটি সড়কের ওপর কাত হয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারায় দুইজন।...

সর্বশেষ

রিয়াদে নিহত বাংলাদেশি শ্রমিকের মরদেহ গ্রহণ করলেন শামা

সৌদি আরবের রিয়াদে কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে গত ১০...

চট্টগ্রাম রেঞ্জ পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৭৮৬

কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী কার্যক্রম, মাদকসহ বিভিন্ন অপরাধ...

চকরিয়ায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়েছে...

বর্ণাঢ্য আয়োজনে রেডিসনে তিন দিনব্যাপী ওয়েডিং অ্যান্ড লাইফস্টাইল এক্সপো শুরু

চট্টগ্রামে শুরু হয়েছে তিন দিনব্যাপী ওয়েডিং অ্যান্ড লাইফস্টাইল এক্সপো।...

তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, অন্তত ১৬ জনের মৃত্যু

চীনের তিব্বত অঞ্চলে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে অন্তত ১৬...

বাংলাদেশের হ্যান্ডবল সঠিক পথেই আছে : আলোনসো

বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশনস ট্রফির ফাইনালে ভারতের বিপক্ষে...