শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬

চট্টগ্রাম রেঞ্জ পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৭৮৬

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী কার্যক্রম, মাদকসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় ৭৮৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

আজ চট্টগ্রাম রেঞ্জ পুলিশ কার্যালয়ের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদন অনুযায়ী, গ্রেফতারকৃতদের মধ্যে নিয়মিত মামলায় ১১১ জন, পূর্ববর্তী মামলায় ৫৩ জন, পুলিশ অ্যাক্ট ৩৪ ধারায় ১৫ জন, ফৌজদারী কার্যবিধির ৫৪ ধারায় ৪ জন, কার্যবিধির ১৫১ ধারা ও অন্যান্য আইনে ২৩ জন, পরোয়ানা মূলে ৯২ জন এবং সাজা পরোয়ানা মূলে ১৪ জন রয়েছেন।

এ ছাড়া মাদক মামলায় ২৭ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে একজন মাদক বহনকারী ও ২৬ জন মাদকসেবী। নিয়মিত ও অন্যান্য মামলায় ৫০ জন মাদক ব্যবসায়ীসহ অভিযানে মোট ৭৭ জনকে গ্রেফতার করা হয়েছে।

মাদক বিরোধী অভিযানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটজনকে কারাদণ্ড দেওয়া হয়েছে এবং ৫৫০ টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে। এ সময় ২৯টি মাদক মামলা দায়ের করা হয়।

অভিযানে ১ লাখ ৮ হাজার ৯৯৮ পিস ইয়াবা ট্যাবলেট, ১০ কেজি ১৩০ গ্রাম গাজাঁ, ৯০ লিটার চোলাই মদ ও দুই বোতল স্কাফ সিরাপ উদ্ধার করা হয়।

এদিকে, কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ২৩ জন সদস্যকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে চট্টগ্রামে তিনজন, কুমিল্লায় দুইজন, নোয়াখালীতে দুইজন, লক্ষ্মীপুরে একজন, ফেনীতে ১৩ জন, রাঙ্গামাটিতে একজন ও খাগড়াছড়ি একজন রয়েছেন।

অন্যদিকে, কিশোর গ্যাং বিরোধী অভিযানে ৪৭৪ জনকে গ্রেফতার করা হয়েছে। তন্মধ্যে ২৭৮ জনকে মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে এবং ১৯৬ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

জেলা ভিত্তিক আটককৃত কিশোর গ্যাং সদস্যের সংখ্যা: চট্টগ্রাম ৯৫ জন, কক্সবাজার নয়জন, কুমিল্লা ১৭৫ জন, ব্রাহ্মণবাড়িয়া ২৩ জন, চাঁদপুর ৩৯ জন, নোয়াখালী ৫৪ জন, লক্ষ্মীপুর ৬৩ জন, রাঙ্গামাটি একজন, খাগড়াছড়ি ১৫ জন।

জনস্বার্থে পরিচালিত এ বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।

এই বিভাগের সব খবর

রিয়াদে নিহত বাংলাদেশি শ্রমিকের মরদেহ গ্রহণ করলেন শামা

সৌদি আরবের রিয়াদে কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে গত ১০ অক্টোবরের হামলায় নিহত বাংলাদেশি শ্রমিক মো. শাহেদ আহমেদের মরদেহ গ্রহণ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ...

চকরিয়ায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়েছে মালবাহী ট্রাকের। দুর্ঘটনার ভয়াবহতায় ট্রাকটি সড়কের ওপর কাত হয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারায় দুইজন।...

বর্ণাঢ্য আয়োজনে রেডিসনে তিন দিনব্যাপী ওয়েডিং অ্যান্ড লাইফস্টাইল এক্সপো শুরু

চট্টগ্রামে শুরু হয়েছে তিন দিনব্যাপী ওয়েডিং অ্যান্ড লাইফস্টাইল এক্সপো। বিয়ে, ফ্যাশন ও লাইফস্টাইল কেন্দ্রিক নানা পণ্যের সমাহার নিয়ে আয়োজিত এই প্রদর্শনীতে এক ছাদের নিচে...

সর্বশেষ

রিয়াদে নিহত বাংলাদেশি শ্রমিকের মরদেহ গ্রহণ করলেন শামা

সৌদি আরবের রিয়াদে কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে গত ১০...

চকরিয়ায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়েছে...

বর্ণাঢ্য আয়োজনে রেডিসনে তিন দিনব্যাপী ওয়েডিং অ্যান্ড লাইফস্টাইল এক্সপো শুরু

চট্টগ্রামে শুরু হয়েছে তিন দিনব্যাপী ওয়েডিং অ্যান্ড লাইফস্টাইল এক্সপো।...

তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, অন্তত ১৬ জনের মৃত্যু

চীনের তিব্বত অঞ্চলে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে অন্তত ১৬...

বাংলাদেশের হ্যান্ডবল সঠিক পথেই আছে : আলোনসো

বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশনস ট্রফির ফাইনালে ভারতের বিপক্ষে...

মাদারবাড়িতে ১৫ হাজার বর্গফুটের খেলার মাঠ হবে : চসিক মেয়র

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, নগরীর...