সোমবার, ২৯ জুন ২০২৬

নষ্ট গুড়া দুধ নতুন দুধের সাথে মিশিয়ে বাজারজাত করে এনজিএস

- Advertisement -
Single page 1st Paragraph

মেয়াদোত্তীর্ণ নষ্ট গুড়া দুধ নতুন গুড়া দুধের সাথে মিশিয়ে নতুন তারিখ লাগানো প্যাকেটে বাজারজাত করে আসছিল এনজিএস নামের একটি প্রতিষ্ঠান। চট্টগ্রাম মহানগরের আকবর শাহ থানার উত্তর কাট্টলী এলাকায় প্রতিষ্ঠানটির নিজস্ব গোডাউনে চলছিল এই মানুষ মারা কারবারের অপকর্ম।

সোমবার দুপুরে ভোক্তা অধিকার দপ্তরের এক অভিযানে সিলগালা করা হয় এনজিএস নামের প্রতিষ্ঠানটিকে। একই সাথে চার লাখ টাকা জরিমানা করা হয়েছে।

ভোক্তা অধিকারের উপ-পরিচালক ফয়েজ উল্ল্যাহ বলেন, নিউজিল্যান্ড, পোল্যান্ড থেকে আমদানি করা গুড়ো দুধের মেয়াদ শেষ হয়েছে ২০২১ সালে। মেয়াদ শেষ হওয়া এসব গুড়ো দুধের সাথে ২০২৩ সালের ফেব্রুয়ারি মাসে শেষ হবে এমন গুড়ো দুধ মিশিয়ে নিজেদের ইচ্ছামত তারিখ বসিয়ে প্যাকেটজাত করছিল প্রতিষ্ঠানটি। এটা ভোক্তাদের সাথে বড় ধরনের প্রতারণা। ভোক্তাদেরকে  বাজার থেকে এনজিএসের পণ্য ক্রয়ের ক্ষেত্রে সতর্ক ও সচেতন থাকার আহবান জানাচ্ছি।

তিনি বলেন, এনজিএসের ওই গোডাউনে হাজারের অধিক বস্তা আছে। প্রতিষ্ঠানটি এই ভেজাল গুড়ো দুধ কেবল মজুদ করেছে। কি পরিমাণ বস্তা আছে প্রতিষ্ঠানের কর্মরতরাও সঠিকভাবে বলতে পারছে না। আমরা ৪ লাখ টাকা জরিমানা করে সিলগালা করে এসেছি।

এদিকে ভোক্তা অধিকারের কাছে ধরা পড়ার পরে এনজিএস প্রতিষ্ঠান কর্তৃপক্ষ দাবি করছে, মেয়াদোত্তীর্ণ গুড়া দুধগুলো নাকি পশুর খাদ্য হিসেবে বিক্রি করতেই প্যাকেটজাত করা হচ্ছিল।

এনজিএস গ্রুপের ন্যাশনাল সেলস ম্যানেজার মো. মোরসেলিম বলেন, ডেমেজ পণ্য তো আর কেউ ফেলে দেবে না। আমাদের মেয়াদোর্ত্তীর্ণ পণ্যগুলো পশুর খাদ্য তৈরিতে ব্যবহার করা হচ্ছে। ফিড কোম্পানিগুলো মেয়াদোর্ত্তীর্ণ গুড়ো দুধগুলো পশুর খাদ্যে মিক্স করতে আমাদের কাছ থেকে কিনে নেয়।

ইউডি

এই বিভাগের সব খবর

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার বিক্রির চেষ্টার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। রোববার (২৮ জুন) বিকেলে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের চরফরিদ এলাকার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে সকাল থেকে বিকেল পর্যন্ত অভিভাবকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র এটিএম বুথ থেকে ১৭ লাখ টাকা চুরির ঘটনায় দায়িত্বরত নিরাপত্তা কর্মীকে...

সর্বশেষ

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই...

কক্সবাজার সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া পর্যটক...

রাঙ্গামাটিতে সার জব্দ করেছে বিজিবি

জেলার বরকল উপজেলায় আজ ভারতে পাচারকালে বিভিন্ন ধরনের বিপুল...