রবিবার, ২৮ জুন ২০২৬

পটিয়ায় ব্যবসায়ীকে কুপিয়ে হত্যায় আসামির যাবজ্জীবন কারাদণ্ড

- Advertisement -
Single page 1st Paragraph

পটিয়া উপজেলায় ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা মামলায় একজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। এ সময় তাকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়। আজ বৃহস্পতিবার চট্টগ্রামের সপ্তম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আ স ম শহীদুল্লাহ এ রায় দিয়েছেন। এ ছাড়া অভিযোগ প্রমাণ না হওয়ায় আরেক আসামিকে বেকসুর খালাস দেয়া হয়েছে।
দণ্ডপ্রাপ্ত মো. শাহ আলম কক্সবাজার জেলা উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের পিঞ্জিরকুল গ্রামের বাসিন্দা।
এ বিষয়ে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি জেলা আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর রুবেল পাল বলেন, সাক্ষীদের সাক্ষ্য আদালতের কাছে সন্দেহাতীতভাবে প্রমাণ হয়েছে। এ জন্য আদালত শাহা আলমকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন।
এ ছাড়া অন্য এক ধারায় ১০ বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। এ মামলার অপর আসামি কামাল হোসেনের বিষয়ে কোনো তথ্যপ্রমাণ পাওয়া যায়নি। এ জন্য আদালত তাকে খালাস দিয়েছেন।
জানা যায়, ২০১৪ সালের ১২ মার্চ ভোরে দোকানের ভেতর ঘুমিয়ে থাকা ইসহাককে নামাজ পড়ার জন্য ডাকতে গিয়ে স্থানীয় মসজিদের মোয়াজ্জিন ভেতর থেকে অন্যরকম এক শব্দ শুনতে পান। পরে তালা ভাঙা ও দরজা খোলা পেয়ে তিনি ভেতরে গিয়ে দেখেন ইসহাক মারাত্মক জখম অবস্থায় কাতরাচ্ছেন। পরে তার চিৎকারে আশপাশের লোকজন এসে তাকে দ্রæত হাসপাতালে নিয়ে যান। ২৭ মার্চ চিকিৎসাধীন অবস্থায় ইসহাক মারা যান।

এই বিভাগের সব খবর

চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের মাধ্যমে চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। তিনি জানান, চীনের রাষ্ট্রপতি শি জিনপিং অন্য দেশের...

চট্টগ্রামে ১৪ লাখ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আওতায় রোববার চট্টগ্রামে ১৪ লাখের বেশি শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। চট্টগ্রাম জেলা ও চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)...

বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশের মানুষ আমাদের দায়িত্ব দিয়েছে তাদের স্বার্থ দেখার। মালয়েশিয়া ও চীন সফরে আমি দেশের ও দেশের মানুষের স্বার্থ নিয়ে কথা...

সর্বশেষ

চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের মাধ্যমে চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে...

চট্টগ্রামে ১৪ লাখ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আওতায় রোববার চট্টগ্রামে ১৪...

বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশের মানুষ আমাদের দায়িত্ব দিয়েছে...

বিশ্বের সঙ্গে আগামী বাংলাদেশের সম্পর্কের মানদণ্ড স্থাপন করেছে প্রধানমন্ত্রীর সফর

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের...

নক আউটে কেপ ভার্দে, প্রতিপক্ষ আর্জেন্টিনা

নিজেদের প্রথম বিশ্বকাপ খেলতে আসা কেপ ভার্দে শুক্রবার সৌদি...

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ৯২০, নিখোঁজ সহস্রাধিক

ভেনেজুয়েলায় গত বুধবার সন্ধ্যায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে নিহতের...