রবিবার, ২৮ জুন ২০২৬

বোয়ালখালীতে জায়গা দখলের চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন ভুক্তভোগী পরিবারের

- Advertisement -
Single page 1st Paragraph

বোয়ালখালীতে খরিদকৃত সম্পত্তি জোরপূর্বক দখলে নিতে বিভিন্ন অপচেষ্টা ও মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানি করাসহ হুমকি প্রদানের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছে এক ভুক্তভোগী পরিবার।

বুধবার (২৬ অক্টোবর) বিকেলে ৪টার দিকে বোয়ালখালী প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে পরিবারটি।

বোয়ালখালী পৌরসভার ০৯ নং ওয়ার্ড মোঃ রফিক (৫৫) ছেলে মোঃ বোরহান উদ্দিন (২৬)নামে এক ভুক্তভোগী সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন।

বক্তব্যে তিনি বলেন, খরিদকৃত সম্পত্তি ৫.২৫ শতক জায়গা ক্রয় করার প্রস্তাব দিলে প্রস্তাবে অসম্মতি জ্ঞাপন করার কারনে ক্ষুব্দ হয়ে আমাদের সম্পত্তি জবর দখল করার জন্য বিভিন্ন ধরনের অপচেষ্টা করেন।

লিখিত বক্তব্যে ভুক্তভোগির পক্ষে ছেলে আরো বলেন, হাটহাজারী উপজেলার মৃত মোঃ নুরুল ইসলামের ছেলে মোঃ সোয়াইবুর রশিদ (৪২) ও বোয়ালখালী উপজেলার মৃত আব্দুস সালামের ছেলে বেলাল মোহাম্মদ সাইফু উদ্দিন (৪০) এর সমন্বয়ে জোর পূর্বক জবর দখল, মিথ্যা মামলা সহ প্রাণনাশের হুমকি দিচ্ছেন বলে জানায়।

তিনি আরো বলেন, গত ১৬ অক্টোবর দুপুর ৩টায় আমাদের পৈত্রিক জায়গায় উপর নির্মিত টিনের ঘর মেরামত করতে গেলে বিবাদীরা আমাদের বাধা প্রদান করে এবং অকথ্য ভাষায় গালিগালাজ করে ও প্রাণণাশের হুমকি এবং মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানিসহ এলাকা ছাড়া করার প্রকাশ্যে ভয়ভীতি হুমকি-ধামকি দেন বলেও জানান।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের পক্ষে আরও উপস্থিত ছিলেন, মোঃ রাহাত, মোঃ হারুনুর রশিদ রাজু, মোঃ রফিক, নুর বানু,মোঃ শহিদ প্রমূখ।

অভিযোগ অস্বীকার করে বেলাল মোহাম্মদ সাইফুদ্দিন বলেন, আমার বিরুদ্ধে যে অভিযোগ সেটা আমি নিজেও জানি না,যে জায়গার কথা বলতেছে সেটার সাথে আমার কোন সম্পৃত্ততা নেই।

এ বিষয়ে জানতে চাইলে বোয়ালখালী থানার উপ- পরিদর্শক (এসআই) ফররুখ আহমদ মিনহাজ বলেন, অভিযোগের ভিত্তিতে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি,যার জায়গা তার দখলে আছে বলে তিনি জানান।

ইমা

এই বিভাগের সব খবর

চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের মাধ্যমে চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। তিনি জানান, চীনের রাষ্ট্রপতি শি জিনপিং অন্য দেশের...

চট্টগ্রামে ১৪ লাখ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আওতায় রোববার চট্টগ্রামে ১৪ লাখের বেশি শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। চট্টগ্রাম জেলা ও চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)...

বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশের মানুষ আমাদের দায়িত্ব দিয়েছে তাদের স্বার্থ দেখার। মালয়েশিয়া ও চীন সফরে আমি দেশের ও দেশের মানুষের স্বার্থ নিয়ে কথা...

সর্বশেষ

চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের মাধ্যমে চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে...

চট্টগ্রামে ১৪ লাখ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আওতায় রোববার চট্টগ্রামে ১৪...

বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশের মানুষ আমাদের দায়িত্ব দিয়েছে...

বিশ্বের সঙ্গে আগামী বাংলাদেশের সম্পর্কের মানদণ্ড স্থাপন করেছে প্রধানমন্ত্রীর সফর

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের...

নক আউটে কেপ ভার্দে, প্রতিপক্ষ আর্জেন্টিনা

নিজেদের প্রথম বিশ্বকাপ খেলতে আসা কেপ ভার্দে শুক্রবার সৌদি...

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ৯২০, নিখোঁজ সহস্রাধিক

ভেনেজুয়েলায় গত বুধবার সন্ধ্যায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে নিহতের...