সোমবার, ২৭ জুলাই ২০২৬

‘ডার্টি বোমা’ ইস্যু নিয়ে মুখ খুললেন পুতিন

- Advertisement -
Single page 1st Paragraph

এবার ‘ডার্টি বোমা’ ইস্যু নিয়ে মুখ খুললেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

বুধবার সাবেক সোভিয়েতভুক্ত কয়েকটি দেশের গোয়েন্দা প্রধানদের সঙ্গে বৈঠকে রুশ প্রেসিডেন্ট ডার্টি বোমা নিয়ে কথা বলেন। পুতিন বলেন, ইউক্রেনের ডার্টি বোমা ব্যবহারের বিষয়ে রাশিয়া সজাগ আছে।

পুতিন আরও বলেন, এই অঞ্চলসহ বিশ্বে সংঘাতের ঝুঁকি সর্বাধিক। সে কারণে গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা বাড়ানো উচিত।

গত রবিবার রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শইগু মার্কিন যুক্তরাষ্ট্র, ফ্রান্স এবং তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রীদের সঙ্গে ফোনে কথা বলেন। যুদ্ধে ইউক্রেন ‘ডার্টি বোমা’ ব্যবহার করতে পারে বলে মস্কোর আশঙ্কার কথা প্রকাশ করেন তিনি। যদিও রাশিয়ার এমন দাবির সমর্থনে কোনো প্রমাণ দেননি শইগু।

তবে রাশিয়ার দাবি নাকচ করে নিন্দা জানিয়েছে ইউক্রেন । ইউক্রেন বলছে, এটি অপ্রমাণিত দাবি। আসলে রাশিয়া নিজেই এ ধরনের হামলার প্রস্তুতি নিচ্ছে। ইউক্রেনের পশ্চিমা মিত্ররাও রাশিয়ার এমন দাবি প্রত্যাখ্যান করেছে।

উল্লেখ্য, ‘ডার্টি বোমা’ হলো ‘রেডিয়োলজিক্যাল ডিসপার্সাল ডিভাইস’ (আরডিডি)। এগুলো আসলে সাধারণ বোমা। কিন্তু এর বিস্ফোরকের সঙ্গে মেশানো থাকে তেজস্ক্রিয় পদার্থ। ফলে মানুষের দেহে দীর্ঘমেয়াদী ক্ষতির সম্ভাবনা থাকে। এ বোমা ব্যবহারে সামগ্রিকভাবে দূষিত হয়ে ওঠে পরিবেশ।

ইউডি

এই বিভাগের সব খবর

১০ আগস্ট মধ্যরাত থেকে কাপ্তাই হ্রদে মাছ আহরণ শুরু

জেলার অন্যতম মৎস্য ভাণ্ডার কাপ্তাই হ্রদে আগামী ১০ আগস্ট সোমবার মধ্যরাত থেকে মাছ ধরা উন্মুক্ত হচ্ছে। রাঙামাটি জেলা প্রশাসক ও হ্রদ ব্যবস্থাপনা কমিটির সচিব নাজমা...

শিক্ষক বিউটি রাণীর পাশে সহকর্মীরা

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত সহকর্মীর একটি ভিডিও ঘিরে সমালোচনার জেরে দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কিছু শিক্ষক শুরু করেছেন অভিনব প্রতিবাদ। চার দশক আগের জনপ্রিয় গান ‘শ্রাবণের...

সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপনে উচ্চ পর্যায়ের সভায় প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে জাতীয় সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপন বিষয়ে উচ্চ পর্যায়ের এক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ জাতীয় সংসদ ভবনের মন্ত্রিপরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত...

সর্বশেষ

১০ আগস্ট মধ্যরাত থেকে কাপ্তাই হ্রদে মাছ আহরণ শুরু

জেলার অন্যতম মৎস্য ভাণ্ডার কাপ্তাই হ্রদে আগামী ১০ আগস্ট...

শিক্ষক বিউটি রাণীর পাশে সহকর্মীরা

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত সহকর্মীর একটি ভিডিও ঘিরে সমালোচনার জেরে...

সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপনে উচ্চ পর্যায়ের সভায় প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে জাতীয় সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপন...

সীতাকুণ্ডে মাইক্রোবাস চাপায় গুরুতর আহত যুবকের মৃত্যু

সীতাকুণ্ডের ফৌজদারহাটের জলিল গেট এলাকায় বেপরোয়া গতির একটি মাইক্রোবাসের...

কাপ্তাইয়ে টেকসই উন্নয়ন অভিষ্ট লক্ষ্যসমূহ বাস্তবায়ন ও সমন্বয় সম্পর্কিত সভা

জেলার কাপ্তাইয়ে টেকসই উন্নয়ন অভিষ্ট লক্ষ্যসমূহ বাস্তবায়ন ও সমন্বয়...

বিরতির পর আজ থেকে ফের চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা শুরু

ভারী বৃষ্টি, বন্যা ও বৈরী আবহাওয়ার কারণে স্থগিত থাকা...