মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬

সাংবাদিক রোজিনাকে অব্যাহতি দিয়ে চুড়ান্ত প্রতিবেদন

- Advertisement -
Single page 1st Paragraph

সাংবাদিক রোজিনা ইসলামের বিরুদ্ধে সরকারি নথি ‘চুরির চেষ্টা’র অভিযোগে ‘অফিশিয়াল সিক্রেটস অ্যাক্ট-এ’ করা মামলায় কোনো সত্যতা পায়নি গোয়েন্দা পুলিশ। এজন্য মামলা থেকে তাকে অব্যাহতি দিয়ে চূড়ান্ত প্রতিবেদন দিয়েছেন তদন্তকারী কর্মকর্তা ডিবির পুলিশ পরিদর্শক মোরশেদ আলম খান।

বুধবার (২৬ অক্টোবর) সংশ্লিষ্ট আদালতের সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা উপ পরিদর্শক (এসআই) নিজামুদ্দিন ফকির বিষয়টি জানিয়েছেন।

তিনি জানান, গত ৪ জুলাই তদন্ত কর্মকর্তা সাংবাদিক রোজিনাকে মামলার অভিযোগ থেকে অব্যাহতির আবেদন করে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেছেন। আগামী ১৫ নভেম্বর এ মামলার চুড়ান্ত প্রতিবেদন গ্রহণের বিষয়ে শুনানি হবে।

২০২১ সালের ১৭ মে পেশাগত দায়িত্ব পালনের জন্য সাংবাদিক রোজিনা ইসলাম স্বাস্থ্য মন্ত্রণালয়ে যান। সেখানে ৫ ঘণ্টার বেশি সময় তাকে আটকে রেখে হেনস্তা করা হয়। একপর্যায়ে তিনি অসুস্থ হয়ে পড়েন। রাত ৯টার দিকে তাকে সচিবালয় থেকে শাহবাগ থানায় আনা হয়। রাতেই তার বিরুদ্ধে অফিশিয়াল সিক্রেটস অ্যাক্ট-এ মামলা করা হয়।

পরদিন ওই মামলায় তাকে জেলে পাঠানো হয়। তার মুক্তির দাবিতে সাংবাদিকরা দেশব্যাপী আন্দোলন-সংগ্রাম করেন। ৬ দিন পর ওই বছরের ২৩ মে জামিন পান রোজিনা।

ইউডি

এই বিভাগের সব খবর

বাণিজ্য, বিমানসহ বহুপাক্ষিক খাতে সহযোগিতা বাড়াতে বাংলাদেশ ও যুক্তরাজ্যের আলোচনা

বাণিজ্য, ব্যবসা, শিক্ষা এবং বহুপাক্ষিক সহযোগিতা আরও জোরদার করার উপায় নিয়ে বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে আলোচনা হয়েছে। এর মধ্যে রয়েছে বাংলাদেশের ব্লু ইকোনমিতে বিনিয়োগের...

বাবুখা লোটাস সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে রিক্সা বিতরণ

সামাজিক সংগঠন বাবুখা লোটাস সমাজ কল্যাণ সংস্থা গত ৭ মার্চ বাবুখাঁ উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে একটি মহৎ উদ্যোগকে সামনে রেখে—অর্থনৈতিকভাবে অসচ্ছল পরিশ্রমী মানুষের হাতে...

আনোয়ারায় ছয়তলা ভবন থেকে পড়ে যুবকের মৃত্যু

আনোয়ারায় ছয়তলাবিশিষ্ট একটি ভবন থেকে পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) ভোরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে হাশেম কমপ্লেক্সে এ ঘটনা ঘটে। নিহত যুবক...

সর্বশেষ

বাণিজ্য, বিমানসহ বহুপাক্ষিক খাতে সহযোগিতা বাড়াতে বাংলাদেশ ও যুক্তরাজ্যের আলোচনা

বাণিজ্য, ব্যবসা, শিক্ষা এবং বহুপাক্ষিক সহযোগিতা আরও জোরদার করার...

বাবুখা লোটাস সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে রিক্সা বিতরণ

সামাজিক সংগঠন বাবুখা লোটাস সমাজ কল্যাণ সংস্থা গত ৭...

আনোয়ারায় ছয়তলা ভবন থেকে পড়ে যুবকের মৃত্যু

আনোয়ারায় ছয়তলাবিশিষ্ট একটি ভবন থেকে পড়ে এক যুবকের মৃত্যু...

মানিকছড়িতে রান্নাঘর থেকে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার

খাগড়াছড়িতে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার...

দেশব্যাপী ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

নারীর ক্ষমতায়ন, অর্থনৈতিক মুক্তি ও সামাজিক ন্যায়বিচার নিশ্চিত করতে...

ইরান যুদ্ধ ‘খুব শিগগিরই শেষ হবে’: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান...