শনিবার, ১ আগস্ট ২০২৬

বসত বাড়ি দখলে নিতে রামুতে প্রবাসীর স্ত্রীকে মারধর

- Advertisement -
Single page 1st Paragraph

বসতবাড়ি দখলে নিতে রামুতে প্রবাসীর স্ত্রীকে বর্বরোচিত নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। রামু উপজেলার জোয়ারিয়ানালা ইউনিয়নের উত্তর মিঠাছড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

রামু থানায় অভিযোগের ভিত্তিতে ২৪ অক্টোবর সোমবার সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। এসময় পুলিশ মারধরের শিকার অবরুদ্ধ গৃহবধুকে উদ্ধার করে পরিবারের জিম্মায় তুলে দেন। নির্যাতনের শিকার গৃহবধু মোহছেনা আক্তার (২৭) রামুর ফতেখাঁরকুল ইউনিয়নের পশ্চিম মেরংলোয়া এলাকার অলি আহাম্মদের কন্যা।

ভুক্তভোগী গৃহবধু মোহছেনা আক্তার জানান, জীবিকার তাগিদে তার স্বামী দীর্ঘদিন প্রবাসে রয়েছেন। তিন সন্তান নিয়ে মোহছেনা কোন রকম জীবন অতিবাহিত করে যাচ্ছেন। এদিকে তার স্বামীর অনুপস্থিতিতে তাদেরকে বসত বাড়ি থেকে বিতাড়িত করতে দীর্ঘদিন থেকে তার ভাসুর, জা, ননদ ও তাদের সহযোগিরা নানাভাবে হুমকি ও মানসিকভাবে নির্যাতন করে আসছিল। তারই সুত্র ধরে ১৮ অক্টোবর সকালে আকস্মিক জকরিয়া, হামিদা বেগম, মিনুয়ারা বেগম ও রিনা আক্তারগং তার বসতভিটায় প্রবেশ করে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। এক পর্যায়ে গৃহবধু গর্হিত হীন কাজের প্রতিবাদ করলে অভিযুক্তরা আরো ক্ষিপ্ত হয়ে কিল ঘুষি, লাথি ও লাঠি দিয়ে আঘাত করে গৃহবধু মোহছেনা আক্তারকে শরীরিকভাবে মারাত্মক জখম করে। পরে তার আর্তচিৎকারে স্থানীয় এলাকাবাসী এগিয়ে আসলে অভিযুক্তরা সটকে পড়ে।

খবর পেয়ে রামু থানার এএসআই জাহাঙ্গীর ঘটনাস্থলে যান এবং স্থানীয়দের উপস্থিতিতে মারধরের শিকার মোহছেনা আক্তারকে উদ্ধার করে হাসপাতালে পাঠান। এ ব্যাপারে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে জানান এএসআই জাহাঙ্গীর।

ভুক্তভোগী গৃহবধু মোহছেনা আক্তার প্রশাসনের হস্তক্ষেপ কামনা কর বলেন- নির্যাতনে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি না দিলে ভবিষ্যতে তিনি আবারও হামলার শিকার হতে পারেন।

ইমা

এই বিভাগের সব খবর

সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী

সরকার ও ব্যবসায়ীরা একসঙ্গে কাজ করলে আগামী চার থেকে পাঁচ বছরের মধ্যে দেশের অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ...

আইন সংস্কার কমিশনের প্রস্তাবনা জুলাই সনদের আলোকেই বাস্তবায়ন হবে : আইনমন্ত্রী

আইন সংস্কার কমিশনের প্রস্তাবনাগুলো জুলাই সনদের আলোকেই বাস্তবায়ন হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। আজ শুক্রবার বেলা ১১টায় ঝিনাইদহ শহরের...

উখিয়ায় রোহিঙ্গা আশ্রয় শিবির পরিদর্শন করলেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত

মিয়ানমার থেকে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের বর্তমান পরিস্থিতি সরেজমিনে পরিদর্শনে কক্সবাজারে এসেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গোরের নেতৃত্বাধীন একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল। আজ...

সর্বশেষ

সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী

সরকার ও ব্যবসায়ীরা একসঙ্গে কাজ করলে আগামী চার থেকে...

আইন সংস্কার কমিশনের প্রস্তাবনা জুলাই সনদের আলোকেই বাস্তবায়ন হবে : আইনমন্ত্রী

আইন সংস্কার কমিশনের প্রস্তাবনাগুলো জুলাই সনদের আলোকেই বাস্তবায়ন হবে...

উখিয়ায় রোহিঙ্গা আশ্রয় শিবির পরিদর্শন করলেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত

মিয়ানমার থেকে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের বর্তমান পরিস্থিতি সরেজমিনে পরিদর্শনে কক্সবাজারে...

ম্যান-মেড ফাইবার পোশাক: বৈশ্বিক বাজারের ১২ শতাংশ দখল করতে পারে বাংলাদেশ

নীতিগত সংস্কার, দেশি-বিদেশি বিনিয়োগ বৃদ্ধি এবং শিল্পের সক্ষমতা উন্নয়ন...

বাঁশখালীতে মাছের ঘের দখল নিয়ে সংঘর্ষে নিহত ১

চট্টগ্রামের বাঁশখালীতে মাছের ঘেরের (প্রজেক্ট) মালিকানা ও ভাগাভাগিকে কেন্দ্র...

বান্দরবানের পাহাড়ি খাদ থেকে দুই পর্যটকের মরদেহ উদ্ধার

জেলার রুমা উপজেলার বগালেক ভিউ পয়েন্ট সংলগ্ন এলাকার পাহাড়ি...