সোমবার, ১৫ জুন ২০২৬

গুরমিত রাম রহিমের মিউজিক ভিডিও দর্শক বাড়ছে!

- Advertisement -
Single page 1st Paragraph

ধর্ষণ ও হত্যার দায়ে দোষী সাব্যস্ত ভারতের ধর্মীয় নেতা গুরমিত রাম রহিম সিং প্যারোলে জেল থেকে মুক্তি পেয়ে মিউজিক ভিডিও প্রকাশ করেছেন। ইউটিউবে এর দর্শক সংখ্যা দ্রুত বাড়ছে।

২০১৭ সালে দোষী সাব্যস্ত হওয়া ডেরা সাচ্চা সৌদা প্রধান রাম রহিমকে ২০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল। গত সপ্তাহে পরিবারের আবেদনের প্রেক্ষিতে তার ৪০ দিনের প্যারোল মঞ্জুর করা হয়।

রাম রহিমের চটকদার নতুন পাঞ্জাবি মিউজিক ভিডিওটি দীপাবলির দিনে তার ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয়। গানটির সংগীত আয়োজন, কণ্ঠ, রচনা ও পরিচালনায় তার নাম দেওয়া হয়েছে। ইউটিউবে ভিডিওটি এ পর্যন্ত ৫৮ লাখ ৫০ হাজার ৯৪০ বার দেখা হয়েছে।

প্রায় ১০ বছর আগে প্রথম গান ‘লাভ চার্জার’ প্রকাশ করেছিলেন গুরমিত রাম রহিম।

তিনি মুক্তি পাওয়ার পরপরই উত্তর প্রদেশের বাগপত থেকে একটি ভার্চুয়াল ‘সৎসঙ্গ’ অনুষ্ঠানের আয়োজন করেছিলেন, যেখানে হরিয়ানার কর্নালের মেয়র এবং ক্ষমতাসীন বিজেপির কিছু নেতাসহ বেশ কয়েকজন রাজনীতিবিদ উপস্থিত ছিলেন।

বিরোধী রাজনীতিকরা বলছেন, প্যারোলে রাম রহিমকে এমন একসময় মুক্তি দেওয়া হলো যখন হরিয়ানা পঞ্চায়েত নির্বাচন এবং আদমপুর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের দিকে এগোচ্ছে। তিনি সবসময় নির্বাচনের আগে মুক্তি পান।

এর আগে, ডেরা প্রধানকে জুন মাসে ৪৬টি নাগরিক সংস্থার নির্বাচনের আগে এক মাসের প্যারোলে মুক্তি দেওয়া হয়েছিল। এ ছাড়া ফেব্রুয়ারিতে পাঞ্জাব বিধানসভা নির্বাচনের আগে তাকে তিন সপ্তাহের প্যারোল দেওয়া হয়েছিল।

রাম রহিম ডেরার সদর দপ্তর সিরসায় তার আশ্রমে দুই নারী শিষ্যকে ধর্ষণের জন্য ২০ বছরের জেল খাটছেন। গুরুত্বপূর্ণ নির্বাচনের আগে ভোটারদের প্রভাবিত করার জন্য বিজেপি তাকে ব্যবহার করার একাধিক অভিযোগ রয়েছে।

ইমা

এই বিভাগের সব খবর

চার বছর পর ফ্যামিলি কার্ডের তালিকা হালনাগাদ, বাদ যাবে সচ্ছলরা: অর্থমন্ত্রী

ফ্যামিলি কার্ডের জন্য বাজেটে ১৪ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, এই কর্মসূচির কে কোথায়...

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা বিষয়ক সভা

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়ন বিষয়ক তৃতীয় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সভাকক্ষে এ সভা...

দিল্লি বিমানবন্দরে জিজ্ঞাসাবাদ ও অপ্রীতিকর ঘটনা, দেশে ফিরছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান দিল্লি বিমানবন্দরে ‘অপ্রীতিকর ঘটনার’ মুখোমুখি হওয়ার পর ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষের ‘অসম্মানজনক’ আচরণের প্রতিবাদে দেশে ফেরার সিদ্ধান্ত...

সর্বশেষ

চার বছর পর ফ্যামিলি কার্ডের তালিকা হালনাগাদ, বাদ যাবে সচ্ছলরা: অর্থমন্ত্রী

ফ্যামিলি কার্ডের জন্য বাজেটে ১৪ হাজার কোটি টাকা বরাদ্দ...

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা বিষয়ক সভা

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা...

দিল্লি বিমানবন্দরে জিজ্ঞাসাবাদ ও অপ্রীতিকর ঘটনা, দেশে ফিরছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান দিল্লি...

কুরাসাওকে ৭-১ গোলে উড়িয়ে দিয়েছে জার্মানী, নেদারল্যান্ডসের সাথে ড্র দিয়ে বিশ্বকাপ শুরু জাপানের

বিশ্বকাপে প্রথমবার অংশ নেওয়া কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত করে...

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি ঘোষণা, সামরিক অভিযান ‘স্থায়ীভাবে’ বন্ধের সিদ্ধান্ত

যুক্তরাষ্ট্র ও ইরান অবশেষে একটি শান্তি চুক্তিতে সম্মত হয়েছে।...

আনোয়ারায় মা-মেয়ে হত্যা মামলার প্রধান আসামি তেজু গ্রেপ্তার

চট্টগ্রামের আনোয়ারায় মা ও মেয়েকে নৃশংসভাবে হত্যার ঘটনায় প্রধান...