সোমবার, ২২ জুন ২০২৬

মায়ানমারে বিচ্ছিন্নতাবাদীদের কনসার্টে বিমান হামলায় নিহত বেড়ে ৮০

- Advertisement -
Single page 1st Paragraph

মায়ানমারের কাচিনে স্থানীয় বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর কনসার্টে সামরিক বাহিনীর বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে বর্তমানে ৮০ জনে দাঁড়িয়েছে।

গত রোববার (২৩ অক্টোবর) রাতে কাচিনের হপাকান্ত শহরে কাচিন ইন্ডিপেনডেন্স অর্গানাইজেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত কনসার্টে এই বিমান হামলার ঘটনা ঘটে।

মঙ্গলবার (২৫ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।

নিহতদের মধ্যে দেশটির প্রখ্যাত শিল্পী ও গায়করাও রয়েছেন।

প্রতিবেদনে বলা হয়েছে, মানবাধিকার গোষ্ঠীগুলো মায়ানমারের ক্ষমতাসীন জেনারেলদের বিরুদ্ধে যুদ্ধের আইন লংঘনের অভিযোগ তুলেছে। একইসঙ্গে দক্ষিণ-পূর্ব এশিয়ার এই দেশটিতে অস্ত্র ও বিমানের জ্বালানি নিষেধাজ্ঞা আরোপ করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে তারা।

আলজাজিরা বলছে, কাচিন ইন্ডিপেনডেন্স অর্গানাইজেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের জন্য গত রোববার রাতে জড়ো হওয়া শত শত লোকের কনসার্টে বোমা হামলা চালায় মায়ানমারের সামরিক বাহিনী।

কাচিন আর্টিস্ট অ্যাসোসিয়েশনের একজন মুখপাত্র সোমবার ফোনে বার্তাসংস্থা দ্য অ্যাসোসিয়েটেড প্রেসকে জানিয়েছেন, বিমান হামলায় ৮০ জনের মতো মানুষ নিহত হয়েছেন এবং আরও প্রায় ১০০ জন আহত হয়েছেন।

হামলায় হতাহতের প্রাথমিক তথ্যের হালনাগাদ প্রতিবেদনে ৬০ জন নিহত হওয়ার কথা বলা হলেও কাচিন ইন্ডিপেনডেন্স আর্মির কর্মকর্তাদের ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, এখন প্রায় ৮০ জন মারা গেছে বলে জানা গেছে।

ওই মুখপাত্র বলেছেন, সামরিক বিমান গত রোববার সন্ধ্যায় কনসার্টে চারটি বোমা নিক্ষেপ করে। এখানে সঙ্গীতশিল্পী এবং অন্যান্য অভিনয়শিল্পীসহ ৩০০ থেকে ৫০০ জনের মতো মানুষ উপস্থিত ছিলেন।

নিহতদের মধ্যে কাচিন সামরিক কর্মকর্তা এবং সৈন্য, সঙ্গীতশিল্পী, জেড খনির ব্যবসার মালিক, অন্যান্য বেসামরিক ব্যক্তি এবং নেপথ্যে কাজ করা বাবুর্চিও রয়েছে বলে তিনি জানান। এছাড়া একজন কাচিন গায়ক এবং কীবোর্ড প্লেয়ারও হামলায় নিহতদের মধ্যে রয়েছেন।

আলজাজিরা বলছে, মায়ানমারের সুদূর এই উত্তরাঞ্চলে বিমান হামলার বিশদ বিবরণ স্বাধীনভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি। তবে কাচিনের প্রতি সহানুভূতিশীল মিডিয়া যেসব ভিডিও পোস্ট করেছে তাতে বিমান হামলার পরবর্তী বিধ্বংসী ছবি উঠে এসেছে।

এদিকে কাচিন নিউজ গ্রুপও জানিয়েছে, বিমান হামলায় আহতদের কাছাকাছি শহরের হাসপাতালে চিকিৎসা করাতে বাধা দিয়েছে সরকারি নিরাপত্তা বাহিনী।

এই পরিস্থিতিতে বিমান হামলায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের চিকিৎসার জন্য স্বাস্থ্যকর্মী ও মানবিক সংস্থাগুলোকে প্রবেশাধিকার দেওয়ার জন্য মিয়ানমারের সামরিক বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।

ইউডি

এই বিভাগের সব খবর

মাদকমুক্ত দেশ গঠনে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে : সিএমপি কমিশনার

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত আলী বলেছেন, মাদকমুক্ত দেশ গঠনে এবং মাদক প্রতিরোধে শুধু আইন প্রয়োগই যথেষ্ট নয়, এর জন্য নৈতিক...

চট্টগ্রামে তিন খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানকে ৩৬ লাখ টাকা জরিমানা

চট্টগ্রামে বিশুদ্ধ খাদ্য আদালতের সংক্ষিপ্ত বিচারিক কার্যক্রম পরিচালনা করে তিনটি খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানকে মোট ৩৬ লাখ টাকা জরিমানা করা হয়েছে। খাদ্য উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণে...

বান্দরবানে ৭৮ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে

জেলায় এবার ৭৪৮ টি কেন্দ্রে মোট সাড়ে ৭৮ হাজার শিশুকে ভিটামিন 'এ' ক্যাপসুল খাওয়ানোর প্রস্তুতি সম্পন্ন করেছে স্বাস্থ্য বিভাগ। আজ রোববার সিভিল সার্জন কার্যালয়ের সভাকক্ষে...

সর্বশেষ

মাদকমুক্ত দেশ গঠনে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে : সিএমপি কমিশনার

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত আলী...

চট্টগ্রামে তিন খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানকে ৩৬ লাখ টাকা জরিমানা

চট্টগ্রামে বিশুদ্ধ খাদ্য আদালতের সংক্ষিপ্ত বিচারিক কার্যক্রম পরিচালনা করে...

বান্দরবানে ৭৮ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে

জেলায় এবার ৭৪৮ টি কেন্দ্রে মোট সাড়ে ৭৮ হাজার...

পলোগ্রাউন্ডে যুবককে পিটিয়ে হত্যা, আটক ২

নগরীর কোতোয়ালি থানার পলোগ্রাউন্ড এলাকায় মো. জয়নাল (২৬) নামে...

মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারি...

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর : বাণিজ্য, বিনিয়োগ ও শ্রমবাজারে নতুন দিগন্তের প্রত্যাশা

দুই দিনের সরকারি সফরে আজ মালয়েশিয়া গেছেন প্রধানমন্ত্রী তারেক...