সোমবার, ১০ আগস্ট ২০২৬

মাদকমুক্ত দেশ গঠনে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে : সিএমপি কমিশনার

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত আলী বলেছেন, মাদকমুক্ত দেশ গঠনে এবং মাদক প্রতিরোধে শুধু আইন প্রয়োগই যথেষ্ট নয়, এর জন্য নৈতিক মূল্যবোধের বিকাশ এবং সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।

রোববার (২১ জুন) চট্টগ্রাম সরকারি সিটি কলেজ অডিটোরিয়ামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চট্টগ্রাম মেট্রো (দক্ষিণ) কার্যালয়ের উদ্যোগে আয়োজিত ‘মাদকাসক্তিমুক্ত বাংলাদেশ বিনির্মাণে তরুণদের করণীয় ও চ্যালেঞ্জ’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সিএমপি কমিশনার বলেন, পরিবারই সামাজিক প্রতিরোধের প্রথম ও প্রধান সূতিকাগার। পরিবার থেকে সন্তানদের মধ্যে নৈতিক শিক্ষা, দায়িত্ববোধ ও মানবিক মূল্যবোধ গড়ে তুলতে পারলে মাদকাসক্তি প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখা সম্ভব।

তিনি বলেন, তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে পারলে মাদকের ভয়াবহতা থেকে সমাজকে রক্ষা করা সম্ভব হবে।

সরকারি সিটি কলেজের অধ্যক্ষ আবু ছালেহ মোহাম্মদ নঈম উদ্দীনের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের অতিরিক্ত পরিচালক মো. জাহিদ হোসেন মোল্লা এবং সরকারি সিটি কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক জসিম উদ্দিন আহমেদ। আলোচক ছিলেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মোহাম্মদ আলমগীর।

এই বিভাগের সব খবর

চমেকের সৌন্দর্যবর্ধনে এপিক হেলথ কেয়ারের দারুণ উদ্যোগ

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ঐতিহ্যবাহী বটতলার সৌন্দর্যবর্ধন, আধুনিকায়ন এবং সেবাগ্রহীতাদের জন্য আরও স্বস্তিদায়ক পরিবেশ তৈরির লক্ষ্যে উদ্যোগ নিয়েছে এপিক হেলথ কেয়ার লিমিটেড। এই উদ্যোগের আওতায়...

চট্টগ্রাম চেম্বারে হচ্ছে ৫৭ স্ট্যান্ডিং সাব-কমিটি, নাম জমার আহ্বান

দি চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (সিসিসিআই) ৫৭টি স্ট্যান্ডিং সাব-কমিটি গঠনের উদ্যোগ নিয়েছে। এসব সাব-কমিটির মাধ্যমে চট্টগ্রামের ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগের বিভিন্ন সমস্যা, সংকট...

বাবুনগর মাদ্রাসায় প্রধানমন্ত্রী তারেক রহমান

হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (৯ আগস্ট) বিকাল সোয়া ৪টায় চট্টগ্রামের ফটিকছড়িতে আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর...

সর্বশেষ

চমেকের সৌন্দর্যবর্ধনে এপিক হেলথ কেয়ারের দারুণ উদ্যোগ

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ঐতিহ্যবাহী বটতলার সৌন্দর্যবর্ধন, আধুনিকায়ন এবং...

চট্টগ্রাম চেম্বারে হচ্ছে ৫৭ স্ট্যান্ডিং সাব-কমিটি, নাম জমার আহ্বান

দি চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (সিসিসিআই) ৫৭টি...

বাবুনগর মাদ্রাসায় প্রধানমন্ত্রী তারেক রহমান

হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সাক্ষাৎ করেছেন...

দেশের মোট ভোটার ১২ কোটি ৮৬ লাখ ৩২ হাজার ৫৫৫ জন : ইসি

নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছেন,...

সালমান শাহ হত্যা মামলায় খল অভিনেতা ডন গ্রেফতার

সালমান শাহ হত্যা মামলায় খল অভিনেতা ডন হককে গ্রেফতার...

বিভ্রান্তকারীদের ব্যাপারে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের উন্নয়ন ও অগ্রগতি অব্যাহত রাখতে...