শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬

সিত্রাংয়ের প্রভাব : চাক্তাই-খাতুনগঞ্জে হাঁটু পানি

- Advertisement -
Single page 1st Paragraph

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে জোয়ারের সময় চাক্তাই খাল ও কর্ণফুলী নদীতে পানি বেড়ে ভোগ্যপণ্যের বৃহৎ পাইকারি বাজার চাক্তাই-খাতুনগঞ্জের নিচু এলাকা হাঁটু পানিতে তলিয়ে গেছে। এছাড়া নিচু এলাকার বেশিরভাগ দোকান ও গুদামে পানি ঢুকেছে করেছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

খোঁজ নিয়ে জানা যায়, সোমবার রাত সাড়ে ১১টা থেকে চাক্তাই-খাতুনগঞ্জে জোয়ারের পানির চাপ বাড়তে থাকে। জোয়ারের পানিতে খাতুনগঞ্জের হামিদুল্লাহ মিয়ার বাজার, আমির মার্কেট, আছদগঞ্জ, শুটকিপট্টি, ড্রামপট্টি, মধ্যম চাক্তাই ও সোবহান সওদাওগর রোডের নিচু এলাকার বেশিরভাগ দোকান ও গুদামে পানি প্রবেশ করেছে। অন্যদিকে জোয়ারের পানি থেকে রক্ষা পেতে শ্রমিকেরা মালামাল নিরাপদে অন্যত্র সরিয়ে নিচ্ছেন।

ব্যবসায়ীরা বলছেন, ২০১৮ সালের মাঝামাঝি সময় চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) চাক্তাই খালের কর্ণফুলী মোহনায় জোয়ারের পানি প্রতিরোধক স্লুইচ গেট নির্মাণ কাজের উদ্বোধন করে। কিন্তু উদ্বোধনের প্রায় সাড়ে চার বছর হতে চললেও এখনো নির্মাণ কাজ শেষ হয়নি। ফলে এখনো ব্যবসায়ীদের জোয়ারের পানিতে দুর্ভোগের সম্মুখীন হতে হচ্ছে।

চাক্তাই খাতুনগঞ্জ আড়তদার সাধারণ ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মো. মহিউদ্দিন বলেন, প্রতি বর্ষাতে চাক্তাই খাতুনগঞ্জে বৃষ্টি ও জোয়ারের পানিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়। জলাবদ্ধতার কারণে স্থবির হয়ে যায় ব্যবসা-বাণিজ্য। জলাবদ্ধতা থেকে মুক্তি পেতে ব্যবসায়ীরা বিভিন্ন সময় দোকান-গুদামের প্রবেশমুখও উঁচু করেন। কিন্তু প্রতি বছরই বাড়ে জোয়ারের পানির উচ্চতা। জলাবদ্ধতা নিরসনে স্থায়ী সমাধান হয়নি। প্রায় সাড়ে চার বছর আগে চাক্তাই ও রাজখালী খালের মোহনায় জোয়ারের পানি প্রতিরোধে স্লুইচগেট নির্মাণ কাজ উদ্বোধন করে সিডিএ। কিন্তু সেই কাজ এখনো শেষ হয়নি। আপনারা জানেন, গত ২০১৭ সালের জুন-জুলাইয়ে ঘূর্ণিঝড় মোরার প্রভাবে টানা বৃষ্টি ও জোয়ারের পানিতে ব্যবসায়ীরা তিনশত কোটি টাকার ক্ষতির মুখে পড়েন। তাই এখন ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবেও যে এই ধরনের পরিস্থিতি সৃষ্টি হবে না, সেটি বলা মুশকিল।

এই বিভাগের সব খবর

১৭ বছরের ভুল জ্বালানি নীতির কারণে ভুগছে চট্টগ্রাম: এরশাদ উল্লাহ এমপি

চট্টগ্রামে চলমান গ্যাস সংকট শিগগিরই  কেটে যাবে বলে আশা প্রকাশ করেছেন চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ। তিনি বলেন, ‘ইরান-মার্কিন যুদ্ধের কারণে আমদানিকৃত এলএনজির (লিক্যুইফায়েড...

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়া কোনো স্লোগান নয়, পরিকল্পনা : প্রধানমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন,...

নভেম্বরে আন্তর্জাতিক টুর্নামেন্টে মুখোমুখি ব্রাজিল-জাপান

চার দল নিয়ে আগামী নভেম্বরে সিঙ্গাপুরে অনুষ্ঠেয় ‘মিজুহো ব্লু চ্যালেঞ্জ’ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট স্বাগতিক সিঙ্গাপুর ছাড়াও অংশ নেবে ব্রাজিল, জাপান ও প্যারাগুয়ে। বার্তা সংস্থা এএফপিকে...

সর্বশেষ

১৭ বছরের ভুল জ্বালানি নীতির কারণে ভুগছে চট্টগ্রাম: এরশাদ উল্লাহ এমপি

চট্টগ্রামে চলমান গ্যাস সংকট শিগগিরই  কেটে যাবে বলে আশা...

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়া কোনো স্লোগান নয়, পরিকল্পনা : প্রধানমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার...

নভেম্বরে আন্তর্জাতিক টুর্নামেন্টে মুখোমুখি ব্রাজিল-জাপান

চার দল নিয়ে আগামী নভেম্বরে সিঙ্গাপুরে অনুষ্ঠেয় ‘মিজুহো ব্লু...

ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১ বিলিয়ন ডলারের চুক্তি সই

রাষ্ট্রীয় তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়নে ইসলামী উন্নয়ন ব্যাংকের...

সমাজ বিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান সমাজ বিরোধী অপশক্তি আর যাতে মাথাচাড়া...

ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি : আইরিন খান

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত আইরিন জুবাইদা খান বলেছেন,...