বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রাম বোর্ডে এবার এইচএসসি পরীক্ষার্থী ৯৩ হাজার ৮৮৯ জন

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে এবার উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষায় ১১১টি কেন্দ্রে ২৬৭টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ৯৩ হাজার ৮৮৯ জন পরীক্ষার্থী অংশ নেবে।

এর মধ্যে ছাত্র ৪৫ হাজার ৩৩৯ জন এবং ছাত্রী ৪৮ হাজার ৫৪৩ জন। এবার আগের তুলনায় পরীক্ষার্থীর সংখ্যা কমেছে ৭ হাজার ২১৩ জন। ২০২১ সালে এইচএসসি পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১ লাখ ১ হাজার ১০২ জন। আগামী ৬ নভেম্বর (রোববার) থেকে শুরু হচ্ছে চলতি সনের এইচএসসি পরীক্ষা। আগের থেকে একটি কেন্দ্র কমে এবার ১১১টি কেন্দ্রে নেওয়া হবে পরীক্ষা।

চট্টগ্রাম শিক্ষাবোর্ড সূত্রে জানা গেছে, ২০২২ সালের এইচএসসি পরীক্ষায় চট্টগ্রাম জেলায় (নগরসহ) ৬৮ হাজার ৯৯৬ জন, কক্সবাজারে ১১ হাজার ৪৫৪ জন, রাঙ্গামাটিতে ৫ হাজার ১১৫ জন, খাগড়াছড়িতে ৫ হাজার ৪৭১ জন, বান্দরবানে ২ হাজার ৮৫৩ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন।

এবার বিজ্ঞান বিভাগে ৯ হাজার ৭৮৬ জন ছাত্র ও ৮ হাজার ৮৮৯ জন ছাত্রীসহ মোট ১৮ হাজার ৬৭৫ জন পরীক্ষার্থী। মানবিক বিভাগ থেকে ১৭ হাজার ৪২৩ জন ছাত্র ও ২৪ হাজার ৫৬৫ জন ছাত্রীসহ মোট ৪১ হাজার ৯৮৮ জন পরীক্ষার্থী। ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ১৮ হাজার ১৩০ জন ছাত্র ও ১৫ হাজার ৮৯ জন ছাত্রীসহ মোট ৩৩ হাজার ২১৯ জন পরীক্ষার্থী। এছাড়াও গার্হস্থ্য বিজ্ঞান বিভাগ থেকে ৭ জন ছাত্রী পরীক্ষায় অংশগ্রহণ করবেন।

এবিষয়ে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চট্টগ্রামের পরীক্ষা নিয়ন্ত্রক নারায়ণ চন্দ্র নাথ বলেন, আগামী ৬ নভেম্বর থেকে ২০২২ সালের এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

প্রত্যেকটি পরীক্ষা কেন্দ্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা থাকবে। প্রশ্নপত্র ফাঁস রোধে বোর্ড থেকে সর্বোচ্চ সতর্কতা রয়েছে। ইতিমধ্যে পরীক্ষা সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে ৮টি বিশেষ ভিজিল্যান্স টিম গঠন করা হয়েছে। এছাড়াও ৫০টি সাধারণ ভিজিল্যান্স টিম কাজ করবে।

এই বিভাগের সব খবর

ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি : আইরিন খান

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত আইরিন জুবাইদা খান বলেছেন, সমাজে ন্যায়বিচার, সমতা, মানবাধিকার ও অন্তর্ভুক্তিমূলক অংশগ্রহণ নিশ্চিত হলেই কেবল টেকসই শান্তির সংস্কৃতি গড়ে তোলা...

প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ। তৎকালীন ১/১১ এর সেনাসমর্থিত তত্বাবধায়ক সরকারের সময়ে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে ২০০৭...

চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা, রয়েছে অতি ভারী বর্ষণের শঙ্কাও

খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের...

সর্বশেষ

ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি : আইরিন খান

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত আইরিন জুবাইদা খান বলেছেন,...

প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম...

চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা, রয়েছে অতি ভারী বর্ষণের শঙ্কাও

খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকংশ জায়গায় এবং রংপুর,...

অভিবাসন ও ইউক্রেন যুদ্ধ নিয়ে বৈঠকে বসছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ও মাখোঁ

লন্ডনে প্রদর্শনীর জন্য ধার দেওয়া ফ্রান্সের ঐতিহাসিক বেয়ু ট্যাপেস্ট্রি...

নাজিরারটেকে মাছ ধরার ট্রলার ডুবে ২ জেলে নিহত, নিখোঁজ ২

কক্সবাজারের নাজিরারটেক উপকূলে ঝড়ের কবলে পড়ে মাছ ধরার একটি...

পার্বত্য চট্টগ্রামে শান্তি ফিরিয়ে আনতে সরকারের সমন্বিত পরিকল্পনা রয়েছে : মীর হেলাল

পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে অবৈধ অস্ত্রের ব্যবহার বন্ধ ও শান্তি...