চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক মোহাম্মদ আবদুস সালাম রবিবার(২৩অক্টোবর) অপরাহ্নে প্রধান নির্বাহী কর্মকর্তা শাব্বির ইকবালকে দায়িত্বভার হস্তান্তর করেন। এর পূর্বে চট্টগ্রাম জেলা পরিষদ কর্মচারী কল্যাণ সমিতির সদস্যগণ তাঁর কার্যালয়ে বিদায়ী সাক্ষাৎকারে মিলিত হন। এ সময় অন্যদের মধ্যে সমিতির সভাপতি মোহাম্মদ ওয়াহিদুর রহমান মিরাজ, সাধারণ সম্পাদক মোঃ এজাজ রাজন, তাফহীম কবির চৌধুরী, আনোয়ার হোসেন, মিজানুর রহমান চৌধুরী, রুবেল দাশ, মোহাম্মদ ইছমাইল, মোঃ রিয়াজুর রহমান চৌধুরী, আমজাদ হোসেন, মোঃ ইমতিয়াজ নাঈম, শওকত আকবর, আবদুল মতিন সবুজ, আবু ছালেহ মোহাম্মদ আমির, মোহাম্মদ হাসান, মোহাম্মদ ইসহাক, মোহাম্মদ সাইফুল্লাহ চৌধুরী, রনজিৎ কুমার, হুমায়ুন কবির, মোহাম্মদ জামাল উদ্দিন, মোহাম্মদ ইউসুফ, রুবায়েত শাকিল হিরু, মোঃ ইছমাইল, মোঃ আবুল কালাম, দিদার হোসেন, ভাস্কর দেব, মাওলানা নুরুল ইসলাম, কার্তিক দাশ, মোহাম্মদ রাকিব, মোঃ সিরাজাম মুনির চৌধুরী, মোহাম্মদ আকবর, তারেকুল হাসান, মো: শহীদ উল্যা প্রমুখ উপস্থিত ছিলেন।
বিদায়ী প্রশাসক মোহাম্মদ আবদুস সালাম চাকুরীর ভিত্তি হিসেবে নীতি ও আদর্শকে প্রাধান্য দেয়ার জন্য কর্মচারীগণকে উদাত্ত আহবান জানিয়ে বলেন, সৎ পথের উপার্জন হলে সৃষ্টিকর্তা অসম্ভবকেও সম্ভব করতে সাহায্য করেন। এ সময় দীর্ঘ প্রায় ১১ বছরের দায়িত্ব পালনকালে কর্মচারীগণের সঙ্গে ভালো ব্যবহারের পাশপাশি আন্তরিকতার মাধ্যমে নিয়ম অনুযায়ী যে সুযোগ সুবিধা দেয়া হয়েছে তা আলোকপাত করে কর্মচারীগণ কান্নায় ভেঙ্গে পড়েন। অতঃপর তাঁকে বিদায়ী ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
ইমা

