সোমবার, ২৯ জুন ২০২৬

গৃহবধুকে সংঘবদ্ধ ধর্ষণ: স্বামী-ভাসুর কারাগারে

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম মহানগরীর ফিরিঙ্গিবাজার এলাকায় স্বামীর সহযোগিতায় ভাসুরের হাতে ধর্ষণের শিকার হয়েছেন এক গৃহবধু। এ ঘটনায় গৃহবধুর স্বামী ও তার বড় ভাইকে গ্রেফতার করেছে পুলিশ।
গৃহবধুর অভিযোগ, স্বামী সিরাজুল ইসলামের সহযোগিতায় বিকৃত যৌনাচার চালাতেন ভাসুর ইব্রাহিম রনি।

পরে রোববার (২৩ অক্টোবর) দুপুরে দুই আসামিকে অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. আব্দুল হালিমের আদালতে হাজির করা হয়। আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

কোতোয়ালী থানার ফিরিঙ্গাবাজার এলাকার এই ঘটনায় গৃহবধু বাদি হয়ে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করলে, শনিবার (২২ অক্টোবর) দিবাগত রাতে ফিরিঙ্গী বাজার মসজিদ ভিটা এলাকা থেকে দুই আসামীকে গ্রেফতার করে পুলিশ।

মামলার এজাহার ও পুলিশ সুত্রে জানা যায়, গত ২১ জুলাই সামাজিকভাবে সিরাজুল ইসলামের সঙ্গে বিয়ে হয় ভুক্তভোগী নারীর। সিরাজ বিয়ের পর থেকে তার স্ত্রীর হাত-পা ও চোখ বেঁধে রুম অন্ধকার করে বিকৃতভাবে সহবাস করতো। চোখ বাঁধার কারণে কে সহবাস করতো তা দেখতে পারতো না গৃহবধু। প্রথমদিকে স্বামীই সহবাস করছে মনে করতেন তিনি। কিন্তু প্রথমদিকে সন্দেহ না করলেও পরবর্তীতে গৃহবধুর সন্দেহ হতে থাকে।

গত ৫ সেপ্টেম্বর একই কায়দায় অন্ধকার কক্ষে বিকৃতভাবে সহবাস করতে গেলে একপর্যায়ে তার হাতের বাঁধন খুলে যায়। চোখের কাপড় সরিয়ে দেখতে পায় ভাশুর মো. ইব্রাহিম রনিকে। এই বিষয়ে স্বামী সিরাজের কাছে জানতে চাইলে উল্টো গৃহবধুকে মারধর করে এবং মেরে ফেলার হুমকি দেয়। পরে কোতোয়ালী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে ২০০০ (সংশোধিত ২০২০) এর ৯ (১) ধারায় গৃহবধু বাদি হয়ে মামলা করেন।

কোতোয়ালী থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) রুবেল হাওলাদার বলেন, ফিরিঙ্গাবাজার এলাকায় এক গৃহবধুকে ধর্ষণের অভিযোগে গৃহবধুর স্বামী ও তার ভাইকে গ্রেফতার করা হয়েছে। পরে দুই আসামিকে ৫ দিনের রিমান্ড আবেদনসহ আদালতে হাজির করা হয়। আদালত দুই আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেন। আদালত রিমান্ড আবেদনের শুনানি আগামী মঙ্গলবার (২৫ অক্টোবর) দিন ধার্য করেছেন।

ইউডি

এই বিভাগের সব খবর

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার বিক্রির চেষ্টার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। রোববার (২৮ জুন) বিকেলে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের চরফরিদ এলাকার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে সকাল থেকে বিকেল পর্যন্ত অভিভাবকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র এটিএম বুথ থেকে ১৭ লাখ টাকা চুরির ঘটনায় দায়িত্বরত নিরাপত্তা কর্মীকে...

সর্বশেষ

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই...

কক্সবাজার সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া পর্যটক...

রাঙ্গামাটিতে সার জব্দ করেছে বিজিবি

জেলার বরকল উপজেলায় আজ ভারতে পাচারকালে বিভিন্ন ধরনের বিপুল...