বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

চলচ্চিত্র হচ্ছে সমাজ পরিবর্তনের শক্তিশালী একটি মাধ্যম : আইসিটি প্রতিমন্ত্রী

- Advertisement -
Single page 1st Paragraph

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, চলচ্চিত্র হচ্ছে সমাজ পরিবর্তনের শক্তিশালী একটি মাধ্যম।

চলচ্চিত্র (সিনেমা) প্রদর্শনের জন্য বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ থেকে বাংলাদেশে ১৩টি সিনেমা হল বানানো হচ্ছে- উল্লেখ করে তিনি বলেন, চলতি বছরের মধ্যেই রাজশাহীতে একটি সিনেপ্লেক্স উদ্বোধন করা হবে। আর বাকি বারোটা ২০২৫ সালের মধ্যে নির্মাণ করা হবে। এছাড়া, আগামী দিনে সাইবার জগৎ’কে নিরাপদ ও নাগরিকদের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ থেকে অন্যতম উদ্যোগ হিসেবে ‘অন্তর্জাল’ নামক একটি চলচ্চিত্র নির্মাণ করা হচ্ছে- যা প্রায় শেষের দিকে, যার ইংরেজি নামকরণ করা হয়েছে ‘ইন্টারনেট’।

জুনাইদ আহমেদ পলক শনিবার রাতে রাজধানীর মহাখালীস্থ এস কে এস টাওয়ারে অবস্থিত স্টার সিনেপ্লেক্সে অ্যাকশন-থ্রিলার বাংলাদেশি চলচ্চিত্র ‘অপারেশন সুন্দরবন’র প্রদর্শন শেষে এক প্রতিক্রিয়ায় এসব তথ্য জানান।
প্রতিমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের দামাল ছেলে-মেয়েরা চলচ্চিত্র অঙ্গন কাঁপাচ্ছে। তারা পুরো বাংলাদেশকে বিশ্বাঙ্গনে নিয়ে যাচ্ছে- যা আমাদের জন্য সত্যিই গর্বের বিষয়। আমাদের তরুণরা আগামী দিনের বঙ্গবন্ধুর স্বপ্নের একটি প্রগতিশীল ও অসাম্প্রদায়িক সোনার বাংলা গড়ে তুলবে আর সেই যাত্রাটির শুভ সূচনা হয়েছে মাত্র।’

তিনি বলেন, ‘চলচ্চিত্রের মধ্য দিয়েই আমরা সমাজের নাগরিকদের সচেতন করতে পারি, আবার একই সাথে সুস্থ বিনোদন দিতে পারি’। পলক বলেন, ‘বাংলা হোক, ইংরেজি হোক- আমি সিনেমা পাগল একদম ছোটবেলা থেকেই। অনেকদিন আমরা মন মতো বাংলা সিনেমা দেখতে পারতাম না। সিনেমা হলে এসে দেখার পরিবেশটাও নষ্ট হয়ে গিয়েছিল। সেই পরিবেশটা আবার ফিরে এসেছে। আমরা সবাই সিনেমা হলে আসবো, সিনেমা দেখবো, পরিবারের সবাইকে নিয়ে উপভোগ করবো এবং আশা করবো যে- বাংলাদেশের চলচ্চিত্র বিশ্বাঙ্গন দখল করবে।’

প্রতিমন্ত্রী ‘অপারেশন সুন্দরবন’র পরিচালক দীপংকর দীপন ও অভিনয় শিল্পীসহ সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘আমরা চাই- আমাদের তরুণরা তাদের সৃজনশীলতা ও মেধা দিয়ে আমাদের দেশের মানুষের মন জয় করুক, সুস্থ বিনোদনের ব্যবস্থা করুক, প্রগতিশীল অসাম্প্রদায়িক বাংলাদেশ তৈরি করুক আর বিশ্বাঙ্গনে আমাদের শিল্প, সাহিত্য ও চলচ্চিত্র বিশ্বজয় করুক।’

এই বিভাগের সব খবর

বৈশ্বিক জলবায়ু সংকট মোকাবিলায় ৫ জরুরি পদক্ষেপের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা দেশগুলোর স্বার্থ সুরক্ষায় পাঁচ জরুরি পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, ‘সাধারণ কিন্তু ভিন্নতর দায়িত্ব এবং নিজ...

তুরস্কের ফার্স্ট লেডির মধ্যাহ্নভোজে যোগ দিলেন ডা. জুবাইদা রহমান

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের স্ত্রী এমিনে এরদোয়ানের আয়োজিত মধ্যাহ্নভোজে যোগ দিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। আজ বৃহস্পতিবার তুরস্কের আনতালিয়ার রেগনাম...

জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজন খাতে বরাদ্দের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা দেশগুলোকে ঋণের পরিবর্তে অনুদান দিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন। প্রধানমন্ত্রী বলেন, আন্তর্জাতিক জলবায়ু অর্থায়নের অন্তত ৫০ শতাংশ...

সর্বশেষ

বৈশ্বিক জলবায়ু সংকট মোকাবিলায় ৫ জরুরি পদক্ষেপের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা দেশগুলোর...

তুরস্কের ফার্স্ট লেডির মধ্যাহ্নভোজে যোগ দিলেন ডা. জুবাইদা রহমান

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের স্ত্রী এমিনে এরদোয়ানের আয়োজিত...

জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজন খাতে বরাদ্দের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা দেশগুলোকে ঋণের...

বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী...

এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশ সরকার এক ট্রিলিয়ন ডলারের...

শ্রীলঙ্কাকে উড়িয়ে পাকিস্তান ম্যাচে পূর্ণ মনোযোগ বাংলাদেশের

শ্রীলঙ্কার বিপক্ষে ৪-০ গোলের দাপুটে জয়ের পর দলের পুরো...