সোমবার, ২৯ জুন ২০২৬

গাঁজা বিক্রির অভিযোগে ডেমু ট্রেন পরিচালক আটক

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম রেল স্টেশনে গাঁজা বিক্রির অভিযোগে ইমরুল কায়েস নামে এক ট্রেন পরিচালককে (গার্ড) আটক করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা পশ্চিম বিভাগ। এসময় তার আরেক সহযোগীকেও আটক করা হয়েছে।

শনিবার (২২ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে পুরাতন রেলস্টেশন থেকে তাদের আটক করা হয়েছে বলে জানিয়েছেন উপ-পুলিশ কমিশনার (পশ্চিম) আলী হোসেন।

আটকরা হলেন— ট্রেন পরিচালক ইমরুল কায়েস এবং তার সহযোগী মো. সোহেল।

চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক রতন কুমার চৌধুরী বলেন, গতকাল (শনিবার) সন্ধ্যায় সন্ধ্যা ৭টার দিকে নাজিরহাটগামী ডেমু ট্রেনের দায়িত্ব পালন করতে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে আসেন ইমরুল কায়েস। এসময় সাদা পোশাকে ডিবি পরিচয়ে কয়েকজন তাকে নিয়ে যায়। তবে কি কারণে তাকে নিয়ে গেছে সে বিষয়ে আমরা জানতাম না।

তবে আজ দুপুরে গাঁজা বিক্রির অভিযোগে ইমরুলকে আটক করা হয় বলে নিশ্চিত করেন উপ-পুলিশ কমিশনার (পশ্চিম) আলী হোসেন। তিনি বলেন, সোহেল নামে এক ব্যক্তিকে ইমরুল গাঁজা বিক্রি করতে দেন। এসময় ইমরুল গাঁজা বিক্রির টাকা নিতে এলে তাদের দুইজনকে হাতেনাতে আটক করা হয়।

ইউডি

এই বিভাগের সব খবর

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার বিক্রির চেষ্টার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। রোববার (২৮ জুন) বিকেলে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের চরফরিদ এলাকার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে সকাল থেকে বিকেল পর্যন্ত অভিভাবকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র এটিএম বুথ থেকে ১৭ লাখ টাকা চুরির ঘটনায় দায়িত্বরত নিরাপত্তা কর্মীকে...

সর্বশেষ

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই...

কক্সবাজার সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া পর্যটক...

রাঙ্গামাটিতে সার জব্দ করেছে বিজিবি

জেলার বরকল উপজেলায় আজ ভারতে পাচারকালে বিভিন্ন ধরনের বিপুল...