বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

চট্টগ্রামে জাতীয় নিরাপদ সড়ক দিবসের আলোচনা সভা

- Advertisement -
Single page 1st Paragraph

আইন মেনে সড়কে চলি, নিরাপদে ঘরে ফিরি’ এ প্রতিপাদ্য বিষয় সামনে চট্টগ্রামে জাতীয় নিরাপদ সড়ক দিবস ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালে চট্টগ্রাম সার্কিট হাউজে জেলা প্রশাসন ও বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা প্রশাসনের অতিরিক্ত ম্যাজিস্ট্রেট মোছাম্মদ সুমনী আক্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাইওয়ে পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন ও চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ের সহকারী পরিচালক প্রদীপ কুমার দেব ও সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী পিন্টু চাকমা।

এদিকে আলোচনা সভা শেষে নগরীর জিইসি মোড় এলাকায় সচেতনামূলক প্রোগ্রাম রোড-শো’র আয়োজন করা হয়। এতে বিআরটিএ চট্টগ্রাম বিভাগের পরিচালক শফিকুজ্জামান ভ’ঞা ও উপ-পরিচালক (ডিডি) তৌহিদুল ইসলাম ও সহকারী পরিচালক রায়হানা আক্তারসহ বিআরটিএর’র উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তেব্যে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোছাম্মদ সুমনী আক্তার বলেন, ট্রাফিক আইন মেনে রাস্তায় চলাচল করলে দুর্ঘটনা অনেকাংশে কমিয়ে আনা সম্ভব। একটি গ্রুপ বা পক্ষ সচেতন হলে সড়ক নিরাপদ হয়ে যাবে এমনটা। আমাদের সবাইকে সচেতন হতে হবে। সড়ক দুর্ঘটনায় কারও মৃত্যুবরণ বা পঙ্গুত্ববরণ আমাদের কাম্য নয়। প্রতিযোগিতামূলক মনোভাব ও অদক্ষ চালক দ্বারা গাড়ি চালানোর কারণে সড়কে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে। নিরাপদ সড়ক উপহার দেয়া আমাদের সকলের দায়িত্ব।

এছাড়াও বক্তারা বলেন, যান্ত্রিক ত্রুটিযুক্ত ও ফিটনেসবিহীন অসংখ্য লক্কর ঝক্কর গাড়িও সড়কে চলাচল করছে। এগুলোর জন্য শুধু গাড়ির চালক-হেলপার দায়ি নয়, যিনি গাড়ির মালিক তাকেও এ ব্যাপারে সচেতন থাকতে হবে। গাড়ি নিয়মিত চেকআপ করতে হবে। নিজেরা সচেতন না হলে দুর্ঘটনা এড়ানো সম্ভব নয়। গাড়ির চালকদের নিয়মিত প্রশিক্ষণের জন্য দেশের ২৫টি জেলায় প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তোলার লক্ষ্যে সরকার কাজ শুরু করেছে।

মোটরযান আইন, ট্রাফিক আইন ও ট্রাফিক পুলিশের নির্দেশ মেনে গাড়ি চালাতে হবে। মাদক সেবন করে এবং চোখে ঘুম নিয়ে গাড়ি চালানো থেকে বিরত থাকতে হবে। শুধু বড় গাড়ি নয়, মাইক্রোবাস, সিএনজি চালিত অটোরিক্সা, নছিমন, করিমন ও অন্যান্য গাড়ি চালকদেরকে নিয়োগ দেয়ার আগে তাদেরকে প্রশিক্ষণের আওতায় আনা অত্যন্ত জরুরি।

 

এই বিভাগের সব খবর

বৈশ্বিক জলবায়ু সংকট মোকাবিলায় ৫ জরুরি পদক্ষেপের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা দেশগুলোর স্বার্থ সুরক্ষায় পাঁচ জরুরি পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, ‘সাধারণ কিন্তু ভিন্নতর দায়িত্ব এবং নিজ...

তুরস্কের ফার্স্ট লেডির মধ্যাহ্নভোজে যোগ দিলেন ডা. জুবাইদা রহমান

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের স্ত্রী এমিনে এরদোয়ানের আয়োজিত মধ্যাহ্নভোজে যোগ দিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। আজ বৃহস্পতিবার তুরস্কের আনতালিয়ার রেগনাম...

জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজন খাতে বরাদ্দের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা দেশগুলোকে ঋণের পরিবর্তে অনুদান দিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন। প্রধানমন্ত্রী বলেন, আন্তর্জাতিক জলবায়ু অর্থায়নের অন্তত ৫০ শতাংশ...

সর্বশেষ

বৈশ্বিক জলবায়ু সংকট মোকাবিলায় ৫ জরুরি পদক্ষেপের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা দেশগুলোর...

তুরস্কের ফার্স্ট লেডির মধ্যাহ্নভোজে যোগ দিলেন ডা. জুবাইদা রহমান

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের স্ত্রী এমিনে এরদোয়ানের আয়োজিত...

জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজন খাতে বরাদ্দের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা দেশগুলোকে ঋণের...

বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী...

এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশ সরকার এক ট্রিলিয়ন ডলারের...

শ্রীলঙ্কাকে উড়িয়ে পাকিস্তান ম্যাচে পূর্ণ মনোযোগ বাংলাদেশের

শ্রীলঙ্কার বিপক্ষে ৪-০ গোলের দাপুটে জয়ের পর দলের পুরো...