শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬

ডলার সংকট ও এলসি জটিলতা

স্ক্র্যাপ জাহাজ আমদানি কমে যাওয়ায় বড় সংকট তৈরি হচ্ছে। হুমকির মুখে সীতাকুণ্ডের শিপ ব্রেকিং শিল্প

- Advertisement -
Single page 1st Paragraph

দেশের একমাত্র পুরান জাহাজ ভাঙা শিল্পের গোড়াপত্তন হয় ১৯৬০ এর দশকে। যখন একটি গ্রিক জাহাজ ‘এমডি আলপাইন’ একটি তীব্র ঘূর্ণিঝড়ের পর চট্টগ্রামের সীতাকুণ্ডে বঙ্গোপসাগরের তীরে আটকা পড়ে ঘূর্ণিঝড়ে। পরে জাহাজটি ফিরিয়ে নিতে ব্যর্থ হওয়ায় চিটাগং স্টিল হাউজ নামের একটি প্রতিষ্ঠান জাহাজটি ভাঙার কাজ শুরু করে। তখন থেকেই সীতাকুণ্ডে জাহাজ ভাঙা শিল্পের কার্যক্রম শুরু হয় বাংলাদেশের জন্য এটি আজ একটি বড় ও লাভজনক শিল্পে পরিণত হয়েছে।

দেশে জাহাজ ভাঙা শিল্পে প্রায় ৬০-৭০ হাজার লোক সরাসরি কর্মরত। আরো ৩০ লাখ পরোক্ষভাবে এ ব্যবসায় জড়িত। জাহাজের আকারের ওপর ভিত্তি করে ৩০০ থেকে ১০০০ লোক অস্থায়ী ভিত্তিতে একটি জাহাজ ভেঙে ফেলার জন্য নিযুক্ত করা হয় এবং আরো অনেককে জাহাজ থেকে সব ধরনের উপকরণ পুনর্ব্যবহারের জন্য ক্রিয়াকলাপে নিযুক্ত হয়। চট্টগ্রামের উত্তর উপকূলে বাংলাদেশ শিপ ব্রেকার্স অ্যান্ড রিসাইকেলস অ্যাসোসিয়েশনের (বিএসবিআরএ) তথ্যমতে প্রায় ১৫৮টি শিপ ব্রেকিং ইয়ার্ড রয়েছে, এর মধ্যে ৩০-৪০টি সারা বছর সক্রিয় থাকে। বর্তমান ভাটিয়ারী, মাদাম বিবির হাট, সােনাইছড়ি, জােড়ামতল ও কুমিরা পর্যন্ত। ডলার সংকট ও এলসি জটিলতার কারণে গত কয়েক মাস ধরে বন্ধ রয়েছে সীতাকুণ্ডের শিপব্রকিং ইয়ার্ড়।

বাংলাদশ শিপ ব্রকার্স অ্যান্ড রিসাইকলার্স এসোসিয়েশন এর তথ্য মতে গত ২০২১ সালে প্রথম আট মাস ২০০টি স্ক্র্যাপ জাহাজ আমদানি হয়েছে। যার ওজন উনিশ লক্ষ সায়ত্রিশ হাজার পাঁচ শত তের টন। ২০২২ সালে প্রথম আট মাস অর্ধেকে নেমে ১০৩ টি জাহাজ আমদানি হয়েছে। যার ওজন আট লক্ষ চত্রিশ হাজার চারশত ছাপ্পান টন। গড়ে বছরে ২০০টি স্ক্র্যাপ জাহাজ ভাঙ্গা হয় শিপ ব্রকিং ইয়ার্ডে। বর্তমানে জাহাজ আমদানি নেমে এসেছে শুন্যের কোটায়। বছরে এই শিল্প থেকে লেনদেন হয় ১৫ হাজার কােটি টাকা। তবে এখনকার দৃশ্য পট ভিন্ন। চলছে শুনসান নিরবতা এই শিপব্রেকিং ইয়ার্ডে।

দেশের লােহা জাতীয় শিল্পের কাঁচামাল ৫০ শতাংশ যােগান দাতা এই শিপ ব্রকিং ইয়ার্ড। ব্যবসায়ীরা জানান, ডলার সংকট ও এলসি জটিলতার কারণে গত কয়েক মাস ধরে স্ক্র্যাপ জাহাজ আমদানি বন্ধ বাংলাদেশ শিপ ব্রেকার্স অ্যান্ড রিসাইকেলার্স অ্যাসোসিয়েশনের (বিএসবিআরএ) এর সভাপতি এম এ তাহের বলেন, আমরা টিকে থাকতে পারবো কিনা জানিনা । ব্যাংক দিয়ে লেনদেন। আমরা ব্যাংক থেকে লােন নিয়ে এলসি করতে হয়। ব্যাংকতো এলসি দিতে পারছেনা। ব্যাংকে ডলার নাই । এখনতো খারাপের দিকে যাচ্ছে। এভাবে চলতে থাকলে সব ইয়ার্ড বন্ধ হয়ে যাবে। এদিকে ইয়ার্ডের শ্রমিকরা বলেছেন, গত দু-তিন মাসে স্ক্র্যাপ জাহাজ আমদানি কমে যাওয়ায় অনেক ইয়ার্ডে বেতন ভাতা নিয়ে বড় সংকট তৈরি হচ্ছে। জাহাজ আমদানি কমে যাওয়ায় অনেক ইয়ার্ড এখন বন্ধের পথে।

ইমা

এই বিভাগের সব খবর

১৭ বছরের ভুল জ্বালানি নীতির কারণে ভুগছে চট্টগ্রাম: এরশাদ উল্লাহ এমপি

চট্টগ্রামে চলমান গ্যাস সংকট শিগগিরই  কেটে যাবে বলে আশা প্রকাশ করেছেন চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ। তিনি বলেন, ‘ইরান-মার্কিন যুদ্ধের কারণে আমদানিকৃত এলএনজির (লিক্যুইফায়েড...

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়া কোনো স্লোগান নয়, পরিকল্পনা : প্রধানমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন,...

নভেম্বরে আন্তর্জাতিক টুর্নামেন্টে মুখোমুখি ব্রাজিল-জাপান

চার দল নিয়ে আগামী নভেম্বরে সিঙ্গাপুরে অনুষ্ঠেয় ‘মিজুহো ব্লু চ্যালেঞ্জ’ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট স্বাগতিক সিঙ্গাপুর ছাড়াও অংশ নেবে ব্রাজিল, জাপান ও প্যারাগুয়ে। বার্তা সংস্থা এএফপিকে...

সর্বশেষ

১৭ বছরের ভুল জ্বালানি নীতির কারণে ভুগছে চট্টগ্রাম: এরশাদ উল্লাহ এমপি

চট্টগ্রামে চলমান গ্যাস সংকট শিগগিরই  কেটে যাবে বলে আশা...

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়া কোনো স্লোগান নয়, পরিকল্পনা : প্রধানমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার...

নভেম্বরে আন্তর্জাতিক টুর্নামেন্টে মুখোমুখি ব্রাজিল-জাপান

চার দল নিয়ে আগামী নভেম্বরে সিঙ্গাপুরে অনুষ্ঠেয় ‘মিজুহো ব্লু...

ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১ বিলিয়ন ডলারের চুক্তি সই

রাষ্ট্রীয় তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়নে ইসলামী উন্নয়ন ব্যাংকের...

সমাজ বিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান সমাজ বিরোধী অপশক্তি আর যাতে মাথাচাড়া...

ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি : আইরিন খান

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত আইরিন জুবাইদা খান বলেছেন,...