মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬

ছাত্রকে পেটানোর ভিডিও ভাইরাল, আনোয়ারায় চাকরি গেল হুজুরের

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় হাফেজ কামাল উদ্দিন নামের এক মাদ্রাসা শিক্ষক তার ছাত্রকে নির্মমভাবে পেটানোর অভিযোগে চাকরি হারিয়েছেন।

বুধবার (১৯ অক্টোবর) উপজেলার বারখাইন ইউনিয়নের শোলকাটা ছুরুত বিবি মসজিদের হেফজ খানায় তিনি কিশোর ছাত্রকে পিটিয়ে মারাত্মক ভাবে আহত করেছেন। গতকাল থেকে এই ঘটনাটির একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়ে যায়।

ঘটনাটি ফেসবুকে ছড়িয়ে পড়লে মাদ্রাসা কর্তৃপক্ষের হস্তক্ষেপে মাদ্রাসা শিক্ষক হাফেজ কামাল উদ্দিনকে দ্রুত মাদ্রাসা থেকে চাকরিচ্যুত করা হয়।

মাদ্রাসার মুতাওয়াল্লী ও বারখাইন ইউনিয়নের ইউপি সদস্য মো. হাসেম বলেন, বিষয়টি জানার পর হুজুরকে আমরা মাদ্রাসা থেকে চাকরিচ্যুত করেছি। পিটুনিতে আহত ছেলেটি হুজুরের ভাগিনা। হুজুর যাওয়ার সময় ছেলেটিকেও সাথে নিয়ে যান।

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওটিতে দেখা যায়, এক ছাত্র দিয়ে ছেলেটিকে পা চেপে ধরে বেত দিয়ে নির্মমভাবে পেটাতে থাকেন শিক্ষক। দেখা যায় প্রায় ৫ থেকে ৬ মিনিট একইভাবে পেটানো হয় ওই ছাত্রকে। পেটানোর ভিডিওটি কেউ একজন ফেসবুকে পোস্ট করলে তা ভাইরাল হয়ে যায়।

ইউডি

এই বিভাগের সব খবর

২২৩ টাকা বাড়িয়ে ১২ কেজি এলপিজির দাম ২০৬০

বাজারে অস্থিরতার মধ্যেই আরও বাড়ল তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলপি) দাম। ভোক্তা পর্যায়ে ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ২২৩ টাকা বাড়িয়ে ২ হাজার ৬০ টাকা...

চট্টগ্রামে ৩৮ ফুটওভারব্রিজ নির্মাণের উদ্যোগ, কাজ চলছে ২১টির : চসিক প্রশাসক

চট্টগ্রাম নগরীতে পথচারীদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে ৩৮টি ফুটওভারব্রিজ নির্মাণের উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। এরমধ্যে ২১টির নির্মাণকাজ চলমান রয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম...

বায়েজীদে দেশীয় তৈরি এলজিসহ আটক ১

চট্টগ্রাম নগরীর বায়েজীদ বোস্তামী থানাধীন টেক্সটাইল এলাকা থেকে একটি দেশীয় তৈরি এলজি ও এক রাউন্ড কার্তুজসহ মো. মিজানুর রহমান (৪৮) নামে এক ব্যক্তিকে আটক...

সর্বশেষ

২২৩ টাকা বাড়িয়ে ১২ কেজি এলপিজির দাম ২০৬০

বাজারে অস্থিরতার মধ্যেই আরও বাড়ল তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলপি)...

চট্টগ্রামে ৩৮ ফুটওভারব্রিজ নির্মাণের উদ্যোগ, কাজ চলছে ২১টির : চসিক প্রশাসক

চট্টগ্রাম নগরীতে পথচারীদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে ৩৮টি ফুটওভারব্রিজ...

বায়েজীদে দেশীয় তৈরি এলজিসহ আটক ১

চট্টগ্রাম নগরীর বায়েজীদ বোস্তামী থানাধীন টেক্সটাইল এলাকা থেকে একটি...

চীনের সঙ্গে ড্র করে প্রথম পয়েন্ট পেল বাংলাদেশ

অবশেষে চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে পয়েন্টের দেখা পেয়েছে বাংলাদেশ। আজ...

গাজীপুরে ১০ প্লাটুন বিজিবি ও ২১ নির্বাহী ম্যাজিস্ট্রেট

গাজীপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ১০ প্লাটুন বর্ডার গার্ড...

চার মাসে যুক্তরাষ্ট্রের বাজারে রপ্তানি আয় বেড়েছে ১১.৫১ শতাংশ

বাংলাদেশের রপ্তানি আয়ের সবচেয়ে বড় একক গন্তব্য হিসেবে নিজেদের...