রবিবার, ২৮ জুন ২০২৬

কবিয়াল হত্যা: দুই আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামের বোয়ালখালীতে কবিয়াল সরকার কমল দাশ (৬৬) হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছে গ্রেপ্তার দুই আসামি। তারা হলো- দক্ষিণ সারোয়াতলী গ্রামের মৃত হারাধন চৌধুরীর ছেলে তপন চৌধুরী গণেশ (৩৮) ও একই এলাকার নিরাধন চৌধুরীর ছেলে রাজিব চৌধুরী রাজন (৪০)।

বৃহস্পতিবার (২০ অক্টোবর) চট্টগ্রামের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আওলাদ হোসেনের আদালতে দুই আসামি এই স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা বোয়ালখালী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আলমগীর। তিনি বলেন, হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে গ্রেপ্তার গণেশ ও রাজন হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলত জবানবন্দি দিয়েছে। তারা আদালতকে জানিয়েছে, ১৬ অক্টোবর কমল দাশকে শ্বাসরোধ করে হত্যা করে ডোবায় ফেলে দেয়। এ হত্যাকাণ্ডে চারজন অংশ নিয়েছিলো। প্রতিবেশি উজ্জ্বলের সাথে পারিবারিক সম্পত্তি সংক্রান্ত বিরোধের জেরে এ ঘটনা ঘটিয়েছেন।

উল্লেখ্য, গত ১৬ অক্টোবর নিখোঁজ হন কবিয়াল সরকার কমল দাশ। এর তিনদিন পর ১৯ অক্টোবর বাড়ির অদূরে একটি ডোবায় তার লাশ পাওয়া যায়। এ ঘটনায় কমল দাশের ছেলে অন্তর দাশ বাদী হয়ে চারজনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছেন। এ ঘটনায় জড়িত সন্দেহে দুইজনকে গ্রেপ্তার করে পুলিশ। বাকিদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানিয়েছিল পুলিশ।

ইউডি

এই বিভাগের সব খবর

চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের মাধ্যমে চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। তিনি জানান, চীনের রাষ্ট্রপতি শি জিনপিং অন্য দেশের...

চট্টগ্রামে ১৪ লাখ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আওতায় রোববার চট্টগ্রামে ১৪ লাখের বেশি শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। চট্টগ্রাম জেলা ও চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)...

বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশের মানুষ আমাদের দায়িত্ব দিয়েছে তাদের স্বার্থ দেখার। মালয়েশিয়া ও চীন সফরে আমি দেশের ও দেশের মানুষের স্বার্থ নিয়ে কথা...

সর্বশেষ

চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের মাধ্যমে চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে...

চট্টগ্রামে ১৪ লাখ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আওতায় রোববার চট্টগ্রামে ১৪...

বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশের মানুষ আমাদের দায়িত্ব দিয়েছে...

বিশ্বের সঙ্গে আগামী বাংলাদেশের সম্পর্কের মানদণ্ড স্থাপন করেছে প্রধানমন্ত্রীর সফর

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের...

নক আউটে কেপ ভার্দে, প্রতিপক্ষ আর্জেন্টিনা

নিজেদের প্রথম বিশ্বকাপ খেলতে আসা কেপ ভার্দে শুক্রবার সৌদি...

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ৯২০, নিখোঁজ সহস্রাধিক

ভেনেজুয়েলায় গত বুধবার সন্ধ্যায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে নিহতের...